Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক সংকট সৃষ্টি করবে সতর্ক করেছিল কানাডার গোয়েন্দারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 15 June 2020
বৈশ্বিক সংকট সৃষ্টি করবে সতর্ক করেছিল কানাডার গোয়েন্দারা
Share on FacebookShare on Twitter

২০১৮ সালের ডিসেম্বরে চীনভিত্তিক হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝুকে গ্রেফতার করেছিল কানাডা সরকার। ওই সময় যুক্তরাষ্ট্রের অনুরোধে মেং ওয়ানঝুকে কানাডায় গ্রেফতার করা হয়েছিল। মেং ওয়ানঝুর আরো একটি পরিচয় হলো তিনি হুয়াওয়ে প্রতিষ্ঠাতা বিলিয়নেয়ার রেন ঝেংফেইয়ের কন্যা। এ গ্রেফতার বৈশ্বিক সংকট সৃষ্টি করবে বলে সরকারকে আগেই সতর্ক করেছিল কানাডার গোয়েন্দা সংস্থা। বিশেষ করে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করবে বলে সতর্ক করা হয়েছিল। খবর রয়টার্স।

সম্প্রতি প্রকাশিত নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অনুরোধের ভিত্তিতে ভ্যাংকুভারে মেং ওয়ানঝুকে গ্রেফতার করেছিল কানাডা সরকার। হুয়াওয়ের শীর্ষ এ কর্মকর্তাকে গ্রেফতারের আগ মুহূর্তে কানাডার গোয়েন্দা সংস্থা সতর্ক করেছিল যে এর ফলে চীনের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে।

২০১৯ সালের ২০ জানুয়ারি থেকে ভ্যাংকুভারে মেং ওয়ানঝুকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের বিষয়ে শুনানি শুরু হয়। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি কানাডার আদালতের পক্ষ থেকে।

মেং ওয়ানঝুর আইনজীবীদের দাবি, হুয়াওয়ের এ শীর্ষস্থানীয় কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের সুযোগ নেই। কারণ মেং ওয়ানঝু এমন কোনো অপরাধ করেননি, যার জন্য তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা যেতে পারে। এমন করা হলে তা কানাডার আইনের পরিপন্থী হবে। যেহেতু মার্কিন নিষেধাজ্ঞা ছিল ইরানের ওপর, তাই এটা কানাডায় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে না।

হুয়াওয়ে বিশ্বের বৃহৎ নেটওয়ার্ক সরঞ্জাম এবং দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা কোম্পানি। এর সরঞ্জামের নিরাপত্তা নিয়ে বরাবরই সন্দেহ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, টেলিযোগাযোগ সরঞ্জামের মাধ্যমে হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর নজরদারির কার্যক্রম পরিচালনা করছে এবং এসব তথ্য সরাসরি চীন সরকারের কাছে হস্তান্তর করছে। এমন অভিযোগে গত বছরের মে মাসে হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন বাণিজ্য বিভাগ। একই সময় প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত করা হয়।

দেড় বছর আগে ভ্যাংকুভার বিমানবন্দর থেকে মেং ওয়ানঝুকে গ্রেফতারের পর চীন ও কানাডার কূটনৈতিক টানাপড়েন চরম পর্যায়ে পৌঁছেছে এবং এ সময় তার মুক্তির দাবি তোলা হয়। মেংকে গ্রেফতারের ঠিক নয়দিন পর চীনে কানাডার সাবেক কূটনীতিক মাইকেল কোভ্রিগ ও ব্যবসায়ী মাইকেল স্প্যাভোরকে আটক করেছিল দেশটি, যাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছিল।

মেং ওয়ানঝুকে হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে প্রতিবেদন প্রকাশ করেছে সিএসআইএস। ২০১৮ সালের ১ ডিসেম্বরের ওই মেমোতে সিএসআইএস জানিয়েছে, ভ্যাংকুভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছানোর পর মেংকে গ্রেফতারের পরামর্শ দিয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। পরিকল্পিত এ ঘটনাটির আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় প্রভাব অনেক বড় হবে, তা আগেই অনুমান করা হয়েছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা
বিবিধ

বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা

পারমাণবিক স্থাপনার কাছে ‘ভূগর্ভস্থ কমপ্লেক্সকে মজবুত করছে ইরান’
বিবিধ

পারমাণবিক স্থাপনার কাছে ‘ভূগর্ভস্থ কমপ্লেক্সকে মজবুত করছে ইরান’

আধুনিক বাংলাদেশের স্থপতি শেখ হাসিনার দারিদ্র বিমোচন মডেল
বিবিধ

শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়

ঝর্ণা রাণী ‘খৈয়াছড়া’
বিবিধ

ঝর্ণা রাণী ‘খৈয়াছড়া’

আকাশ প্রতিরক্ষা
বিবিধ

ফুরিয়ে আসছে ই স রা য়ে লে র আকাশ প্রতিরক্ষা ক্ষে প ণা স্ত্র ভাণ্ডার

বিবিধ

‘মটো ই৫ প্লাস’ হ্যান্ডসেটের দাম কমলো

Load More

ট্রেন্ডিং টপিক

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা
নির্বাচিত

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি প্রোটোকল, ফিনটেক সেফটি ফ্রেমওয়ার্ক এবং...

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 June 2020

বৈশ্বিক সংকট সৃষ্টি করবে সতর্ক করেছিল কানাডার গোয়েন্দারা

Techzoom.TV |
TechzoomTV