Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চমচম, টমটম আর শাড়ি – এই তিনে মিলে টাঙ্গাইলের বাড়ি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 26 June 2021
চমচম, টমটম আর শাড়ি – এই তিনে মিলে টাঙ্গাইলের বাড়ি
Share on FacebookShare on Twitter

পোড়া ইটের মতো লালচে রং, লম্বাটে আকৃতি, ভেতরে রসালো, নরম আর কড়া মিষ্টিতে কানায় কানায় পূর্ণ আমাদের টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম যার উপর দুধ জ্বাল করে শুকিয়ে তৈরি করা মাওয়া ছিটিয়ে দেয়া থাকে। যাকে এককথায় বলা হয় মিষ্টির রাজা। একবার খেলে দ্বিতীয় বার খাবার ইচ্ছে জাগে মনে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই মিষ্টি একটি বা দুটি খেলে মন ভরে না, কখন যে মনের অজান্তে মুখে পুরে নিবেন এই রসালো জিনিসটা আপনি টেরই পাবেন না।

কিশোরগঞ্জ আমার শশুরবাড়ি, যখন আমাকে দেখতে এসেছিলো, তখন আমার এক ভাসুর ভর পেট খাওয়া দাওয়ার পর এক বসাতেই ১৬ টা মিষ্টি খেয়ে নিয়েছিলেন,, তখন আমার কাছে বিষয়টা হাসির মনে হলে ও এটা বুঝতে বাকি নেই যে,, কতটা জনপ্রিয়তা রয়েছে এই টাঙ্গাইলের চমচমের।

এই সুস্বাদু ও লোভনীয় চমচম টাঙ্গাইলের অন্যতম একটি ঐতিহ্য যা ২০০ বছর প্রাচীন। টাঙ্গাইল জেলা শহর থেকে প্রায় ৭ কি.মি দূরত্বে ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত পোড়াবাড়ি নামের গ্রাম থেকেই উৎপত্তি ও বিস্তৃতি এ চমচম এর।পোড়াবাড়ি নামক এই ছোট শান্ত গ্রামটির নামানুসারে ই মিষ্টির নামকরণ করা হয়েছিল পোড়াবাড়ির চমচম।

বৃটিশ আমল থেকে অবিভক্ত ভারতবর্ষসহ বিশ্বের বিভিন্ন দেশে পোড়াবাড়ির চমচম টাংগাইলকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। পোড়াবাড়ির চমচমই সারাবিশ্বে টাঙ্গাইল জেলাকে এনে দিয়েছে এক অনন্য পরিচিতি।আজও সবাই টাঙ্গাইলের নাম নিলে আগে চমচমের নামটাই আগে নেয়।

চমচমের প্রথম কারিগর কে এ নিয়ে ভিন্ন মত রয়েছে,,, অনেকের মতে যশোরথ হালই নামে এক ব্যক্তি এই চমচম প্রথম তৈরি করেন।যারা চমচম তৈরির সাথে জড়িত তাদের হালই বলে।যশোরথ নামক একজন মুনি আসাম থেকে পোড়াবাড়িতে এসে চমচম তৈরি করেন।

আবার অনেকের মতে, দশরথ গৌড় নামে এক ব্যক্তি বৃটিশ আমলে টাঙ্গাইলে যমুনা নদীর তীরবর্তী পোড়াবাড়ি গ্রামে আসে।আসাম থেকে আগত এই দশরথ প্রথমে টাঙ্গাইলের যমুনার সুস্বাদু মৃদু পানি ও খাটি গরুর দুধ,চিনি,সামান্য ময়দা ও এলাচ দানার সংমিশ্রণে এই চমচম তৈরি করেন।ঘোষ ও পাল বংশের লোকেরাও বংশানুক্রমে এ মিষ্টি তৈরির সংগে জড়িয়ে আছে।

যার হাত ধরেই তৈরি হোক না কেন টাঙ্গাইলের চমচমের স্বাদ ও তৈরির মূল রহস্য এখানকার পানির মধ্যে নিহিত। দেশের অনেক জায়গা থেকেই টাঙ্গাইলের পোড়াবাড়ির কারিগর নিয়ে অনেকেই টাঙ্গাইলের চমচম তৈরির চেষ্টা করেছেন। কিন্তু সফল হতে পারেনি।এটাকে আমি আল্লাহর রহমত বলবো কারন পানির গুনে এতো স্বাদের মিষ্টি সত্যি ই আশ্চর্যজনক।

ব্রিটিশ আমলে সন্তোষ এর জমিদার পরিবারের এক মেয়ের বিয়ে ছিলো৷ আমাদের দেশের প্রখ্যাত জননেতা আব্দুল হামিদ খান ভাসানী সেই বিয়েতে চমচম বানানোর জন্য পোড়াবাড়ি থেকেই কিছু দক্ষ কারিগর নিয়ে যান, কিন্তু তাদের হাতের চমচম ও তেমন মজা হয়নি যেমন টা তারা পোড়াবাড়িতে বানায়। শুধু তাই নয় এখান থেকে ভারত কলকাতায় ও কারিগর নিয়ে যাওয়া হয়েছিলো এবং দেশের বিভিন্ন জায়গা থেকে টাংগাইল এসে চমচম বানানো শিখে গেলেও নিজেদের জায়গায় গিয়ে আর তেমন হয়না।

টাঙ্গাইলের অন্যতম নদী বন্দর ছিলো পোড়াবাড়ি।১৬০৮ খ্রিস্টাব্দে আতিয়া পরগনার শাসক হিসেবে নিযুক্ত হন হযরত শাহ জামান। তিনি তখন পোড়াবাড়ি গ্রাম কে নদী বন্দর হিসেবে গড়ে তোলেন। আর এ সময়ে ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে পোড়াবাড়ি এলাকা জুড়ে গড়ে উঠে ব্যবসা কেন্দ্র।তখনকার সময়ে একদম রমরমা ব্যবসা ছিলো । এখানের ঘাটে ভীড় জমাতো বড় বড় সওদাগর। লঞ্চ, স্টীমার, নৌকার সমাগম ছিলো সারাদিন রাত।

এছাড়াও টাঙ্গাইল জেলা সদর থেকে মাত্র ৩ মাইল পশ্চিমে একদা একটি ঘাট ছিল, এর নাম তালান ঘাট। সেখানেও ভীড় জমাতো সওদাগরী নৌকা, জাহাজ ও লঞ্চ। সে সময় দেশী বিদেশী ব্যবসায়ীদের পদচারনায় পোড়াবাড়ি ছিল ব্যস্ত এক ব্যবসাকেন্দ্র।

তখন জনসংখ্যা কত কম ছিলো অথচ সপ্তাহে ১৫০ থেকে ২০০ মন চমচম। এত এত চমচম ই শুধু তৈরি হতো পোড়াবাড়িতে ই, নিশ্চয় বুঝতে আর বাকি নেই যে, কি পরিমান চাহিদা ছিলো টাঙ্গাইলের চমচমের। ৪০-৫০ টা শুধু চমচম কে কেন্দ্র করে ই দোকান ছিলো।

সে সময় চমচম মিষ্টি তৈরির সাথে ছিলো আরো অনেকে রাজারাম গৌড়, কুশাইদেব, নারায়ন, কাকন হালুই, শিবশংকর গৌড়, প্রকাশ চন্দ্র, মদন গৌড় ও মোহন লাল প্রমূখ। তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ চলমান সময়ে খোকা ঘোষ এবং গোপাল চন্দ্র দাসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

যদি ও সেই মনকাড়া, সুবাস এখন দেখা মেলানা। দিন বদলের সাথে ধলেশ্বরী তে চর জেগে উঠেছে, সেই ঘাট আর নেই, পানির ও দেখা মেলেনা, পোড়াবাড়ি ও আর রমরমা নেই। কালের গর্ভে যেন হাড়িয়ে গেছে সব। চমচম এর সাথ জড়িয়ে থাকা দীর্ঘদিনের ব্যবসায় ভাটা পরেছে। পেট না চললে ঐতিহ্য কে ধরে রাখতে পারে কজন..

সেই পেটের দায়ে অনেকে পোড়াবাড়ি ছেড়েছে, অনেকে ছেড়েছে বাপ দাদার আমলের আয় রোজগারের এই পথ। পাড়ি জমিয়েছে শহরে, চলে গেছে দূর দূরান্তে কাজের খোঁজে। পোড়াবাড়িতে গেলে একেবারে জীর্ণশীর্ণ ২-৪ টা দোকানের দেখা মেলে এখন আর তাদের পারিবারিক অবস্থা ও তেমন ভালো না। তাদের নিয়ে প্রতিবেদন করতে যায় অনেকেই কিন্তু তাতে কোন পরিবর্তন হয়নি তাদের ব্যবসার।

তবে হ্যা শহরের পাঁচআনী বাজারে এখন চমচমের জন্য প্রসিদ্ধ। এখানে চমচম এবং বিভিন্ন প্রকার মিষ্টিকে ঘীরে গড়ে উঠেছে ৩০-৩৫ টা মিষ্টির দোকান। এখানে সবথেকে প্রসিদ্ধ মিষ্টির দোকান হলো জয়কালী এবং গোপাল মিষ্টান্ন ভান্ডার। এদের দোকানের চমচম সহ সকল মিষ্টির স্বাদই অসাধারণ। হালই বংশের রাধা বল্লভ দাসের পিতামহ এই গোপাল মিষ্টান্ন ভান্ডার এর প্রধান পুরুষ। তার ছেলেরা এখন হাল ধরেছেন এই দোকানের।

পোড়াবাড়ি বাজারে গিয়ে কথা হলো শীব শংকর( বাঙ্গালী) বাবুর পরিবারের সাথে,, তারা বংশক্রমানুসারেই এই মিষ্টি তৈরির সাথে যুক্ত, বর্তমানে তাদের পরিবারের ৫ ভাইয়ের সবারই রয়েছে মিষ্টির ব্যবসা,তাদের তৈরি মিষ্টি গুলো পৌঁছে যাচ্ছে দেশের প্রতিটি কোনায়,বর্তমানে ওর্ডার অনুযায়ী মিষ্টির সাইজের তারতম্য হয়ে থাকে।

পোড়াবাড়ি থেকে খুব ভোরে ড্রাম ভর্তি করে মিষ্টি পৌঁছে যায় সবজায়গায়,, ধলেশ্বরী নদী( আঞ্চলিক নাম এলেংজানি) ঘোলা হওয়ায় এখন আর ঐ পানি ব্যবহার করা হয় না বলে জানান তারা।এলেংজানি নদীর পানি ব্যবহার হয় না কিন্তু এলাকার পানি ব্যবহার করেই আজও তৈরি হচ্ছে সুস্বাদু এই মিষ্টি।

এছাড়াও দে,নাগ,মোদক উপাধিরএরাও এই মিষ্টি তৈরির কাজ করে থাকেন।

পোড়াবাড়ির চমচম ছাড়াও টাঙ্গাইলের আরো যেসব সুস্বাদু মিষ্টি বিখ্যাত:

রসগোল্লা,দই,কালোজাম,রসমালাই,পানতোয়া,রাজভোগ,মোহনভোগ,আমিত্তি,জিলাপি, খাজা,মুড়ির মোয়া,ঢ্যাপের মোয়া,বাদামটানা, নইটানা,গজা,বাতাসা।

শুধু নামেই নয়,আকার আকৃতি আর স্বাদে গন্ধেও ভিন্নতা রয়েছে এসব মিষ্টির।প্রতিটি মিষ্টি যেন তার নিজস্ব স্বাদে ভরপুর।

টাঙ্গাইলের চমচমের অনেক চাহিদা থাকলে নেই কোন ই-কমার্স উদ্যোক্তা,, এই সেক্টরটাতে একটু কষ্ট করে লেগে থাকতে পারলে যেমন দেশের অর্থনীতিতে অবদান রাখা যেত ঠিক তেমনি দেশের মানুষের হাতে তুলে দেয়া সম্ভব হতো টাঙ্গাইলের তৈরি চমচমগুলো।

কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা নিজেদের মিষ্টিকে পোড়াবাড়ির মিষ্টি বলে দাবি করলেও আসলে এগুলো আমাদের টাঙ্গাইলের চমচমের সুনাম নষ্ট করছে। ভালো এবং আসল মিষ্টি খেতে হলে আপনাকে আসতেই হবে টাংগাইলের পাঁচ আনী বাজারে। টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে মাত্র ২০-২৫ টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন আসল চমচমের স্বাদ নিতে সাথে নিয়েও যেতে পারেন পরিবারের জন্য। তাছাড়া ও ই-কমার্স এর মাধ্যমে খুব সহজেই এখন মিষ্টি পৌছে যেতে পারে ঘরদ্বোরে৷ কেননা টাঙ্গাইল থেকে যোগাযোগ ব্যবস্থা এখন অন্যান্য জেলা গুলোর ভালো তাই বাস যোগে ও যেতে পারে মিষ্টি বা এখন কিছু কুরিয়ার সেবা একদিনেও খাবার আইটেম সরবরাহ করছেন। তাই ঝুকি নিতে হবে, তবেই উদ্যোগ এর সংখ্যা বাড়বে, ছড়িয়ে পরবে আমাদের মিষ্টি দেশের বিভিন্ন জায়গায় এবং দেশ ছাড়িয়ে বিদেশে ও ইন শা আল্লাহ।

লেখক:সূবর্ণা আক্তার
টাঙ্গাইল ফেব্রিক

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দেশি পণ্যে ই-কমার্সদেশিপণ্যের ই-কমার্সদেশিপণ্যের উদ্যোগনারী উদ্যোক্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে দেশি শাড়ির ওয়েভ || দ্বিতীয় পর্ব
বিবিধ

ফেসবুকে দেশি শাড়ির ওয়েভ || দ্বিতীয় পর্ব

বিনা উস্কানিতে আক্রমণ, তেহরানের পাশে মস্কো
বিবিধ

বিনা উস্কানিতে আক্রমণ, তেহরানের পাশে মস্কো

নেসেট-এর সামনে আয়রন ডোম: ইরানের হামলার ভয়ে কাঁপছে ইসরায়েল!
বিবিধ

নেসেট-এর সামনে আয়রন ডোম: ইরানের হামলার ভয়ে কাঁপছে ইসরায়েল!

নৌযানে মার্কিন হামলা, নিহত ৩
বিবিধ

নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

প্রতিরক্ষা সচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সহধর্মিনী মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক
বিবিধ

প্রতিরক্ষা সচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সহধর্মিনী মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক

সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে মিনিস্টার
বিবিধ

সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে মিনিস্টার

Load More

ট্রেন্ডিং টপিক

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড
অর্থ ও বাণিজ্য

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

দেশে মোবাইল ফোন উৎপাদন অব্যাহত থাকলেও বৈধ পথে...

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 June 2021

চমচম, টমটম আর শাড়ি - এই তিনে মিলে টাঙ্গাইলের বাড়ি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix