Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের প্রথম ‘সম্পূর্ণ ওয়াটারপ্রুফ’ ফোন আনল অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২২ এপ্রিল ২০২৪
বিশ্বের প্রথম ‘সম্পূর্ণ ওয়াটারপ্রুফ’ ফোন আনল অপো
Share on FacebookShare on Twitter

বিশ্বের প্রথম ‘ফুল লেভেল ওয়াটারপ্রুফ’ ফোন আনল অপো। গত শুক্রবার চীনের বাজারে লঞ্চ করা হয়েছে ‘অপো এ-৩ প্রো’ মডেলের এই ফোন। অপোর পক্ষ থেকে বলা হচ্ছে, এটি বিশ্বের প্রথম সম্পূর্ণ পানি নিরোধক স্মার্টফোন।

অপো এ-৩ প্রো মডেলে আইপি৬৯, আইপি৬৮ এবং আইপ৬৬ সার্টিফিকেশন রয়েছে। চীনে এই ফোন লঞ্চ হয়েছে অপো এ২ প্রো ফোনের সাকসেসর মডেল হিসেবে। জানা যায়, নতুন অপো এ-৩ প্রো ফোনের ফ্রন্ট এবং ব্যাক সারফেস, দুই ক্ষেত্রেই রয়েছে টেকসই কাচের প্যানেল। এর পাশাপাশি একটি বিখ্যাত সুইস কোম্পানি অপো এ-৩ প্রো ফোনের ড্রপ রেজিসট্যান্ট টেস্ট করেছিল। সেখানে অপোর এই ফোন ‘ফাইভ স্টার’ পেয়েছে। ফলে অনেক উচ্চতা থেকে পড়লেও এটি ভেঙে যাবে না।

অপো এ-৩ প্রো ফোনে যেসব ফিচার রয়েছে

অপো এ-৩ প্রো ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ এবং অপোর কালারওএস ১৪- এর সাপোর্টে। ৬ দশমিক ৭ ইঞ্চির ফুল এচডি প্লাস রেজ্যুলেশন যুক্ত অ্যামোলেড কার্ভড স্ক্রিন রয়েছে অপো এ-৩ প্রো ফোনে। এর ওপরে রয়েছে গরিলা গ্লাস ভিকটাস ২ প্রোটেকশন।

অপো জানায়, ৩৬০ ডিগ্রি অ্যান্টি ফল বডি সার্টিফিকেশন রয়েছে এই স্মার্টফোন। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম।

ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে অপো এ-৩ প্রো ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। এ ছাড়া ফোনের ডিসপ্লের ওপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর। নতুন এ ফোনে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। কানেক্টিভিটি হিসেবে রয়েছে ৫-জি, ৪-জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫ দশমিক ৩, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট। এ ছাড়া বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ই-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

অপো এ-৩ প্রো ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ওয়াটার রেজিসট্যান্ট হওয়ার সঙ্গে সঙ্গে এই ফোন ডাস্ট রেজিসট্যান্ট। অর্থাৎ পানি ও ধুলা নিরোধক।

চীনের পর পর্যায়ক্রমে বিভিন্ন দেশের বাজারে লঞ্চ করা হবে অপো এ-৩ প্রো। তবে কবে নাগাদ লঞ্চ করা হবে তা নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যাংক কার্ড ছাড়াই সহজ মাসিক কিস্তিতে কেনা যাবে অনার স্মার্টফোন
নির্বাচিত

ব্যাংক কার্ড ছাড়াই সহজ মাসিক কিস্তিতে কেনা যাবে অনার স্মার্টফোন

ফ্ল্যাগশিপ ডিভাইসে ২৪ জিবি র‍্যাম দেবে ভিভো
নির্বাচিত

ফ্ল্যাগশিপ ডিভাইসে ২৪ জিবি র‍্যাম দেবে ভিভো

গেমারদের জন্য আসছে নতুন ফোন, র‌্যাম ৮ জিবি
নির্বাচিত

গেমারদের জন্য আসছে নতুন ফোন, র‌্যাম ৮ জিবি

ভিভো এক্স  ৬০ প্রো: বাজেট কিলার ফোন 
নির্বাচিত

ভিভো এক্স  ৬০ প্রো: বাজেট কিলার ফোন 

ক্যানন নিয়ে এলো ৪৫ মেগাপিক্সেলের ক্যামেরা
নির্বাচিত

ক্যানন নিয়ে এলো ৪৫ মেগাপিক্সেলের ক্যামেরা

মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট খরচ বাড়ছে
নির্বাচিত

ব্রডব্যান্ডের মতো মোবাইল ইন্টারনেটেও আসছে গ্রহণযোগ্য মূল্য: জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

আপনার ফোন ‘ওয়াটার প্রুফ’ কিনা চেক করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

আপনার ফোন ‘ওয়াটার প্রুফ’ কিনা চেক করবেন যেভাবে

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন
অর্থ ও বাণিজ্য

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে
অটোমোবাইল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা
প্রযুক্তি সংবাদ

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
নির্বাচিত

২৪ আগস্ট থেকে ভিডিও চালু হলেই ‘ভিউ’ ধরবে ইউটিউব

ইউটিউবের ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে।...

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?

লোডশেডিংয়ে সোলার প্যানেল: ১০০ থেকে ৬২৫ ওয়াট—কোনটি কিনবেন, কত খরচ?

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ এপ্রিল ২০২৪

বিশ্বের প্রথম ‘সম্পূর্ণ ওয়াটারপ্রুফ’ ফোন আনল অপো

Techzoom.TV |
TechzoomTV