ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা নিশ্চিত করেছে যে, ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় অন্তত ৩টি উন্নত প্রযুক্তির ইসরায়েলি ‘হার্মিস’ (Hermes) ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে একটি ড্রোন পূর্ব আজারবাইজান প্রদেশে এবং বাকিগুলো ইসফাহানের সংবেদনশীল সামরিক জোনের কাছে ধ্বংস করা হয়।
হার্মিস ৯০০ (Hermes 900) ইসরায়েলের অন্যতম দামি ও আধুনিক ড্রোন, যা গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নিখুঁত হামলার জন্য ব্যবহৃত হয়। এই ড্রোন ভূপাতিত হওয়া ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।





















