Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উদ্বোধন হলো ভিসা নেটওয়ার্ক-ভিত্তিক ‘ফার্মার্স কার্ড’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 14 April 2026
উদ্বোধন হলো ভিসা নেটওয়ার্ক-ভিত্তিক ‘ফার্মার্স কার্ড’
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (১৪ এপ্রিল) বাংলাদেশ সরকারের বহুল প্রতীক্ষিত ‘ফার্মার্স কার্ড’ উদ্বোধন করেছেন। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্বখ্যাত ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিসা। এই কার্ডটি দেশের কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি ও প্রণোদনা বিতরণকে আরও কার্যকর ও স্বচ্ছ করার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও সোনালী ব্যাংক পিএলসি’র সহযোগিতায় ভিসা নেটওয়ার্ক-ভিত্তিক এই কার্ডে কৃষকের পরিচয় উল্লেখ থাকবে এবং তারা ডিজিটাল লেনদেন সুবিধা নিরাপদে উপভোগ করতে পারবেন। পাশাপাশি তারা সরকারি সহায়তাসহ অন্যান্য সেবা আরও দ্রুত ও সহজে লাভের সুযোগ পাবেন।

বাংলা নববর্ষের দিন চালু হওয়া এই উদ্যোগটি কৃষি খাতে আধুনিকায়ন, তথা জাতীয় উন্নয়নে বাংলাদেশ সরকারের অঙ্গীকারকে তুলে ধরছে। মূলত কৃষক পরিচয়পত্র হিসেবে কার্ডটি ডিজাইন করা হলেও, ভিসার প্রযুক্তির মাধ্যমে এটি একটি নিরাপদ ও সহজ নগদহীন (ক্যাশলেস) লেনদেন ব্যবস্থাও নিশ্চিত করবে।

প্রাথমিক পরীক্ষামূলক পর্যায়ে প্রায় ২২,০৬৫ জন কৃষক এই উদ্যোগের আওতাধীন হয়েছে। তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রেরণ করা হয়েছে, যা এই কার্ডের মাধ্যমে তারা ব্যবহার করতে পারবেন।

একই দিনে ১০টি জেলার ১১টি উপজেলায় মোট ২০,৬৭১ জন কৃষক, মৎস্যচাষি, খামারি ও লবণচাষীদের মধ্যে এই কার্ড বিতরণ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রত্যেকে ২,৫০০ টাকা করে পেয়েছেন, যা তারা বীজ, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ কিনতে ব্যবহার করতে পারবেন।

প্রাথমিকভাবে টাঙ্গাইল সদর, বগুড়া’র শিবগঞ্জ, পঞ্চগড় সদর, বোদা, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেসারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা সদর, রাজবাড়ী’র গোয়ালন্দ এবং কক্সবাজারের টেকনাফ – এই ১১ উপজেলায় ফার্মার্স কার্ড বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা মোট ১০ ধরনের সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে; ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, স্বল্প খরচে কৃষিযন্ত্র ব্যবহার, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইলের মাধ্যমে আবহাওয়া ও বাজার তথ্য, কৃষি প্রশিক্ষণ, রোগ ও পোকামাকড় দমনের পরামর্শ, কৃষি বীমা সুবিধা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ।

এ প্রসঙ্গে ভিসা’র বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “এটি আধুনিক বাংলাদেশের জন্য একটি গৌরবময় মুহূর্ত। ফার্মার্স কার্ড উদ্যোগটি কৃষকের পরিচিতি, সেবা ও ডিজিটাল লেনদেনকে একত্রিত করেছে, যা তাদের দৈনন্দিন জীবনকে আরও উন্নত করবে। এটি আরও স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থার মাধ্যমে কৃষকদের ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার পথও সহজ করবে। এমন একটি জাতীয় উদ্যোগে সরকার ও সোনালী ব্যাংকের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত।”

সোনালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শওকত আলী খান বলেন, “ফার্মার্স কার্ড উদ্যোগের মাধ্যমে আমরা কৃষকদের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করেছি। সরকারি উদ্যোগের সঙ্গে ব্যাংকিং সেবা সরাসরি যুক্ত হওয়ায় কৃষকরা উপকৃত হচ্ছেন। দেশের উন্নয়ন ও আর্থিক সেবার বিস্তারে আমাদের এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

এমন একটি যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগের আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক হিসেবে নিরাপদ ডিজিটাল লেনদেনে ভিসা তাদের বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে, যা বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখছে। ফার্মার্স কার্ড উদ্যোগটি সরকারি সেবায় পরিচয় ও পেমেন্ট ব্যবস্থার একটি সফল মডেল, যা ভবিষ্যতে অন্যান্য দেশও অনুসরণ করতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নকল ওষুধ ধরতে ও দাম যাচাইয়ে এবার আসছে অ্যাপ
প্রযুক্তি সংবাদ

নকল ওষুধ ধরতে ও দাম যাচাইয়ে এবার আসছে অ্যাপ

নেসেট-এর সামনে আয়রন ডোম: ইরানের হামলার ভয়ে কাঁপছে ইসরায়েল!
বিবিধ

নেসেট-এর সামনে আয়রন ডোম: ইরানের হামলার ভয়ে কাঁপছে ইসরায়েল!

প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জারে ডার্ক মোড চালু করবেন যেভাবে

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ
বিবিধ

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ

বিবিধ

বাগমারায় ডিস বিমলের অর্ধলাখ অবৈধ গ্রাহক, রাজস্ব বঞ্চিত সরকার

ডিজিটাল নিরাপত্তা আইনে নবম শ্রেনীর ছাত্র গ্রেফতার
বিবিধ

ডিজিটাল নিরাপত্তা আইনে নবম শ্রেনীর ছাত্র গ্রেফতার

Load More

ট্রেন্ডিং টপিক

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 April 2026

উদ্বোধন হলো ভিসা নেটওয়ার্ক-ভিত্তিক ‘ফার্মার্স কার্ড’

Techzoom.TV |
TechzoomTV