Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চট্টগ্রাম জেলার আলুবোখারার কিছু সম্ভাব্য কথন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
চট্টগ্রাম জেলার আলুবোখারার কিছু সম্ভাব্য কথন
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম জেলায় সর্বপ্রথম ব্যক্তিউদ্যোগে কাপ্তাইয়ে আলুবোখারার চাষ হয় এবং এতে সফলতাও অর্জন হয়।প্রাথমিক পর্যায়ে কাপ্তাইয়ে সফল হওয়ার পর ধারণা করা যায় চট্টগ্রামের মাটি ও আবহাওয়া আলুবোখারার চাষের জন্য উপযুক্ত।

আলু বোখারার বৈজ্ঞানিক নাম: Prunus – domestica. ইংরেজিতে : Plum অর্থাৎ ইউরোপীয় পাল্ম রোসাসে (Rosaceae) পরিবারের সপুষ্পক ফলজ উদ্ভিদের একটি প্রজাতি।

এটি একটি পর্ণমোচী বৃক্ষ, ইংরেজিতে প্লাম হিসাবে পরিচিত, যদিও সমস্ত প্লাম এই প্রজাতির অন্তর্ভুক্ত নয়। গ্রিনেজেজ এবং মনাক্কা P. domestica উপ-প্রজাতির অন্তর্ভুক্ত। এই সংকর প্রজাতিটি Prunus spinosa এবং Prunus cerasifera.থেকে সৃষ্টি।

বিশ্ব জুড়ে কাটিংকা, ফ্লাউমেন, হানিটা, আওয়াবাখার, প্রেজেন্টাসহ নানা নামে পরিচিত কিন্তু এই ফলটিকে বাঙালিরা চেনেন আলুবোখারা হিসেবে। সারা বিশ্বে মোট দুই হাজার প্রকারের আলুবোখারা পাওয়া যায়।

বর্তমানে চট্টগ্রামের কাপ্তাইয়ের পাহাড়ে উৎপাদিত হচ্ছে ইরানের বিখ্যাত ফল আলু বোখারা। মসলা জাতীয় ফল আলু বোখারার চাষ ও উৎপাদনে সাফল্য দেখিয়েছে কাপ্তাইয়ের নারাণগিরিস্থ রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র।কৃষি গবেষণা কেন্দ্রের বাগানে কৃষি বিজ্ঞানীদের সফল গবেষণায় তিন বছর বয়সী গাছে আলু বোখারা ধরতে শুরু করেছে।

আলু বোখারা হচ্ছে মূলত ইরানি একটি ফল। এই ফলটি ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যাপকভাবে উৎপাদিত হয়। কিন্তু বাংলাদেশে এই ফলের উৎপাদন এই প্রথম।

ছোট, লম্বাটে ফলটিতে রয়েছে মিনারেল, ভিটামিন ও আঁশ, যা একজন সুস্থ মানুষের শরীরের জন্য খুবই প্রয়োজন। বিশেষ করে আলুবোখারায় যথেষ্ট পরিমাণে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন A, B, C এবং E রয়েছে।

আলু বোখারা মূলত ব্যবহার করা হয় পোলাও, বিরিয়ানি, রোস্ট, সালাদ, জ্যাম, জ্যালি, আচার এবং বোরহানিসহ নানা অভিজাত খাবার তৈরিতে।আমাদের দেশে এ ফলটি মূলত ভারত থেকে আমদানি করা হয়।পার্শ্ববর্তী দেশ ভারতের দার্জিলিংয়ে আলু বোখারার চাষ হয়। তবে ব্যাপক ভাবে চাষ হয় ইরান, ইরাকসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে।

বর্তমানে এই ফলের বাণিজ্যিক উৎপাদনে কৃষি গবেষকরা কাজ করছেন বলে জানান রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা।একই কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, ইরান থেকে ব্যক্তিগত উদ্যোগে আলু বোখারার বীজ এনে রাইখালীতে ক্ষুদ্রপরিসরে চারা উৎপাদন করা হয়।
প্রাথমিক গবেষণায় মনে হয়েছে, কাপ্তাইয়ের পাহাড়ি মাটিতে আলু-বোখারার সফল চাষাবাদ সম্ভব। এ ফলটি অভিজাত এবং বাজারে ব্যাপক চাহিদার পাশাপাশি দাম বেশি থাকায় বাণিজ্যিক উৎপাদনে কৃষকরা অনেক বেশি লাভবান হবেন।

আসুন আলু বোখারার কিছু উপকারিতা জেনে নিই-
আলুবোখারায় রয়েছে প্রাকৃতিক ল্যাক্সোটিভ ও বাধ্যক্য বিরোধী গুণাগুণ যা সারা বিশ্ব জুড়ে আজ সমাদৃত। তাজা বা শুকনো যায় হোক না কেন এই ফলটি তারুণ্য ধরে রাখতে সক্ষম।

আলু বোখারা নার্ভের জন্য খুবই উপকারী।মানসিক চাপ দূর করতে ও সহায়তা করে।স্বাস্হ্য সচেতনদের জন্য আলুবোখারা খুব উপকারী। কোষ্ঠকাঠিন্য দূর করতে আলু বোখারার জুড়ি মেলা ভার।

প্রতি ১০০ গ্রাম আলুবোখারায় রয়েছে মাত্র ৫০ গ্রাম ক্যালরি।

আলু বোখারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ক্যান্সার প্রতিরোধে ও সহায়তা করে।আলু বোখারা ত্বকে বয়সের বলিরেখা ফুটে উঠতে দেয় না সহজে। রক্ত সঞ্চালন বৃদ্ধিতে ও কার্যকরী ভূমিকা পালন করে।ওজন কমাতে ও সহায়তা করে এবং কমানো ওজন ধরে রাখে।

গবেষণায় জানা যায়, মানুষ কষ্ট করে ওজন কমানোর পর শিগগিরই তা ফিরে পায়। তবে খাবারের তালিকায় আলু বেখারা যুক্ত হলে মানুষের স্থুলতা শুধু কমবেই না তা ধরে রাখতেও সহায়ক হবে।

ব্যাপক পরিসরে আলুবোখারার চাষ বেকারত্ব দূরীকরণ সহ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।ই-কমার্সে ও রাখতে পারে অনন্য অবদান।

Tags: আলুবোখারা

এই বিভাগ থেকে আরও পড়ুন

কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম আমাদের স্বপ্ন দেখতে সাহস জোগাচ্ছে’
বিবিধ

কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম আমাদের স্বপ্ন দেখতে সাহস জোগাচ্ছে’

ইয়ুথ অ্যাওয়ার্ডস
বিবিধ

সাংবাদিক ও যোগাযোগকর্মীদের ইয়ুথ অ্যাওয়ার্ডস দেবে কমনওয়েলথ, আবেদন আহ্বান

বিবিধ

এসএসডি ব্যবহার করবেন কেন?

বিবিধ

পাবজিতে বুঁদ, পানি ভেবে অ্যাসিড পান

ঔষধি গুণসম্পন্ন সুইট ফ্লাগ চাষে সম্ভাবনাময় জেলা টাঙ্গাইল
বিবিধ

ঔষধি গুণসম্পন্ন সুইট ফ্লাগ চাষে সম্ভাবনাময় জেলা টাঙ্গাইল

বাংলালিংক আইটি ইনকিউবেটরের ৩য় ব্যাচের বাছাই শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলালিংক আইটি ইনকিউবেটরের ৩য় ব্যাচের বাছাই শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix