Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জমকালো আয়োজনে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইভ্যালির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
জমকালো আয়োজনে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইভ্যালির
Share on FacebookShare on Twitter

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ইভ্যালি। ‘বিজয় আমাদের, আমাদের এগিয়ে যাওয়া!’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে মহান বিজয় দিবসের অনুপ্রেরণায় নিজেদের উদযাপনকে সাজিয়ে তোলে ই-কমার্সভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি।

সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়ক সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রায় পাঁচ হাজার আমন্ত্রিত অতিথিদের নিয়ে এই উদযাপন অনুষ্ঠান আয়োজিত হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ইভ্যালির প্রায় তিন হাজার গ্রাহক, সহস্রাধিক সেলার, দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিক পর্বে অতিথিদের উদ্দেশ্যে ইভ্যালির গত এক বছরের কার্যক্রমের কিছু অংশ উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়। এরপর বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল। তিনি বলেন, আমরা পথচলা মাত্র এক বছরের। ই-কমার্সের যেকোন প্রেক্ষাপটেই এক বছর খুবই অল্প সময়। তবে এই অল্প সময়েও আমরা দারুণ কিছু সফলতা অর্জন করেছি। আমাদের প্ল্যাটফর্মে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ১২ লাখের ওপরে, সেলার বা মার্চেন্ট ২০ হাজারেরও বেশি। গুগল প্লে-স্টোর থেকে ইভ্যালি অ্যান্ড্রয়েড অ্যাপ পাঁচ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে। সবথেকে বড় বিষয় ই-কমার্সে কেনাকাটা করা যে ব্যয়বহুল না বরং সাধ্যের মধ্যে তেমন একটি বিশ্বাস আমরা গ্রাহকদের মাঝে দিতে পেরেছি। আমাদের ইভ্যালিতে এখন দুই শতাধিক কর্মী প্রত্যক্ষভাবে কাজ করছে। এদের অর্ধেক অংশই নারী কর্মী। এছাড়াও আমাদের সাথে যেসব সেলার আছেন তারাও তাদের দিক থেকে কর্মী নিয়োগ করছেন। বিশেষ করে ঢাকার বাইরের শহরগুলোতে আমাদের প্রচুর সেলার আছে। সবমিলিয়ে আমরা একটি ইকো-সিস্টেম গড়ে তোলার চেষ্টা করছি যা এই দেশে ই-কমার্সে একটি টেকসই ইতিবাচক পরিবেশ তৈরি করবে বলে আমাদের বিশ্বাস।

ইভ্যালির সফলতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাসেল বলেন, আমরা যখন আমাদের সফলতার কথা বলি তখন আসলে আমরা আপনাদের সকলের সফলতার কথা বলি। ইভ্যালি দেশিয় উদ্যোগ, দেশের একটি প্রতিষ্ঠান, আপনাদের সকলের। আমাদের ফেসবুক গ্রুপে প্রায় দেড় লাখ সদস্য আছেন যা দেশে পরিচালিত যেকোন ই-কমার্সের মধ্যে সর্বাধিক। কিন্তু এই সবকিছুই আপনারা। গ্রাহক, সেলার এবং গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের নিরন্তর সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না। আমরা আপনাদের সবাইকে নিয়ে আরও সামনের দিকে অগ্রসর হতে চাই।

পরবর্তীতে নৈশভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শেষ হয়। হিরো, টিভিএস বাংলাদেশ, ওয়ালটন এবং এসকয়ার ইলেক্ট্রনিক্স অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে। এছাড়াও ইভেন্ট পার্টনার হিসেবে ছিল উদ্যম। মিডিয়া পার্টনার হিসেবে ছিল আরটিভি, নিউজ২৪, দৈনিক কালের কণ্ঠ, রেডিও ক্যাপিটাল, বাংলানিউজ২৪, দি ডেইলি সান; পেমেন্ট পার্টনার বিকাশ এবং এসএসএল কমার্স।

Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিজের ওয়েবসাইট নিজের দুনিয়া
বিবিধ

নিজের ওয়েবসাইট নিজের দুনিয়া

গেম

পাবজি মোবাইল ক্লাব ওপেনে স্মার্টফোন সরবরাহ করছে ভিভো

‘বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মুহুরী প্রজেক্ট’
বিবিধ

‘বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মুহুরী প্রজেক্ট’

২৪ লাখ ৬৭ হাজার কলিং ভিসার কোটা খুলেছে মালয়েশিয়া
বিবিধ

২৪ লাখ ৬৭ হাজার কলিং ভিসার কোটা খুলেছে মালয়েশিয়া

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

বগুড়ার ই-কমার্স এবং এর সম্ভাবনা
ই-কমার্স

বগুড়ার ই-কমার্স এবং এর সম্ভাবনা

Load More

ট্রেন্ডিং টপিক

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ
সোশ্যাল মিডিয়া

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix