Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চুক্তি ছাড়াই শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 28 February 2026
চুক্তি ছাড়াই শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা
Share on FacebookShare on Twitter

তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত আলোচনা কোনো চুক্তি ছাড়াই বৃহস্পতিবার শেষ হয়েছে। এমন এক সময়ে এই আলোচনা নিষ্ফল হলো, যখন হোয়াইট হাউস মধ্যপ্রাচ্যে গত কয়েক দশকের মধ্যে তাদের সবচেয়ে বড় সামরিক অভিযানের কথা বিবেচনা করছে। খবর দ্য গার্ডিয়ানের।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, এ আলোচনায় ‘ভালো অগ্রগতি’ হয়েছে। অন্যদিকে, মধ্যস্থতাকারী ওমানের ধারণা, আগামী সপ্তাহে ভিয়েনায় প্রযুক্তিগত পর্যায়ে পুনরায় আলোচনা শুরু হবে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের অধিকার এবং তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের ভবিষ্যৎ নিয়ে দুই পক্ষ কাছাকাছি কোনো অবস্থানে পৌঁছাতে পেরেছে-এমন কোনো সুস্পষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি।

জেনেভায় দুই ধাপে এই পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বাধীন মার্কিন দল ইরানের প্রস্তাবে হতাশ হয়েছে বলে জানা গেছে।

দ্বিতীয় ধাপের আলোচনাটি খুব দ্রুত শেষ হয়ে যাওয়াকে পর্যবেক্ষকরা অশনিসংকেত হিসেবে দেখছেন। আলোচনার একপর্যায়ে উইটকফকে ইউক্রেনীয় আলোচকদের সঙ্গে দেখা করার জন্য আরাগচির সঙ্গে বৈঠক সাময়িকভাবে স্থগিত করতে হয়, যা তেহরানের প্রতিনিধি দলকে হতাশ করে।

যুক্তরাষ্ট্র চাইছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পরিদর্শনের বিষয়ে ইরান স্থায়ী নিশ্চয়তা দিক, যাতে ওয়াশিংটন নিশ্চিত হতে পারে যে, তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। অবশ্য ইরান বরাবরই এমন উদ্দেশ্য থাকার কথা অস্বীকার করে আসছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করতে ইরানের অস্বীকৃতি একটি বড় সমস্যা। জবাবে মার্কিন দাবির অসংগতি নিয়ে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

এই আলোচনা এমন এক প্রেক্ষাপটে হচ্ছে, যখন ওই অঞ্চলে ডোনাল্ড ট্রাম্প নজিরবিহীন সামরিক সমাবেশ ঘটিয়েছেন। এর মধ্যে রয়েছে দুটি বিমানবাহী রণতরী, অ্যাটাক এয়ারক্রাফট এবং টোমাহক মিসাইল সজ্জিত সাবমেরিন।

আলোচনার মূল বিষয় হলো, যুক্তরাষ্ট্র তেহরানকে প্রায় সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পুরোপুরি বিরত রাখতে চাইছে। গত জুনে মার্কিন বোমা হামলায় ইরানের ফোর্ডো, নাতাঞ্জ ও ইস্পাহানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে ট্রাম্প দাবি করার পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে বিবাদের কিছু অংশ হয়তো স্থগিত রাখা যেতে পারে। তবে ওই মার্কিন হামলার পর থেকে জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা আইএইএ-কে (ওঅঊঅ) ওই স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির মাত্রা পরিদর্শনের অনুমতি দেয়নি তেহরান।

যুক্তরাষ্ট্রের দাবি, এ তিনটি স্থাপনা স্থায়ীভাবে ভেঙে ফেলতে হবে। কিন্তু এর সঙ্গে ইরানের প্রস্তাবের বিরোধ রয়েছে। তেহরানের প্রস্তাব হলো, তিন থেকে পাঁচ বছর পর জাতিসংঘের তত্ত্বাবধানে নিম্নমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে হবে।

অপর একটি বড় অচলাবস্থা তৈরি হয়েছে ইরানের ৬০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে, যা প্রায় পারমাণবিক অস্ত্রের উপযোগী। আইএইএ-এর মতে, তেহরান এখনো ৪০০ কেজি ইউরেনিয়ামের মজুতের অবস্থান নিশ্চিত করেনি, যা দিয়ে ১৯৪৫ সালে নাগাসাকিতে ফেলা বোমার মতো পাঁচ থেকে ছয়টি বোমা তৈরি করা সম্ভব।

যুক্তরাষ্ট্রের এই সামরিক হুমকির মুখে দেশের ভেতরেও চাপে আছেন ট্রাম্প। ডেমোক্র্যাটরা তার এই পদক্ষেপের বিষয়ে কংগ্রেসে ভোটাভুটির দাবি জানিয়েছেন। চলতি সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশ মার্কিন নাগরিক দেশের বাইরে সামরিক শক্তি প্রয়োগের বিষয়ে ট্রাম্পের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ওপর আস্থা রাখেন না।

অন্যদিকে, ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা পারমাণবিক বিষয়ের বাইরে অন্য কোনো ইস্যুতে আলোচনা করবে না। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা মধ্যপ্রাচ্যের ‘প্রতিরোধ গোষ্ঠীগুলোকে’ সমর্থনের মতো বিষয়গুলো আলোচনার টেবিলে তুলতে তারা অস্বীকৃতি জানিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: যুক্তরাষ্ট্র ইরান

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রথমবারে মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম আইসিবিএম পরীক্ষা চালাল ভারত
বিবিধ

প্রথমবারে মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম আইসিবিএম পরীক্ষা চালাল ভারত

ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালু হচ্ছে
বিবিধ

ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালু হচ্ছে

বিবিধ

অনলাইনে আয়ের বড় অংশ আসে ইউটিউব থেকে

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!
বিবিধ

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!

উদ্বোধন হলো ভিসা নেটওয়ার্ক-ভিত্তিক ‘ফার্মার্স কার্ড’
বিবিধ

উদ্বোধন হলো ভিসা নেটওয়ার্ক-ভিত্তিক ‘ফার্মার্স কার্ড’

চট্টগ্রামের ঐতিহাসিক ‘হাতির বাংলো’
ফিচার

চট্টগ্রামের ঐতিহাসিক ‘হাতির বাংলো’

Load More

ট্রেন্ডিং টপিক

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 February 2026

চুক্তি ছাড়াই শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা

Techzoom.TV |
TechzoomTV