Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ময়মনসিংহের ই-কমার্সে আখ চাষ ও আখের চিনি ও গুড়ের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
ময়মনসিংহের ই-কমার্সে আখ চাষ ও আখের চিনি ও গুড়ের সম্ভাবনা
Share on FacebookShare on Twitter

গুড়ের কথা আসার সাথে সাথেই মনে পরে যায় ছোট্ট বেলার সকালবেলা একটুকরো আখের গুড় ও একবাটি মুড়ি খেয়ে পড়তে বসার কথা। আখের গুড় একসময় মানুষের ঘরে সারাবছর থাকতো। কারন সারাবছর পিঠাপুলি, সন্দেশ পায়েস কত কি তৈরি হতো। কিন্তু এখন অনেকের ঘরে দিন যায়, বছর যায় খাঁটি গুড় পায়না বলে অনেকে সংরক্ষণ করতেও চেষ্টা করে না।

আঁখ থেকে গুড়,লুচা ও চিনি হয়, তবে এটি বাঁশ বা ঘাসের এক ধরনের জাত।গুড় ও চিনি তৈরির জন্যই মূলত আখের চাষ করা হয়।আমাদের দেশেও বিভিন্ন জেলায় আখ চাষ হতো প্রচুর পরিমানে। কিন্তু যতই দিন যাচ্ছে আখের চাষাবাদ কমছে।আমাদের দেশে সরকারী ১৫ টি চিনির কল আছে। তারপরও আমাদের দেশে প্রতিবছর প্রচুর পরিমানে চিনি আমদানি করতে হয়।বাংলাদেশ চিনি আমদানিতে বিশ্বের ৪র্থ দেশ হিসেবে পরিচিত।

আমাদের দেশের প্রতিটা ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে পরিচিত চিনি।কিন্তু একযুগ আগেও আমাদের দেশে আখের গুড়ের পরিচিতি ও চাহিদা যেমন ছিলো এখন তেমন একটা দেখা যায় না। আমাদের দেশে পাটের পরেই অর্থকারী ফসল হিসেবে আখের অবস্থান।

আখের রস থেকে তৈরি করা গুড় মানব দেহের জন্য খুব উপকারী।সারাবছর শরীরের তাপমাত্রা ঠিক রাখতে আখের গুড়ের উপকারীতা অনেক, আবার এটি মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।এছাড়া পিঠা,পায়েশ ও অন্যান্য মিষ্টান্ন তৈরিতেও ব্যবহার করা হয় আখের গুড়। আখের রস থেকে যে চিনি উৎপাদন করা হয় তা শরীরের জন্য ভালো। কারন প্রতিদিন মানব দেহের জন্য নির্দিষ্ট পরিমাণ চিনির প্রয়োজন হয়।

আখের গুড় ও চিনির চাহিদা অনেক বেশী থাকায় এটি একটি সম্ভাবনা ময় খাত।আমাদের ময়মনসিংহের বিভিন্ন এলাকায়ও একসময় প্রচুর পরিমানে আখ চাষ করা হলো, কিন্তু বর্তমানে আখ চাষের জমির পরিমান কমছে। ময়মনসিংহের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে আখের গুড় ও চিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একসময় প্রধান কৃষিকাজ ছিলো আখচাষ। এ অঞ্চলে একসময় ধান চাষের চেয়ে বেশী চাষ করা হতো আখ। এখনো নান্দাইলের ঐতিহ্যবাহী চাষাবাদ হিসেবে আখ চাষ পরিচিত। এখানকার কৃষকরা আখ চাষ করে লাভবান হচ্ছেন। অনেকেই নিজেদের ঐতিহ্যবাহী চাষাবাদকে ধরে রাখার জন্য হলেও আখ চাষ করছেন।এই অঞ্চলে আখ চাষের উপযোগী জমি রয়েছে তাই সম্ভাবনাময় পণ্য হিসেবে আখের ও চিনি উৎপাদনে এগিয়ে আসতে পারে কিছু কৃষক ও উদ্যোক্তা। যারা ই-কমার্সের মাধ্যমে প্রচার করতে পারে এই সম্ভাবনাময় পণ্যকে।

আখের গুড়

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা লালচিনির জন্য বিখ্যাত। লাল চিনি তৈরি হয় আখ থেকে। ফুলবাড়িয়ার ব্যান্ডিং পণ্য হিসেবে পরিচিতি থাকলেও সাদা ক্যামিক্যাল যুক্ত চিনির দাপটে হাতে তৈরি লালচিনির চাহিদা অনেকটাই কমে গেছে।কিন্তু ই-কমার্সের মাধ্যমে প্রচারের ফলেই এই অঞ্চলের লাল চিনির চাহিদা বাড়তে পারে। চাহিদা কমে যাওয়ার কারনে এখন কৃষকরা হাতে চিনি তৈরিতে খুব একটা আগ্রহী হয় না।যদি শিক্ষিত উদ্যোগক্তা ও এই এলাকার কৃষকরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে তাহলে দেশ সহ সারাবিশ্বে এই এলাকার চিনিকে পরিচিত করা ও চাহিদা বৃদ্ধি করা সম্ভব।

গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্রের তীরবর্তী এলাকায় যতদূর পর্যন্ত দেখা যেতো শুধু আখের জমি দেখা যেতো।যেহেতু আখ চাষের জন্য বেলে দোঁয়াশ মাটি খুব গুরুত্বপূর্ণ তাই এই অঞ্চল ছিলো একসময় আখের রাজ্য আর আখ তৈরির সময় নদীর তীরবর্তী এলাকাগুলো আখের মিষ্টি ঘ্রাণে মম হয়ে থাকতো। কিন্তু কালের পরিক্রমায় হারিয়েই গিয়েছে এই অঞ্চলগুলোর আখ চাষ।তবে সম্ভাবনাময় আখ চাষকে পুনরুজ্জীবিত করতে পারে এই অঞ্চলের ইয়ং জেনারেশন ও কৃষকরা। ইয়ং ও শিক্ষিত উদ্যোক্তারা ডেডিকেটেড ভাবে চেষ্টা করলে আখ চাষ ও আখের গুড়,লুচা,চিনি সারাদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।গফরগাঁওয়ের দওেরবাজার,লামকাইন,চরশাখচূরা,এলাক সহ চরাঞ্চল গুলোতে একসময় প্রচুর আখ চাষ হতো।

লাল চিনি

ভালুকা উপজেলায় বিভিন্ন গ্রামের আখের চাষ হয়, এরমধ্যে পালগাঁও,বড়চালা,কাচিনা,তামাট,হবিরবাড়ী,চানপুর, নয়নপুর সহ আরো কয়েকটি গ্রামে আখ চাষ হয় হয় প্রতিবছর।এসব এলাকার কৃষকরা প্রতিবছর এক থেকে দেড় লাখ টাকারও আখ বিক্রি করেন। ভালুকা এসব গ্রামে আখ চাষ করেন হরিদাস মন্ডল,আব্দুর রহমান,মোফাজ্জল হোসেন,দুলাল সহ আরো অমেকেই। দুলাল গুড়ও তৈরি করেন এবং তার মতামত হলো ভালুকার মাটির গুনাগুন ভালো হওয়ায় এখানকার আখ থেকে তৈরি গুড়ও খুব মিষ্টি হয়।

তবে এসব এলাকার কৃষকরা কেউ কেউ গুড় তৈরি করেন আবার কেউ কেউ আখ পাইকারি বিক্রি করে দেন। ভালুকার মাটির অম্লতা বেশী বলে এখানকার আখের চাহিদা অনেক বেশী আবার আখ বা গুড় মিষ্টি বেশী হয়।

ময়মনসিংহের ত্রিশালের কয়েকটি গ্রামেও আখ চাষ করা হয়। আর সেসব আখ ঢাকা সহ সারাদেশে পাইকারি সেল হয়ে যায়।

আখ চাষের জন্য ময়মনসিংহ অঞ্চলের কৃষি জমি অনেক বেশী উপযোগী।তবে কিটনাশক,সারের মূল্য বৃদ্ধি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ন্যায় মূল্য না পাওয়া, গুড় তৈরি অনেকটা সময় সাপেক্ষ হওয়ায় কৃষকরা দিন দিন আখ চাষে নিরুৎসাহিত হচ্ছে।

বাংলাদেশের একটি অর্থকারী ফসল হিসেবে পরিচিত আখ, অথচ বিশ্বের টপটেন আখ চাষকারী দেশের মতো আমাদের দেশে আখের চাষ হচ্ছে না।দুই তিন যুগ আগেও এই আমাদের দেশে অনেক বেশী আখের চাষ হলো এবং গুড় ও লাল চিনি তৈরি করা হতো। কিন্তু এখন চাহিদা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে শুধু বাড়ছে না আখের চাষ। ফলে প্রতিবছর দেশের মানুষের চাহিদা পূরন করার জন্য চিনি আমদানি করতে হচ্ছে। বিশ্বের সবচেয়ে বেশী আখ চাষ হয় ব্রাজিল,চিন, থাইল্যান্ড, চিন, ভারত ও পাকিস্তানে।

আখের লুচা বা ঝুলা গুড়

আমাদের ময়মনসিংহের ই-কমার্স উদ্যোক্তারা ডেডিকেটেড ভাবে উদ্যোগ শুরু করলে আখ চাষে যেমন কৃষকরা আগ্রহী হবে তেমনি সরকারি বেসরকারি পর্যায় থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিলে বিশাল সম্ভাবনা ময় এই পণ্য দেশের মানুষের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যেতে পারে,ফলে কৃষি উদ্যোক্তারা আখ চাষের মাধ্যমে এদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে ।প্রয়োজন শুধু দক্ষ উদ্যোক্তা তৈরি, যারা অডিও কনটেন্ট, ভিডিও কনটেন্ট ও কনটেন্ট রাইটিং এর মাধ্যমে প্রচার ও প্রসার করতে পারবে সম্ভাবনাময় এই পণ্যকে।ময়মনসিংহের ই-কমার্স ইন্ডাস্ট্রিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অর্থকারী ফসল আখ।

Tags: ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্স: কী-কেন-কীভাবে?
বিবিধ

ই-কমার্সের নামে ৬০০ কোটি টাকা লুট

ইরানের রাজধানী তেহরান আজ এক ভয়াবহ হামলা করেছে ইসরায়েল
বিবিধ

ইরানের রাজধানী তেহরান আজ এক ভয়াবহ হামলা করেছে ইসরায়েল

গুলশানে পদ্মা ব্যাংকের আরেকটি শাখার উদ্বোধন
বিবিধ

গুলশানে পদ্মা ব্যাংকের আরেকটি শাখার উদ্বোধন

বিবিধ

বাগমারায় ডিস বিমলের অর্ধলাখ অবৈধ গ্রাহক, রাজস্ব বঞ্চিত সরকার

ই-কমার্স সম্ভাবনায় মুন্সিগঞ্জের সরিষা মধু
বিবিধ

ই-কমার্স সম্ভাবনায় মুন্সিগঞ্জের সরিষা মধু

নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবছেন ইলন মাস্ক!
বিবিধ

গুগলের সহপ্রতিষ্ঠাতার স্ত্রীর সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক, বন্ধুত্বের অবসান

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে
অর্থ ও বাণিজ্য

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix