Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গাজিপুরে তৈরি হলো বিশ্বের ৮ম বৃহত্তম ডাটা সেন্টার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 24 January 2019
Share on FacebookShare on Twitter

গাজীপুর জেলার কালিয়াকৈরে অবস্থিত ন্যাশনাল ডাটা সেন্টারকে বিশ্বের ৮ম বৃহত্তম ডাটা সেন্টার বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘হাইটেক পার্ক/সফটওয়্যার টেকনোলজি পার্কগুলো সফটওয়্যার, ইলেকট্রনিক্স ইত্যাদি পণ্য রপ্তানির মূলকেন্দ্র হয়ে উঠবে। প্রথম পর্যায়ে এ পর্যন্ত ২৮ টি আইটি/ হাইটেক পার্ক স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, সরকার পর্যায়ক্রমে দেশের সকল বিভাগ/জেলায় আইটি/ হাইটেক পার্ক স্থাপন করবে। আইটি শিল্পকেও সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে এবং দেশী বিদেশী বিনিয়োগকারীদের সম্পৃক্ত করতে সুলভ মূল্যে প্রতিটি হাইটেক/আইটি পার্কে স্পেস দেওয়া হচ্ছে। এছাড়াও স্টার্ট আপডেট বিনামূল্যে স্পেস দেওয়ার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করছে।’

বুধবার বিনিয়োগকারীদের জন্য সদ্য চালুকৃত কমিউটার ট্রেনে চড়ে তিনি এই হাইটেক পার্ক পরিদর্শনে যান। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী কালিয়াকৈরে ডেভেলপার ও বিনিয়োগকারীদের সাথে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন ।

পলক বলেন, ‘১৯৯৯ সালে বিনিয়োগ বোর্ডের ১২তম সভায় প্রধানমন্ত্রী কালিয়াকৈর হাইটেক পার্ক নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু পরবর্তী সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবারো হাইটেক পার্ক আলোর মুখ দেখে।’

প্রতিমন্ত্রী হাইটেক পার্ক নির্মাণের ‍শুরুর কথা সম্পর্কে বলেন, ‘ক্ষমতায় এসে ২০১৪ সালে এই এলাকার উপর থাকা বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তি করি এবং সে বছরের ১২ই মার্চ প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জায়গাটি পরিদর্শন করেন।’

পলক আরও বলেন, ‘হাইটেক পার্কের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হলেও ট্রেন কানেক্টিভিটি খুব দরকার ছিল । আমরা উপলব্ধি করছিলাম যে ট্রেন যোগাযোগ ছাড়া এই হাইটেক পার্ক সফলতা পাবে না । সেসময় সজীব ওয়াজেদ জয় প্রথম আমাকে নির্দেশনা দিয়েছিলেন এখানে রেল যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। আমরা সেসময় রেলমন্ত্রীকে নিয়ে গিয়েছিলাম তখন আমরা গাজীপুরের কালিয়াকৈরে আধুনিক রেল স্টেশন স্থাপন করার প্ল্যান করেছিলাম । যা অতি সম্প্রতি বাস্তবায়িত হয়েছে।’

বঙ্গবন্ধু হাইটেক সিটি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কালিয়াকৈরে ৩৫৫ একর জমির উপর স্থাপিত বঙ্গ বন্ধু হাইটেক সিটি। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ প্রথম প্রকল্প। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এ পার্কের প্রয়োজনীয় সকল অফসাইট ইনফ্রাস্ট্রাকচার নির্মাণের কাজ শেষ করেছে। ইতিমধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব মডেল এ দুটি ডেভেলপার প্রতিষ্ঠানের নিকট ১৪০ একর জমি প্রদান করা হয়েছে। ডেভেলপার কোম্পানি সামিট টেকনোপলিস বিডি লিমিটেড কর্তৃক , ৬০ হাজার বর্গফুট বিশিষ্ট ফ্যাক্টরি ভবন এবং ১ লক্ষ,৬০ হাজার বর্গফুট বিশিষ্ট সিগনেচার বিল্ডিং নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। অন্য ডেভেলপার কোম্পানি লিমিটেড টেকনো সিটি বিডি লিমিটেড এর দুই লক্ষ বর্গফুট বিশিষ্ট মাল্টি টেনান্ট বিল্ডিং নির্মাণ কাজও প্রায় শেষ পর্যায়ে।’

তিনি বলেন, ‘এছাড়াও পার্কটিতে একটি সার্ভিস বিল্ডিং ২৭২৬০ ,বর্গফুট নির্মাণ করা হয়েছে, যেখানে দুটি আইটি প্রতিষ্ঠান ইন্টারনেট অফ থিংস (আইওটি ) প্রোডাক্ট তৈরির কাজ শুরু করেছে এবং চীনের সহযোগিতায় প্রায় ১৬০০ কোটি টাকা ব্যয় এই টেক পার্কেই গড়ে উঠছে বিশ্বের অন্যতম বৃহৎ টায়ার ফোর ডাটা সেন্টার। ইতিমধ্যে এই জাতীয় ডাটা সেন্টারে ৯৯ ভাগ কাজ শেষ হয়েছে, শীঘ্রই এখানে কাজ শুরু হবে।’

ব্যবস্থাপনা পরিচালক সচিব হোসনে আরা বেগম এনডিসি বলেন, ‘বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটিতে প্লট বরাদ্দ নেওয়ার জন্য বিনিয়োগকারীদের মধ্যে প্রবল আগ্রহ দেখা যাচ্ছে। আমরা বিনিয়োগকারীদের সব রকম সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করছি। দেশী বিদেশী বিনিয়োগকারীদের জন্য ১৪টি প্রণোদনা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এসব কার্যক্রম আরও সহজে করনের জন্য বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কাজ করছে।’

তিনি বলেন, ‘সম্প্রতি আমরা অনলাইনভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস চালু করেছি যা দেশী-বিদেশী বিনিয়োগকারীদের জন্য খুবই কার্যকর হবে। সম্প্রতি চালুকৃত ট্রেন সার্ভিস বিনিয়োগকারীদের যাতায়াতের সময় ও খরচ কমিয়ে আনবে। ফলে তারা এখন নিশ্চিন্ত বিনিয়োগ করতে পারবেন। আমরা বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে যা যা করা প্রয়োজন তাই করবো। ইতিমধ্যে এই পার্ক থেকে আইটি পণ্য রপ্তানি শুরু হয়েছে শীঘ্রই এখানে মোবাইল ফোন ল্যাপটপ সহ বিভিন্ন হার্ডওয়ার পণ্য উৎপাদিত হবে।’

এ সময় জানানো হয়, কালিয়াকৈরে নির্মিত বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশনটি গত ১ নভেম্বর ২০১৮ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। এটা ছিল বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিনিয়োগকারী প্রতিষ্ঠান সমূহের দীর্ঘদিনের দাবি। এর মাধ্যমে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিনিয়োগকারীরা এবং সেখানে কর্মরত লোকজন সহজে এবং অল্প সময়ে ঢাকা থেকে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে যাতায়াত করতে পারবেন। এর ফলে হাইটেক পার্ক খুব দ্রুত কর্মচঞ্চল হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

বঙ্গবন্ধু হাইটেক সিটি কমিউটার ট্রেন ১ এবং ২ নামে দুটি প্রতিদিন চার বার ঢাকা থেকে কালিয়াকৈরে যাতায়াত করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জুনাইদ আহমেদ পলকহাইটেক পার্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

Oppo Reno 12, Reno 12 Pro New Renders Leak Ahead of Launch Next Week
বিবিধ

Oppo Reno 12, Reno 12 Pro New Renders Leak Ahead of Launch Next Week

বিবিধ

ফোন রিস্টার্ট না করা কতটা খারাপ?

৬৮ শতাংশ নারী সাইবার অপরাধের শিকার
বিবিধ

বাড়ছে সাইবার অপরাধ, জড়িত শিক্ষিত লোকজনই

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও
বিবিধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

বিবিধ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সেবাকে ডিজিটাল রূপান্তরের আহ্বান

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে হবে
বিবিধ

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে হবে

Load More

ট্রেন্ডিং টপিক

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস
প্রযুক্তি সংবাদ

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?
প্রযুক্তি বাজার

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
নির্বাচিত

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 January 2019

গাজিপুরে তৈরি হলো বিশ্বের ৮ম বৃহত্তম ডাটা সেন্টার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix