Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৭ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে সফটব্যাংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

বিভিন্ন প্রযুক্তি স্টার্টআপে বিনিয়োগের লক্ষ্যে ১০ হাজার কোটি ডলারের তহবিল গঠন করেছিল জাপানভিত্তিক সফটব্যাংক গ্রুপ করপোরেশন। ‘ভিশন ফান্ড’ নামক এ তহবিলের আওতায় এরই মধ্যে ৭ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। সিএনবিসিকে এমনটাই জানিয়েছেন সফটব্যাংকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসায়োশি সন।

২০১৬ সালের ২৫ নভেম্বর ১০ হাজার কোটি ডলারের ভিশন ফান্ডের ঘোষণা দিয়েছিল সফটব্যাংক। ভিশন ফান্ডে যুক্ত হয় সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। পরবর্তী সময়ে কয়েক ধাপে এ তহবিলের অর্থ সংগ্রহ করা হয়। বিনিয়োগের মাধ্যমে ভিশন ফান্ডের অংশীদার তালিকায় নাম লিখিয়েছে আবুধাবির মুবাদালা ইনভেস্টমেন্ট কোম্পানি, অ্যাপল, কোয়ালকম, ফক্সকন ও শার্প করপোরেশনের মতো খ্যাতনামা একাধিক কোম্পানি।

সিএনবিসিকে মাসায়োশি সন বলেন, ভিশন ফান্ডের আওতায় এরই মধ্যে ৭ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ করা হয়েছে। যেসব প্রযুক্তি স্টার্টআপে বিনিয়োগ করা হয়েছে, সে তালিকায় অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা উবার টেকনোলজিস, অনডিমান্ড খাদ্য সরবরাহকারী কোম্পানি ডোরড্যাশ, অফিস স্পেস শেয়ারিংয়ের সেবাদাতা উইওয়ার্ক এবং মেসেজিং প্লাটফর্ম স্ল্যাকের মতো একাধিক প্রতিষ্ঠান রয়েছে। ভিশন ফান্ডের বিনিয়োগ পাওয়া স্টার্টআপগুলোর অনেকেই এরই মধ্যে আইপিও ঘোষণা করেছে। যে কারণে ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো ভিশন ফান্ডে তাদের সমর্থন বাড়াচ্ছে।

বহুজাতিক টেলিযোগাযোগ ও ইন্টারনেট কোম্পানি সফটব্যাংক প্রাথমিকভাবে ভিশন ফান্ড নামক তহবিলে ২ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করে এবং সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বিনিয়োগ করে ৪ হাজার ৫০০ কোটি ডলার। বৈশ্বিক বিনিয়োগকারীদের পক্ষ থেকে তহবিলের বাকি অর্থ সংগ্রহ করা হয়। শুরুতে প্রতি বছর ২ হাজার কোটি ডলার করে বিনিয়োগের কথা বলা হলেও গঠনের দুই বছরের মধ্যে ৭ হাজার কোটি ডলার বিনিয়োগ সম্পন্ন করেছে ‘ভিশন ফান্ড’।

বিষয়টি নিয়ে মাসায়োশি সন বলেন, আমরা ‘ভিশন ফান্ড’ পূর্ণাঙ্গরূপে দাঁড় করানোর মাধ্যমে বৈশ্বিক প্রযুক্তি ইন্ডাস্ট্রিতে বৈপ্লবিক পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েছিলাম। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে কার্যক্রম প্রসারে কাজ করছে, এমন টেক স্টার্টআপগুলোয় প্রয়োজনীয় অর্থের জোগান দেয়া সম্ভব হবে।

তিনি বলেন, আগামী এক দশকের মধ্যে ‘সফটব্যাংক ভিশন ফান্ড’ হবে প্রযুক্তি খাতের সবচেয়ে বড় বিনিয়োগকারী। সফটব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে এ তহবিলের কার্যক্রম পরিচালিত হচ্ছে লন্ডন থেকে।

বিশ্লেষকদের মতে, ভিশন ফান্ডের মাধ্যমে মাসায়োশি সনের বিনিয়োগ কার্যক্রম এরই মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। বিনিয়োগের এ গতি ধরে রাখতে প্রতিষ্ঠানটির নতুন বিনিয়োগ তহবিল গঠনের প্রয়োজন দেখা দিতে পারে। সফটব্যাংক বিনিয়োগের রিটার্ন হিসেবে আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড, ইয়াহু ও সুপারসেলের মতো প্রতিষ্ঠানগুলো থেকে শত শত বিলিয়ন ডলার আয় করছে। সফটব্যাংক ও পিআইএফ মিলে গঠিত ভিশন ফান্ডের কার্যক্রম অনেকটা সে রকমভাবেই পরিচালিত হচ্ছে।

গত বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাতিন আমেরিকার প্রযুক্তি কোম্পানিগুলোতে বিনিয়োগ বাড়াতে ৫০০ কোটি ডলারের নতুন একটি তহবিল গঠন করতে যাচ্ছে সফটব্যাংক। এ তহবিলের কার্যক্রমও ভিশন ফান্ডের মতোই হবে। নতুন তহবিলের কার্যক্রম পরিচালিত হবে সফটব্যাংকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিএফও) মার্সেলো ক্লাওর মাধ্যমে। এ তহবিলে ২০০ কোটি ডলার দেবে সফটব্যাংক এবং বাকি অর্থ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রামীণফোনে ২০ টাকা রিচার্জের মেয়াদ ৩৫ দিন
টেলিকম

গ্রামীণফোনে ২০ টাকা রিচার্জের মেয়াদ ৩৫ দিন

দেশীয় প্রযুক্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা প্রতিষ্ঠানের মিলনমেলা শুরু
প্রযুক্তি সংবাদ

দেশীয় প্রযুক্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা প্রতিষ্ঠানের মিলনমেলা শুরু

আইফোনের জন্য স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে কাজ করছে অ্যাপল
লিড স্টোরি

আইফোনের জন্য স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে কাজ করছে অ্যাপল

বাজেটে সন্তুষ্টি, তবে আরও অনেক বিষয়ে পুনর্বিবেচনার দাবি
প্রযুক্তি সংবাদ

বাজেটে সন্তুষ্টি, তবে আরও অনেক বিষয়ে পুনর্বিবেচনার দাবি

টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু কানাডার
প্রযুক্তি সংবাদ

টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু কানাডার

রাজধানীর উত্তরায় অবৈধ আইএসপি প্রতিষ্ঠান সিলগালা
প্রযুক্তি সংবাদ

রাজধানীর উত্তরায় অবৈধ আইএসপি প্রতিষ্ঠান সিলগালা

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য
প্রযুক্তি বাজার

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য

ডিজিটাল প্লাটফর্মকে শৃঙ্খলায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল প্লাটফর্মকে শৃঙ্খলায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর: ভারতে লঞ্চ হলো ইনফিনিক্স নোট ৬০ প্রো
প্রযুক্তি সংবাদ

অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর: ভারতে লঞ্চ হলো ইনফিনিক্স নোট ৬০ প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix