Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের সবচেয়ে দামি ১০ ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
বিশ্বের সবচেয়ে দামি ১০ ফোন
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি বিলাসিতা, মর্যাদা ও শিল্পেরও প্রতীক বটে। হীরাখচিত আইফোন থেকে শুরু করে স্বর্ণে মোড়ানো মাস্টারপিস—বিভিন্ন সময় বাজারে আসা বিশ্বের সবচেয়ে দামি মোবাইল ফোনগুলো প্রযুক্তি ও ঐশ্বর্যের এক অনন্য সমন্বয় তৈরি করেছে। বিলাসবহুল জীবনযাপনবিষয়ক পোর্টাল লাক্সারি প্রপার্টির সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে বিশ্বের এমন ১০টি সবচেয়ে দামি মোবাইল ফোনের তালিকা—

ফ্যালকন সুপারনোভা আইফোন ৬ পিংক ডায়মন্ড এডিশন

সবচেয়ে দামি ফোনগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ফ্যালকন সুপারনোভা আইফোন ৬ পিংক ডায়মন্ড এডিশন। এর দাম প্রায় ৪ কোটি ৮৫ লাখ ডলার। ফোনটির গায়ে রয়েছে ২৪ ক্যারেট স্বর্ণ, প্লাটিনাম ও রোজ গোল্ডের আবরণ। আর পেছনে বসানো রয়েছে একটি বিশাল গোলাপি হীরা। ২০২১ সালে উন্মোচিত সীমিত সংস্করণের এ ফোনে রয়েছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও অনন্য নকশা। আইফোনটি বিশ্বের অন্যতম বিরল ডিভাইস ও বিলাসিতার শীর্ষ প্রতীক হিসেবে দেখা হয়।

হুয়াওয়ে মেট এক্সটি

দ্বিতীয় স্থানে রয়েছে হুয়াওয়ে মেট এক্সটি। গত বছর উন্মোচিত স্মার্টফোনটি অত্যাধুনিক ‘ট্রাই-ফোল্ড’ স্ক্রিন ডিজাইনের জন্য আলোচনায় আসে। ১০ দশমিক ২ ইঞ্চি বড় ডিসপ্লে, কিরিন ৯০১০ প্রসেসর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারসহ ডিভাইসটি ফোন ও ট্যাবলেট দুইভাবেই ব্যবহার করা যায়।

ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন

এরপর রয়েছে ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন, যার গায়ে বসানো আছে ৫০টিরও বেশি হীরা। এর মধ্যে রয়েছে ১০টি বিরল নীল হীরা। প্লাটিনাম দিয়ে তৈরি ফোনটিতে গোপনীয়তা রক্ষার জন্য রয়েছে উন্নত এনক্রিপশন ব্যবস্থা।

গোল্ডভিশ লে মিলিয়ন

গোল্ডভিশ লে মিলিয়ন মডেলটি ১৮ ক্যারেট সাদা স্বর্ণ ও ১২০ ক্যারেট হীরাখচিত নকশায় তৈরি। ২০০৬ সালে প্রকাশিত প্রায় ১০ লাখ ডলার দামের ফোনটি এখনো সংগ্রাহকদের কাছে অন্যতম কাঙ্ক্ষিত বিলাসবহুল গ্যাজেট।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা

আধুনিক প্রযুক্তিনির্ভর ফোনগুলোর মধ্যে অন্যতম স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা। ৬ দশমিক ৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে তৈরি ফোনটি পেশাদার আলোকচিত্রীদের অন্যতম পছন্দ।

ভার্টু সিগনেচার কোবরা

৪৩৯টি রুবি পাথরে মোড়ানো কোবরা আকৃতির ফিচার ফোনটি তৈরি হয়েছে টাইটানিয়াম ও চামড়া দিয়ে। ২০১৭ সালে বাজারে আসা ভার্টু সিগনেচার কোবরা বিশ্বের সবচেয়ে অনন্য বিলাসবহুল ফোনগুলোর একটি, যার দাম ৩ লাখ ১০ হাজার ডলার।

ব্ল্যাক ডায়মন্ড ভিআইপিএন স্মার্টফোন

ব্যয়বহুল কালো হীরা বসানো সীমিত সংস্করণের এ ফোনে রয়েছে আধুনিক ফিচার ও বিলাসবহুল নকশা। এটি মূলত সংগ্রাহকদের জন্য বিশেষ আকর্ষণ।

গ্রেসো লাক্সর লাস ভেগাস জ্যাকপট

আরেকটি নজরকাড়া ফোন গ্রেসো লাক্সর লাস ভেগাস জ্যাকপট। ২০১০ সালে বাজারে আসা ফোনটির দাম ১০ লাখ ডলার। ডিভাইসটি তৈরি হয়েছে ১৮ ক্যারেট স্বর্ণ, কালো হীরা ও ২০০ বছর পুরনো আফ্রিকান ব্ল্যাকউড কাঠ দিয়ে। প্রতিটি ফোন হাতে তৈরি হওয়ায় একটি ফোন অন্যটি থেকে আলাদা।

আইফোন প্রিন্সেস প্লাস

প্লাটিনাম ও হীরায় সজ্জিত আইফোনটি তৈরি হয়েছে বিশেষ গ্রাহকদের জন্য, যারা চান রুচিশীল ও অনন্য কিছু। ফোনটি সরাসরি অ্যাপলের পণ্য নয়, বরং আইফোন ফোর মডেলের একটি কাস্টম সংস্করণ।

গোল্ডভিশ রেভল্যুশন

১৩ লাখ ডলারের ১৮ ক্যারেট সোনা, হীরা ও স্যাফায়ার ক্রিস্টালে তৈরি ফোনটি মর্যাদা ও সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখেন অনেকে। ২০০৯ সালে বাজারে আসা ফোনটি বিশ্বের ধনী সংগ্রাহকদের অন্যতম প্রিয় ডিভাইস।

বিলাসবহুল উপাদান ও সীমিত সংস্করণের কারণে বিশ্বের সবচেয়ে দামি ফোনগুলো মূলত অতি ধনী, তারকা ও সংগ্রাহকরা ব্যবহার করছেন। এসব ফোন শুধু যোগাযোগের যন্ত্র নয়, বরং মর্যাদা ও আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচিত।

 

Tags: দামি ১০ ফোনদামি মোবাইল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাইভজি স্মার্টফোন উৎপাদনে চতুর্থ ভিভো
নির্বাচিত

ফাইভজি স্মার্টফোন উৎপাদনে চতুর্থ ভিভো

নতুন রূপে হাজির হচ্ছে গুগল ফটোজ!
নির্বাচিত

দ্রুত ছবি শেয়ারে গুগল ফটোজের সংস্করণ

প্রযুক্তি মোড়লদের সঙ্গে বৈঠকে বসবেন জো বাইডেন
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি মোড়লদের সঙ্গে বৈঠকে বসবেন জো বাইডেন

গেমিং সুবিধা আনছে ফ্লিপার জিরো
প্রযুক্তি সংবাদ

গেমিং সুবিধা আনছে ফ্লিপার জিরো

৫জি সম্পর্কে আপনার যা কিছু জানা দরকার ?
প্রযুক্তি সংবাদ

১২ ডিসেম্বর বাংলাদেশে ৫জি চালু: টেলিযোগাযোগমন্ত্রী

মাত্র ৫৮৫ টাকা খরচে সারাজীবনেও লাগবে না বিদ্যুৎ বিল!
প্রযুক্তি সংবাদ

মাত্র ৫৮৫ টাকা খরচে সারাজীবনেও লাগবে না বিদ্যুৎ বিল!

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:
বিবিধ

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix