Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেলায় শেষমুহূর্তে মার্সেল প্যাভিলিয়নে বিক্রির ধূম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ ফেব্রুয়ারি ২০১৯
Share on FacebookShare on Twitter

বাণিজ্য মেলার শেষমুহূর্তে আকর্ষণীয় নগদ ছাড়, ক্যাশ ভাউচার, ফ্রি পণ্য ও হোম ডেলিভারির মতো বাড়তি সুবিধা দিচ্ছে মার্সেল প্যাভিলিয়ন।

আর তাই অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বমান সম্পন্ন ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস কিনতে ভিড় করছেন ক্রেতারা।

সরেজমিনে দেখা গেছে, মার্সেল প্যাভিলিয়নে ক্রেতা-দর্শণার্থীর ব্যাপক ভিড়। বিক্রিও হচ্ছে বেশ ভালো। সাশ্রয়ী দামের পাশাপাশি মেলায় বাড়তি সুবিধায় পছন্দের ফ্রিজ, টিভিসহ বিভিন্ন পণ্য বাছাইয়ে ক্রেতারা ছিলেন ব্যস্ত। আবার ক্রেতাদের হাতে পছন্দের পণ্য বুঝিয়ে দিতে ব্যস্ত ছিলেন সেলস এক্সিকিউটিভস ও ক্যাশ কাউন্টারের কর্মকর্তারা। পিক আপ ও ভ্যান গাড়িতে বিক্রয়কৃত ফ্রিজ, টিভিসহ বিভিন্ন পণ্য বোঝাইয়ে প্যাভিলিয়নের বাইরেও অনেককে ব্যস্ত থাকতে দেখা গেছে।

প্যাভিলিয়নের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, মেলায় বিশ্বের লেটেস্ট প্রযুক্তি, বৈচিত্র্যময় ডিজাইন ও কালারের সকল মডেলের ফ্রস্ট, নন-ফ্রস্ট ও ডিপ ফ্রিজে ১২ শতাংশ নগদ ছাড় দিচ্ছে মার্সেল। সব মডেলের এসিতে মিলছে ১৫ শতাংশ ছাড়।

মেলায় ক্রেতারা মার্সেলের সব এলইডি টিভি ১২ শতাংশ ছাড়ে ও লেটেস্ট এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৭ যুক্ত স্মার্ট টিভি ১৫ শতাংশ ছাড়ে কিনতে পারছেন। হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে পাচ্ছেন ১০ থেকে ১২ শতাংশ নগদ ছাড়।

এসব সুবিধা ছাড়াও দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় মার্সেল ফ্রিজ, টিভি ও এসির ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় উপহার। এর মধ্যে রয়েছে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার, ল্যাপটপ, ফ্রিজ, এলইডি টিভিসহ অসংখ্য ফ্রি পণ্য।

মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেন, মেলার শুরু থেকেই ক্রেতা সমাগম বেশ ভালো। মার্সেল ৩০ টিরও বেশি ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের প্রায় ৩০০ মডেল এনেছে মেলায়। এসব পণ্যের প্রযুক্তি, ডিজাইন ও কালারে রয়েছে নতুনত্ব। উচ্চ গুণগতমানের এসব পণ্যের দাম বাজেটের মধ্যে থাকায় এবং নগদ ছাড় পাওয়ায় শেষমুহুর্তে মার্সেল প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড় ছিল বেশি।

রাজধানীর রামপুরা থেকে পরিবার পরিজন নিয়ে মার্সেল প্যাভিলিয়নে এসেছিলেন একটি বেসরকারি ফার্মের কর্মকর্তা তোফাজ্জল হোসেন। তিনি ৬৫ হাজার টাকা মূল্যের মার্সেল ব্র্যান্ডের স্মার্টফোন ও ভয়েস কমান্ডে নিয়ন্ত্রণযোগ্য ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির ১.৫ টনের একটি এসি কিনেন ৫৫ হাজার ২৫২ টাকায়।

তিনি এ প্রতিবেদককে বলেন, এবছর গরমের সময় এসি কিনবো বলে আগেই ঠিক করেছিলাম। মেলায় এসে এসির দাম ও প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নিচ্ছিলাম। এর মধ্যে মার্সেলের ইনভার্টার প্রযুক্তির স্মার্ট এসি পছন্দ হয়। দামও দেখলাম বাজেটের মধ্যে। তাই কিনে ফেললাম।

মো. তোফাজ্জল হোসেনের মতো রাজধানী ও আশেপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা মার্সেল প্যাভিলিয়ন থেকে ছাড় ও অন্যান্য বাড়তি সুবিধায় পছন্দের ফ্রিজ, এলইডি, স্মার্ট টিভি, এসিসহ অসংখ্য হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস কিনছিলেন।

দুইতলা বিশিষ্ট সুদৃশ্য মার্সেল প্যাভিলিয়নের দ্বিতীয় তলায় বিক্রি হচ্ছিলো মার্সেলের নিজস্ব কারখানায় বিশ্বের লেটেস্টে প্রযুক্তিতে তৈরি ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ৭২ মডেলের ফ্রিজ।

এর মধ্যে ছিলো ৫৮ মডেলের ফ্রস্ট ফ্রিজ, ইনভার্টার প্রযুক্তির ২ মডেলের নন-ফ্রস্ট ফ্রিজ ও ১২ মডেলের ডিপ ফ্রিজ। মেলায় ক্রেতা-দর্শণার্থীদের জন্য চোখ ধাঁধানো ডিজাইনের টেম্পারড গ্লাস ডোরের ১৪ মডেলের ফ্রস্ট ফ্রিজ এবং সাইড বাই সাইড ডোরের গ্লোবাল মডেলের নতুন ফ্রিজ এনেছেন তারা।

প্রদর্শন ও বিক্রি হচ্ছিলো ইনভার্টার, আয়োনাইজার ও স্মার্ট প্রযুক্তির এক থেকে দুই টনের ২০ মডেলের এসি। ভয়েস কমান্ডে এবং বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মোবাইল ফোনে নিয়ন্ত্রণ করা যাবে মার্সেলের স্মার্ট এসি। এছাড়া আয়োনাইজার প্রযুক্তির এসি রুমকে ঠান্ডা করার পাশাপাশি ধূলা-ময়লা ও ব্যাকটেরিয়ামুক্ত করবে। মার্সেল এসিতে ফোর-ডি কুলিং প্রযুক্তি সংযোজন করায় রুম ঠান্ডা হয় দ্রুত।

প্যাভিলিয়নের নিচ তলায় ছিল ৪২ মডেলের এলইডি ও স্মার্ট টিভি, ৭ মডেলের এয়ার কন্ডিশনার, ৬ মডেলের মাইক্রোওয়েব ওভেন, প্রেসার কুকার এবং আয়রন বা ইস্ত্রি মেশিন, এলপিজি ও ন্যাচারাল গ্যাসচালিত সিঙ্গেল ও ডাবল বার্নারের ২৭ মডেলের গ্যাস স্টোভ, ২৪ মডেলের এলইডি লাইট, ১৪ মডেলের ব্লেন্ডার, ৯ মডেলের রিচার্জেবল টেবিল ফ্যান, ৭ মডেলের সিলড লিড এসিড রিচার্জেবল ব্যাটারি, ৫ মডেলের ইলেকট্রিক কেটলি, কিচেন কুকওয়্যার ও সিলিং ফ্যান, ৪ মডেলের রুম হিটার, ২ মডেলের ভোল্টেজ স্ট্যাবিলাইজার, অটোমেটিক ভোল্টেজ প্রোটেকটর ও রিচার্জেবল টর্চ লাইট। আরো ছিলো ওয়াশিং মেশিন, এয়ার কুলার, ইন্ডাকশন কুকার, দেয়াল ফ্যান।

Tags: মার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

আদানি গ্রুপের আম্বুজা সিমেন্ট কিনে নিল সাংঘি ইন্ডাস্ট্রিজকে
বিবিধ

আদানি গ্রুপের আম্বুজা সিমেন্ট কিনে নিল সাংঘি ইন্ডাস্ট্রিজকে

ই-কমার্সে ময়মনসিংহের পর্যটন- মিনি সুন্দরবন খ্যাত ছালড়া গ্রাম
বিবিধ

ই-কমার্সে ময়মনসিংহের পর্যটন- মিনি সুন্দরবন খ্যাত ছালড়া গ্রাম

স্মারক ডাকটিকিট অবমুক্ত
বিবিধ

স্মারক ডাকটিকিট অবমুক্ত

জাফর আলমের মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক
বিবিধ

জাফর আলমের মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

টাঙ্গাইল এর সকল হাটগুলো
বিবিধ

টাঙ্গাইল এর সকল হাটগুলো

পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে
বিবিধ

পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
প্রযুক্তি বাজার

২০২৬ সালকে স্মার্টফোন বাজারের সর্বকালের পতনের বছর কেন বলছে আইডিসি

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix