Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভাঁজ করা ফোনের বাজারে জিতবে কে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

উন্মোচনের এক সপ্তাহ না পেরোতেই শক্ত প্রতিদ্বন্দ্বী পেয়ে গেছে স্যামসাংয়ের ফোল্ডেবল স্মার্টফোন। ২০ ফেব্রুয়ারি ‘গ্যালাক্সি ফোল্ড’ উন্মোচন করে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং। আর ২৪ ফেব্রুয়ারি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নিজেদের ফোল্ডেবল স্মার্টফোন ‘মেট এক্স’ উন্মোচন করেছে হুয়াওয়ে।

উভয় ফোনই আনফোল্ড করলে ট্যাবলেটের আকার ধারণ করে। দুটো ডিভাইসেই পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ থাকছে। দুটোর দামই আকাশছোঁয়া। উন্মোচন করা হলেও কোনোটিই এখনো বাজারে আসেনি। গ্রাহকদের ফোন দুটো হাতে পেতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। গ্যালাক্সি ফোল্ড ও মেট এক্স-এর মধ্যে মিল বলতে এটুকুই।

বৈশ্বিক স্মার্টফোন বাজারে ডিভাইস বিক্রির দিক থেকে স্যামসাং ও হুয়াওয়ে পরস্পরের শক্ত প্রতিদ্বন্দ্বী। শীর্ষে থাকা স্যামসাংকে টেক্কা দিতে হুয়াওয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচনের ক্ষেত্রেও এ ধারার ব্যতিক্রম হয়নি। নিজেদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে অনন্য ফিচার যোগ করার মাধ্যমে দুটি কোম্পানিই একে অপরকে ছাড়িয়ে যেতে চাইছে। ফলে গ্যালাক্সি ফোল্ড ও মেট এক্স-এর মধ্যে মিলের চেয়ে অমিলই বেশি থাকবে, এটাই স্বাভাবিক।

স্মার্টফোনের ফিচারের মধ্যে যে বিষয়টি প্রথমেই আসে, তা হলো ডিসপ্লে। এতদিন বিভিন্ন স্মার্টফোনের ডিসপ্লের মধ্যে তুলনা করা হতো পর্দার আকার, রেজল্যুশন অথবা ডিসপ্লে প্যানেলের ধরনের (এলইডি, ওএলইডি, অ্যামোলেড ইত্যাদি) ভিত্তিতে। ফোল্ডেবল স্মার্টফোনের ক্ষেত্রে আরেকটি বিষয় যোগ হয়েছে— ডিসপ্লের অবস্থান ও সংখ্যা।

স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড অনেকটা বইয়ের মতো। এর ভাঁজ খুললে বড় একটি ডিসপ্লে উন্মুক্ত হয়। বাইরের অংশ দুটি ‘কভার’ হিসেবে কাজ করে। অবশ্য এ দুটি কভারের একটিতে আরেকটি ডিসপ্লে রয়েছে।

মেট এক্স-এর ক্ষেত্রে বিষয়টি পুরোপুরি উল্টো। এর দুটি ডিসপ্লে বাইরের দিকে। ভাঁজ খুললে সেগুলো একটি সিঙ্গেল ডিসপ্লের আকার ধারণ করে। অর্থাৎ মেট এক্স-এর একটি ডিভাইসে তিনটি পর্দার সুবিধা পাওয়া যাবে।

ডিভাইস দুটির ডিসপ্লের আকারেও পার্থক্য রয়েছে। গ্যালাক্সি ফোল্ড-এর বাইরের কভারে সংযুক্ত ডিসপ্লের আকার ৬ দশমিক ৪ ইঞ্চি। আর ভাঁজ খুললে পাওয়া যাবে ৭ দশমিক ৩ ইঞ্চির পর্দা। মেট এক্স-এর ক্ষেত্রে আনফোল্ড অবস্থায় ডিসপ্লের আকার দাঁড়াবে ৮ ইঞ্চি। আর ফোল্ডেড অবস্থায় সামনে ও পেছনে পাওয়া যাবে যথাক্রমে ৬ দশমিক ৬ ইঞ্চি ও ৬ দশমিক ৩৮ ইঞ্চির পর্দা।

এবার আসা যাক নচ-এর প্রসঙ্গে। গ্যালাক্সি ফোল্ডে ৭ দশমিক ৩ ইঞ্চি পর্দার সঙ্গে থাকছে প্রশস্ত আইব্রো নচ, যেখানে দুটি ক্যামেরা ও সেন্সর বসানো হয়েছে। আর মেট এক্স-এর ৮ ইঞ্চির ডিসপ্লে নচবিহীন। তবে এর পেছনের দিকে একটি স্ট্রিপ রয়েছে, যেখানে ক্যামেরাগুলো বসানো হয়েছে। এছাড়া রয়েছে একটি বাঁকানো ‘উইং’, যা ডিভাইসটি ধরে রাখতে ও এক হাতে ব্যবহার করতে সাহায্য করবে।

স্মার্টফোনের ফিচারের কথা বলতে গেলে অবধারিতভাবেই চলে আসে ক্যামেরার প্রসঙ্গ। স্যামসাং গ্যালাক্সি ফোল্ড-এ রয়েছে মোট ছয়টি ক্যামেরা— তিনটি পেছনে, দুটি সামনে ও একটি কভার প্যানেলে। হুয়াওয়ে মেট এক্স-এ ক্যামেরার সংখ্যা চারটি (যদিও প্রাথমিকভাবে উন্মোচিত ডিভাইসে তিনটি ক্যামেরা দেখা গেছে। তবে কোম্পানির কনজিউমার ডিভিশনের সিইও রিচার্ড ইয়ু নিশ্চিত করেছেন, আগামী মাসে চার ক্যামেরার মেট এক্স উন্মোচন করা হবে)।

হুয়াওয়ে মেট এক্স কেবল ফাইভজি নেটওয়ার্ক সমর্থন করবে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ফোরজি ও ফাইভজি দুটো অপশনেই পাওয়া যাবে।

ডিভাইস দুটির ইউনিক ফিচার তো জানা হলো, এবার দামের প্রসঙ্গে আসা যাক। দুটো স্মার্টফোন কিনতেই গ্রাহকদের মোটা অংকের অর্থ গুনতে হবে। গ্যালাক্সি ফোল্ড এক্সের সম্ভাব্য দাম বলা হচ্ছে ১ হাজার ৯৮০ ডলার। আর হুয়াওয়ে মেট এক্স কিনতে খরচ হবে আরো বেশি; ২ হাজার ৬০০ ডলারের মতো।

দীর্ঘ প্রতীক্ষার পর ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন তো হলো, কিন্তু গ্রাহকরা এখনই ডিভাইসগুলো হাতে পাচ্ছেন না। স্যামসাং গ্যালাক্সি ফোল্ড আগামী ২৬ এপ্রিল নির্দিষ্ট কয়েকটি বাজারে ছাড়া হবে। আর হুয়াওয়ে মেট এক্স বাজারে আসতে জুন-জুলাই পর্যন্ত সময় লেগে যেতে পারে।

কয়েক বছরের বিরতির পর মোবাইল ডিভাইসকেন্দ্রিক চমকপ্রদ উদ্ভাবন দেখা গেল। প্রতিদ্বন্দ্বী দুই কোম্পানির কোন ডিভাইসটি গ্রাহকদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে, তা সময়ই বলে দেবে। তবে উদ্ভাবনের দিক থেকে দুটি কোম্পানিই যে চমক দেখিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। সূত্র: সিনেট

Tags: ফোল্ডেবলহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের স্পন্সর ওয়ালটন
বিবিধ

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের স্পন্সর ওয়ালটন

খোঁজ মিলছে না খামেনির!
বিবিধ

খোঁজ মিলছে না খামেনির!

বিবিধ

মেলায় শেষমুহূর্তে মার্সেল প্যাভিলিয়নে বিক্রির ধূম

দক্ষিণ চট্টগ্রামের ঝিনুক শিল্প ও সম্ভবনা
বিবিধ

দক্ষিণ চট্টগ্রামের ঝিনুক শিল্প ও সম্ভবনা

চট্টগ্রামের ঐতিহাসিক ‘হাতির বাংলো’
ফিচার

চট্টগ্রামের ঐতিহাসিক ‘হাতির বাংলো’

ইরানে সপ্তাহব্যাপী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী
বিবিধ

ইরানে সপ্তাহব্যাপী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী

Load More

ট্রেন্ডিং টপিক

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত
বিবিধ

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!
নির্বাচিত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix