Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইরানে যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 21 February 2026
ইরানে যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র
Share on FacebookShare on Twitter

ইরানে খুব শিগগিরই যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, মার্কিনিরা মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধের ব্যাপারে যতটা না বুঝতে পারছেন তার চেয়ে বড় যুদ্ধের দ্বারপ্রান্তে আছে যুক্তরাষ্ট্র। আর এ যুদ্ধ খুব দ্রুতই শুরু হতে পারে।

এবারের হামলা হবে অনেক বড়। যা কয়েক সপ্তাহব্যাপী চলবে। গত মাসে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যে নির্দিষ্ট হামলা চালিয়েছিল, ইরানের হামলা এমন হবে না। এটি হবে ব্যাপক ও বিস্তৃত।— বলেছে সংবাদমাধ্যমটি।

একটি সূত্র এক্সিওসকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হামলায় যোগ দেবে দখলদার ইসরায়েল। তারা যৌথভাবে ইরানের বিভিন্ন জায়গায় লক্ষ্য করে মিসাইল ও বিমান হামলা চালাবে। যা ইরানের সরকারের টিকে থাকার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

গত বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ হয়েছিল। এতে যোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র। দেশটি ইরানের মাটির নিচে থাকা পারমাণবিক অবকাঠামোতে হামলা চালিয়েছিল।

এক্সিওস বলেছে, গত মাসে ইরান যখন সরকারবিরোধী বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নেয়। তখনই দেশটিতে হামলার দ্বারপ্রান্তে ছিলেন ট্রাম্প।

কিন্তু অবস্থার পরিবর্তন হয়ে গেলে ট্রাম্প তার সিদ্ধান্তও পরিবর্তন করেন। এরপর নতুন কৌশল নেয় যুক্তরাষ্ট্র। তারা একই সময় ইরানের সঙ্গে আলোচনা, আবার অন্যদিকে সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে।

মধ্যপ্রাচ্যে এত শক্তি বৃদ্ধির কারণে এখন কৌতুহল তৈরি হয়েছে ইরানে ট্রাম্প কত বড় হামলা চালানোর নির্দেশনা দেন।

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি করতে চায়। তবে এ চুক্তি এখন সম্ভব নয় বলে মনে হচ্ছে। যার ফলে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে।

গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও জের্ড ক্রুসনারের মধ্যে তিন ঘণ্টা আলোচনা হয়। যেখানে আব্বাস আরাগচি মার্কিনিদের বেশিরভাগ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

দখলদার ইসরায়েল ইরানে এখন সর্বোচ্চ শক্তি দিয়ে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। তাদের লক্ষ্য আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের পতন ঘটানো এবং ইরানের পরমাণু ও মিসাইল সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া।

দুই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, তারা এখন এমনভাবে প্রস্তুতি নিচ্ছেন যেখানে আগামী কয়েকদিনের মধ্যে হামলা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের এক উপদেষ্টা এক্সিওসকে বলেছেন, অনেকেই ইরানে হামলা না চালাতে বলছেন। তবে তা সত্ত্বেও এ মুহূর্তে ইরানে বিমান হামলা হতে পারে। এ উপদেষ্টা বলেছেন, এ মুহূর্তে বিমান হামলার সম্ভাবনা ৯০ শতাংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবিধ

উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরিতে অর্থের লেনদেন নেই

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা
বিবিধ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

স্টার্টআপ উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ
ই-কমার্স

স্টার্টআপ উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ

বিবিধ

শীর্ষ ব্যান্ডগুলোর পছন্দের তালিকায় ‘ওরাকল ডাটাবেজ’

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান
বিবিধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান

এবার ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা
বিবিধ

এবার ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা

Load More

ট্রেন্ডিং টপিক

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 February 2026

ইরানে যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

Techzoom.TV |
TechzoomTV