Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ ডিজিটাল সার্ভের রেকর্ড পূর্বের সার্ভের রেকর্ডকে প্রতিস্থাপন করবে: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১ নভেম্বর ২০২০
Share on FacebookShare on Twitter

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি বলেছেন পটুয়াখালী ও বরগুনায় শীঘ্র শুরু হতে যাওয়া বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস / বিডি জরিপ) পর্যায়ক্রমে দেশব্যাপী পরিচালনা করা হবে। বিডিএস-এ প্রাপ্ত হালনাগাদ রেকর্ড পূর্বের সার্ভের রেকর্ডকে প্রতিস্থাপন করবে।

আজ রবিবার রাজধানী ঢাকার অদূরে সাভারে অবস্থিত অফিসার্স ট্রেনিং ইন্সটিটিউট (ওটিআই) মসজিদ সংলগ্ন মাঠে, বাংলাদেশ সিভিল সার্ভিস এর প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে ক্যাডার এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাগণের ১২৩তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি এ কথা বলেন। ৪৭ জন কর্মকর্তা নিয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডিএলআরএস) কর্তৃক আয়োজিত কোর্সটি আগামী ডিসেম্বর মাসের ২০ তারিখ শেষ হবে।

ভূমিমন্ত্রী এ সময় আরও বলেন,  প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের দূরদর্শী উদ্যোগের ফসল হিসাবে ভূমি মন্ত্রণালয় মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড ন্যশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেছে।

এরই ধারাবাহিকতায় অপ্রতুল ভূমি সম্পদের যথাযথ ব্যবহার করে দেশের ভূমি সম্পদ সংরক্ষণে ভূমিকা রাখতে ‘মৌজা ও প্লট-ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প’-এর কাজ দ্রুত শুরু করা হচ্ছে – সাইফুজ্জামান চৌধুরী এসময় জানান।

এর আগে ভূমিমন্ত্রী সাভারে এসে পৌঁছলে ভূমিসচিব মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ তসলীমুল ইসলাম, এনডিসি মন্ত্রীকে স্বাগত জানান। পরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রশিক্ষকবৃন্দ মন্ত্রীকে আধুনিক ভূমি জরিপের ডেমো প্রদর্শন করেন এবং জিএনএসএস ও ইটিএস যন্ত্র সহ অত্যাধুনিক জরিপ যন্ত্র সম্পর্কে সাধারণ ধারণা প্রদান করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জানান আইন মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন অধিদপ্তর কর্তৃক সম্পাদিত ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা সম্পর্কিত ডিজিটাল কার্যক্রমের সাথে ভূমি মন্ত্রণালয় কর্তৃক সম্পাদিত ডিজিটাল কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করা হবে। আরেকটি প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সম্প্রতি পাইলটিং হওয়া অনলাইনে ভূমি কর ব্যবস্থাপনা আগামী বছরের জুলাই হতে দেশব্যাপী চালু কারতে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, গুরুত্বপূর্ণ এ কোর্সটি সফলভাবে সম্পন্ন করলে, এ থেকে লব্ধ জ্ঞান দ্বারা আপনারা আরও ভালোভাবে দেশের মানুষকে সেবা প্রদান পারবেন। সচিব সবাইকে আনন্দের সাথে প্রশিক্ষণে অংশগ্রহণ করার পরামর্শ দেন।

ডিএলআরএস-এর মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএলআরএস পরিচালক (ভূমি রেকর্ড) মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও ডিএলআরএস পরিচালক (প্রশাসন) এবং এ প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক এ. টি. এম নাসির মিয়া সহ ভূমি মন্ত্রণালয় ও ডিএলআরএস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। এছাড়া সাভারের স্থানীয় প্রশাসন, ভূমি প্রশাসন ও পার্শ্ববর্তী ওটিআই ও ফিশারিজ ট্রেনিং ইন্সটিটিউট এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অবসরপ্রাপ্ত যুগ্মসচিব এ,বি,এম ফজলুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। এ কোর্সটির কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্বপালন করছেন ভূমি মন্ত্রণালয়ের ‘উদ্ভাবনী পুরস্কার ২০১৯-২০’ প্রাপ্ত অন্যতম কর্মকর্তা ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার মো: মোমিনুর রশীদ।

বাংলাদেশে ব্রিটিশ আমলে বেশ কয়েকটি জরিপ সম্পাদিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য জরিপ হচ্ছে ক্যাডাস্ট্র্যাল সার্ভে (সিএস সার্ভে)। এরপর পাকিস্তান আমলে সম্পাদিত উল্লেখযোগ্য জরিপ হচ্ছে স্টেট একুইজিশন সার্ভে (এসএ সার্ভে) এবং রিভিশনাল সার্ভে (আরএস সার্ভে) যা মূলত এসএ সার্ভের সংশোধন। সর্বশেষে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার পর উল্লেখযোগ্য জরিপ হচ্ছে বাংলাদেশ সার্ভে (বিএস সার্ভে), দিয়ারা সার্ভে ও ঢাকা সিটি সার্ভে (সিটি জরিপ)। বাংলাদেশ ডিজিটাল সার্ভের (বিডিএস) মাধ্যমে সমগ্র বাংলাদেশে আগের সার্ভে/জরিপ গুলোর রেকর্ড হালনাগাদ করা হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

লক্ষ্মীপুর জেলা কামানখোলা জমিদার বাড়ি
বিবিধ

লক্ষ্মীপুর জেলা কামানখোলা জমিদার বাড়ি

বিবিধ

১৫ হাজার টাকা ছাড়ে মিলছে হিরো অ্যাচিভার ১৫০

প্রথম পর্ব : ফেসবুকে দেশি শাড়ির ওয়েভ
বিবিধ

প্রথম পর্ব : ফেসবুকে দেশি শাড়ির ওয়েভ

ফরেক্স ট্রেডিং কি ইসলামে হালাল নাকি হারাম ?
বিবিধ

ফরেক্স ট্রেডিং কি ইসলামে হালাল নাকি হারাম ?

ময়মনসিংহের ই-কমার্সে “পার্পল লিফরাইস”(বেগুনী ধানের) সম্ভাবনা
বিবিধ

ময়মনসিংহের ই-কমার্সে “পার্পল লিফরাইস”(বেগুনী ধানের) সম্ভাবনা

নির্বাচিত

নকিয়া ফোনে ত্রুটি ছিল

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
অর্থ ও বাণিজ্য

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
প্রযুক্তি বাজার

২০২৬ সালকে স্মার্টফোন বাজারের সর্বকালের পতনের বছর কেন বলছে আইডিসি

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix