যুদ্ধ শুরুর পর ইরান প্রথম দিকে বেশি সংখ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। কিন্তু প্রতিদিন সেই সংখ্যা ধীরে ধীরে কমছে।
হিসাব বলছে, প্রতি ২৪ থেকে ২৮ ঘণ্টায় ইরানের দৈনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসছে। অর্থাৎ, আজ যদি ৪০টি ছোড়া হয়, এক দিন পর তা প্রায় ২০টিতে নেমে আসতে পারে।
তবে এর মানে এই নয় যে ১০ দিনের মধ্যে ইরানের সব ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যাবে। বরং ধারণা করা হচ্ছে, সামনে প্রতিদিন ১০ থেকে ৩০টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চলতে পারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোও হামলা ঠেকাতে প্রচুর ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ফলে তাদের মজুদও কমে আসছে বলে ধারণা করা হচ্ছে।
আগামী কয়েক দিনে হামলার সংখ্যা দেখে বোঝা যাবে এই পূর্বাভাস ঠিক কি না।






















