জুলাই সদন বাস্তবায়ন আদেশ কেন অসাংবিধানিক নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে গণভোট কেন অবৈধ নয় তা–ও জানতে চাওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’–এর কার্যক্রম স্থগিত চেয়ে এ সংক্রান্ত রিট করেন। ওই রিটের শুনানি হয় আজ।





















