Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শক্তিশালী কোম্পানি দ্রুত প্রত্যাবর্তন করতে পারবে —এরিক শিমিড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১২ এপ্রিল ২০২০
Share on FacebookShare on Twitter

আরেকটি ভয়াবহ আর্থিক মহামন্দায় পতনের মুখে বিশ্ব অর্থনীতি। ইতিহাস বলছে, সংকট থাকলে তা থেকে উত্তরণও রয়েছে। সব মন্দার পরই অর্থনীতি আবার ঘুরে দাঁড়িয়েছে। এবারও এমনটাই হবে বলে বিশ্বাস করেন গুগলের সাবেক নির্বাহী চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক শিমিড। তবে তার মতে, কোন কোম্পানি কত দ্রুত প্রত্যাবর্তন করবে, তা নির্ভর করছে ওই প্রতিষ্ঠানের আর্থিক, ব্যবসায়িক ও কৌশলগত শক্তিমত্তার ওপর। শক্তিশালী কোম্পানিগুলো দ্রুত নভেল করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবে বলে মনে করছেন এরিক। খবর মার্কেট ওয়াচ।

নভেল করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বের করপোরেট খাতে এখন টালমাটাল অবস্থা। আকাশসেবা ও পর্যটন থেকে শুরু করে টেলিকম ও প্রযুক্তি, সেবা থেকে শুরু করে উৎপাদনমুখী—সব খাতই এখন ভয়াবহ সংকটের মুখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ মহামন্দার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব অর্থনীতি সর্বশেষ বড় ধরনের মন্দা দেখেছিল ২০০৮-০৯ সালে। কিন্তু এরিক মনে করছেন, নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের কাছে সেবারের মন্দা কিছুই না।

২০১১ সাল পর্যন্ত ১০ বছর গুগলের প্রধান নির্বাহী ছিলেন এরিক। স্বাভাবিকভাবেই ২০০৮-০৯ সালের আর্থিক মহামন্দাকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। ওই দুঃসময় থেকে বেরিয়ে এসে গুগলকে প্রযুক্তি বিশ্বের পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে অনবদ্য ভূমিকাও রেখেছেন তিনি। সে অভিজ্ঞতা থেকেই তিনি বলছেন, ‘শক্তিশালী কোম্পানিগুলো দুর্বলদের চেয়ে দ্রুত ফিরে আসতে পারে।’

মঙ্গলবার রিমোট কনফারেন্সিং সার্ভিস জুমে এক ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখার সময় এ কথা বলেন তিনি। ওই কনফারেন্সে প্রায় ২০০ নির্বাহী, বিনিয়োগকারী, সেলিব্রেটি ও গণমাধ্যমকর্মী সংযুক্ত ছিলেন। নিজের বক্তব্যে এরিক বলেন, ‘সংকটপূর্ণ পরিস্থিতি থেকে সফলভাবে বেরিয়ে আসতে হলে বিদ্যমান সুযোগগুলোর পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। বর্তমানে এমন সিদ্ধান্ত নিতে হবে, যা করোনা-উত্তর পরিস্থিতিতে ভালোভাবে ফিরে আসতে আপনাকে সাহায্য করবে।’ করোনার সময়ে বিদ্যমান সুযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সামনে সুযোগ রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, ম্যানুফ্যাকচারিংসহ সব খাতে টেলিকনফারেন্সিং চালু করার। এক্ষেত্রে ব্যান্ডউইথে সবার প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

এন্ড্রু কিশোর এর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গন ক্ষতিগ্রস্ত হলো: মোস্তাফা জব্বার
বিবিধ

এন্ড্রু কিশোর এর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গন ক্ষতিগ্রস্ত হলো: মোস্তাফা জব্বার

জরায়ুমুখ ক্যান্সার : দেশব্যাপী সচেতনতামূলক র‍্যালি সূর্যের হাসির
বিবিধ

জরায়ুমুখ ক্যান্সার : দেশব্যাপী সচেতনতামূলক র‍্যালি সূর্যের হাসির

ত্রিমুখী বিপদে নেতানিয়াহু
বিবিধ

ত্রিমুখী বিপদে নেতানিয়াহু

গোপন সামরিক শক্তি ব্যবহার করে বিজয়ী হবে ইরান
বিবিধ

গোপন সামরিক শক্তি ব্যবহার করে বিজয়ী হবে ইরান

ইউরেনিয়াম নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে ইরান
বিবিধ

ইউরেনিয়াম নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে ইরান

খোঁজ মিলছে না খামেনির!
বিবিধ

খোঁজ মিলছে না খামেনির!

Load More

ট্রেন্ডিং টপিক

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরাইল
বিবিধ

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরাইল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে নতুন এই অ্যাপে
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে নতুন এই অ্যাপে

এতদিন বার্তা পাঠাতে ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতামূলক বলেই...

সংসদে দেওয়া হেডফোনের দাম কত?

সংসদে দেওয়া হেডফোনের দাম কত?

প্রথম অধিবেশনেই উঠছে নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ

প্রথম অধিবেশনেই উঠছে নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ

বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ উড়োজাহাজের কাজ কী, দাম কত

বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ উড়োজাহাজের কাজ কী, দাম কত

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix