Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নে ৬৮৬ মিলিয়ন ডলারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নে ৬৮৬ মিলিয়ন ডলারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র!
Share on FacebookShare on Twitter

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সাম্প্রতিক সময়ে পাকিস্তান বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বহর আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ৬৮৬ মিলিয়ন ডলারের একটি ফরেইন মিলিটারি সেলস (FMS) প্যাকেজ অনুমোদন করেছে। এই প্যাকেজের আওতায় পাকিস্তানের বিদ্যমান এফ-১৬ ব্লক-৫২ মডেল ও পূর্ববর্তী সিরিজের বিমানগুলোতে Mid-Life Upgrade (MLU) কার্যক্রম সম্পন্ন করা হবে।

এই আপগ্রেডিং কার্যক্রম সম্পন্ন করবে আমেরিকার ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লখিড মার্টিন কর্পোরেশন। এই মিড লাইফ আপগেডিং শেষে পাকিস্তান বিমান বাহিনীর পুরোনো এফ-১৬ যুদ্ধবিমান আগামী ২০৪০ সাল পর্যন্ত কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। এই প্যাকেজের অন্যতম উল্লেখযোগ্য অংশ হলো ৯২টি Link-16 ডাটা লিংক সিস্টেম সরবরাহ করা হবে।

লিংক-১৬ হলো ন্যাটো মানের একটি নিরাপদ, জ্যামিং-প্রতিরোধী ট্যাকটিক্যাল ডাটা লিংক, যা রিয়েল-টাইমে বিমান, স্থল ও নৌ-ইউনিটগুলোর মধ্যে যুদ্ধক্ষেত্রের তথ্য বিনিময় করতে সক্ষম। আধুনিক এয়ার কমব্যাটে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে এই প্রযুক্তি বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আসলে ১৯৭৮ সালে সার্ভিসে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিগত চার দশক ব্যাপী বিশ্বজুড়ে সবচেয়ে সফল সিঙ্গেল-ইঞ্জিন মাল্টিরোল যুদ্ধবিমান হিসেবে খ্যাতি অর্জন করেছে। বর্তমানে এর সর্বাধুনিক মডেল হলো এফ-১৬ভি (ভাইপার) ব্লক-৭০/৭২। আন্তর্জাতিক বাজারে এর আনুমানিক মূল্য হতে পারে প্রায় ১০০-১২৫ মিলিয়ন ডলার।

সিঙ্গেল ইঞ্জিনের এই যুদ্ধবিমানে আকাশে উড্ডয়ন এবং শক্তি উৎপাদনের জন্য একটি Pratt & Whitney F100-PW-229 বা GE F110-GE-129 আফটারবার্নিং টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়। আকাশযুদ্ধে এর প্রধান অস্ত্র হিসেবে রয়েছে এআইএম-১২০সি-৭/৮ (AMRAAM), এ আইএম-৯ সাইডউইন্ডার, এজিএম-৮৮ (HARM) এবং এজিএম-৮৪ হারপুন মিসাইল সিস্টেম।

এর উন্নত ককপিটে মাল্টিফাংশনাল ডিসপ্লে এবং সুপারইমপোজড রাডার ডেটা ভিজ্যুয়ালাইজেশন সুবিধা ইনস্টল করা হয়েছে, যা কিনা যুদ্ধবিমানের পাইলটের পরিস্থিতি সচেতনতা (situational awareness) বৃদ্ধি করে। তাছাড়া ব্লক ৭০/৭২ ভ্যারিয়েন্টে যুক্ত হয়েছে উন্নত এভিওনিক্স, উচ্চক্ষমতা সম্পন্ন এপিজি-৮৩ (AESA) রাডার, কনফর্মাল জ্বালানি ট্যাঙ্ক, আপডেটেড মিশন কম্পিউটার, নতুন সিকিউরিটি সিস্টেম।

বর্তমানে বিশ্বের প্রায় ২৫টি দেশ বিভিন্ন সিরিজ ও ব্লকের এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করছে। মার্কিন বিমান বাহিনী এখনো পর্যন্ত প্রায় ৮৯৭টি এফ-১৬যুদ্ধবিমান অপারেট করে। এর বাইরে অন্যতম ব্যবহারকারী দেশের মধ্যে রয়েছে তুরস্ক (২৪৩), ইসরায়েল (২২৪), মিশর (২১৮), দক্ষিণ কোরিয়া (১৬৭), গ্রীস (১৫৪), তাইওয়ান (১৩৭), সংযুক্ত আরব আমিরাত (৭৬), পাকিস্তান (৭৫), সিঙ্গাপুর (৬০), জর্ডান (৫৯), বেলজিয়াম (৫৩) ও থাইল্যান্ড (৫০)।

ওয়েবসাইটে প্রাপ্ত আন্তর্জাতিক উন্মুক্ত তথ্যভান্ডার অনুযায়ী, ১৯৭৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৬৭০–৬৮৫টি এফ-১৬ যুদ্ধবিমান বিভিন্ন দুর্ঘটনা বা যুদ্ধে ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চার দশকেরও বেশি সময় ধরে বিপুল ব্যবহার, প্রচুর অপারেশনাল মিশন এবং অসংখ্য রপ্তানি বিবেচনায় এই ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে সীমিত আকারেই রয়েছে বলে মনে করা হয়।

সাম্প্রতিক সময়ে নতুন এফ-১৬ যুদ্ধবিমানের ক্রয়াদেশ কিছুটা কমে এসেছে। তার প্রধান কারণ আমেরিকার নিজস্ব কৌশলগত ও রাজনৈতিক শর্ত, প্রযুক্তি হস্তান্তরে সীমাবদ্ধতা, ব্যয়বহুল এবং ব্যবহারকারীর কৌশলগত স্বাধীনতা সংক্রান্ত উদ্বেগকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। ফলে অনেক দেশ বর্তমানে এর বিকল্প হিসেবে চীনের জে-১০সিই, দক্ষিণ কোরিয়ার এফএ-৫০, কিংবা সুইডেনের Saab Gripen লাইট যুদ্ধবিমান বিবেচনা করছে।

তবে কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এর বহুমুখী সক্ষমতা, নির্ভরযোগ্যতা এবং দীর্ঘমেয়াদি অপারেশনাল রেকর্ডের কারণে এফ-১৬ যুদ্ধবিমান এখনো বিশ্বের অন্যতম কার্যকর ও বহুল ব্যবহৃত যুদ্ধবিমানের স্থান দখল করে রেখেছে। তাই আমেরিকা পুরোনো যুদ্ধবিমানকে আরো উন্নত প্রযুক্তি, ইঞ্জীন, উন্নত রাডার এবং বিশেষ করে আধুনিক এভিয়নিক্স সিস্টেম দ্বারা সজ্জিত করে এফ-৩৫ এর পাশাপাশি আগামী ২০৪০ সাল পর্যন্ত সার্ভিসে রাখতে চায়।

লেখক পরিচিতি:
সিরাজুর রহমান
শিক্ষক ও বিজ্ঞান-প্রযুক্তি লেখক
সিংড়া, নাটোর, বাংলাদেশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে
বিবিধ

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে

‘হেই গুগল, মেক মি এ চিজ স্যান্ডউইচ’
বিবিধ

‘হেই গুগল, মেক মি এ চিজ স্যান্ডউইচ’

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!
বিবিধ

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!

ঢাকায় পারমাণবিক বোমা বিস্ফোরণের ভয়াবহতা কেমন হবে? 
বিবিধ

ঢাকায় পারমাণবিক বোমা বিস্ফোরণের ভয়াবহতা কেমন হবে? 

সৌদি আরবের কাছে পরমাণু অস্ত্র আছে
বিবিধ

সৌদি আরবের কাছে পরমাণু অস্ত্র আছে

মুক্তি পেয়েছে ঢাকা সামার কনের অফিসিয়াল থিম সং
বিবিধ

মুক্তি পেয়েছে ঢাকা সামার কনের অফিসিয়াল থিম সং

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক
প্রযুক্তি বাজার

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

বুলেট ৬৫০ বাজারে আনছে রয়্যাল এনফিল্ড
অটোমোবাইল

বুলেট ৬৫০ বাজারে আনছে রয়্যাল এনফিল্ড

উবারের আদলে আসছে জাতীয় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক
প্রযুক্তি সংবাদ

উবারের আদলে আসছে জাতীয় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?
মতামত ও বিশ্লেষণ

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা
প্রযুক্তি বাজার

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

মাত্র কয়েক বছর আগেও বাংলাদেশের বাজারে ১০ থেকে...

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

ভর্তি না নেওয়ায় ১৪৭ ডিপ্লোমা প্রতিষ্ঠানে শোকজ

ভর্তি না নেওয়ায় ১৪৭ ডিপ্লোমা প্রতিষ্ঠানে শোকজ

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ ডিসেম্বর ২০২৫

পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নে ৬৮৬ মিলিয়ন ডলারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র!

Techzoom.TV |
TechzoomTV