Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নয়ন জুড়ানো নীলের মোহে ঘেরা নীলাচল, বান্দরবান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
নয়ন জুড়ানো নীলের মোহে ঘেরা নীলাচল, বান্দরবান
Share on FacebookShare on Twitter

বান্দরবান শহরের টাইগার পাড়ার পহাড় চূড়ায় প্রায় দুই হাজার ফুট উঁচু পাহাড়ের উপর অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র। শহর থেকে মাত্র ৪ কিমি দুরে অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি এই নীলাচল।নীলাচল চট্টগ্রাম বা বাংলাদেশের বান্দরবান জেলায় অন্যতম দর্শনীয় স্থান।

চারদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়ের ঢালে কোথাও আঁকা-বাঁকা রাস্তা, পাহাড়ী পাড়া আর রূপালী নদী গুলো যেন শিল্পীর আঁকা ছবি।এই পাহাড় থেকে এক নজরে দেখা যাবে পুরো বান্দরবান শহর। সুর্যোদয় আর সুর্যাস্ত দেখা যেতে পারে এখান থেকেও। আঁকা-বাঁকা পাহাড়ী রাস্তায় প্রচুর চড়াই-উৎরাই থাকলেও প্রায় পুরো রাস্তাই পিচ ঢালা। তবে স্থানীয় অভিজ্ঞ ড্রাইভার ছাড়া এসব রাস্তায় না যাওয়াই উত্তম।

যতই বলেন নীল বিষাদের রং কিন্তু নীলাচলের অপূর্ব রুপ বলে ভিন্ন কথা। প্রকৃতিকে সবচেয়ে সুন্দর ও মনোরম করতে নীল রঙের জুড়ি নেই। যেখানে নীল সেখানেই প্রকৃতির অপূর্ব মায়া হাতছানি দেয়। যে রঙ বিষন্নতার বাহক, সে রঙ কিন্তু বিষন্নতা দূর করার কারণও হতে পারে।

নীল আকাশের কাছাকাছি চলে গেলে মন ও ভালো হতে বাধ্য। কিন্তু আকশের এতো কাছাকাছি কিভাবে যাওয়া যায় আসুন দেখি- নীল আকাশ কিংবা সাদা মেঘ এর সবকটিই খুঁজে পাবেন অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর একটি স্থান নীলাচলে।

অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং দূর সমুদ্রের হাতছানি থেকে শুরু করে গাছপালা ও পাখ-পাখালির কিচিরমিচির সবই আছে নীলাচলে। । ২০০৬ সালের জানুয়ারিতে এই প্রকল্পটি উদ্বোধন করা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উচ্চতায় অবস্থিত বলে নীলাচল থেকে সমগ্র বান্দরবন ও দূরের কক্সবাজার সমুদ্র সৈকত দেখা যায়। এই পর্যটন কেন্দ্রটি এতোটাই উচ্চতায় অবস্থিত যে নিচের পাহাড়গুলোকে এর সামনে বেশ ছোট মনে হয়।

পাহাড়ে ট্রেকিং করতে কিংবা বনের গভীরে যেতে যাদের অসুবিধা হয় নীলাচল তাদের জন্যই। আকাশের বিশালতার মতো বিশালও হার মানায় এর সৌন্দর্য। নীলাচলে পর্যটকদের সুবিধার্থে অনেকগুলো ছোট-বড় বিশ্রামাগার রয়েছে। এবং বাচ্চাদের খেলাধুলার জন্য আকর্ষনীয় ব্যবস্থাও রয়েছে।

নামের সাথে মিল রেখে এখানকার প্রত্যেকটি বিশ্রামাগারের রঙও নীল করা হয়েছে। বর্ষাকালে নীলাচলের সৌন্দর্য দেখার মতো। বর্ষার সকালে ভেজা প্রকৃতির মায়া আপনাকে বিমোহিত করবে। দূরের ঘন সতেজ অরণ্য, আকাশে কালো মেঘের ঘনঘটা আর দূরের সমুদ্র সৈকতের গর্জন সব মিলিয়ে প্রকৃতির এক অপরূপ রুপ আপনার সামনে ভেসে উঠবে।

শরৎ ও হেমন্ততে নীলাচলে দেখা যায় মেঘের ভেলকি রুপ। সাদা তুলোর মতো বুনো মেঘের দল ছোটাছুটি করে সর্বত্র। তখন মেঘের পিছুপিছু ছুটে যেতে বাধ্য হবেন আপনি। এরপর পরই আসে শীতের সৌন্দর্য।

শীতকালে নীলাচল নববধূর রুপ ধারণ করে। কুয়াশা ঘেরা ও শিশিরভেজা পাহাড় কিংবা হালকা মেঘে ঘেরা সমুদ্র সবই যেন একটি মোহ। যে মোহ কখনোই ভাঙ্গে না। সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত বিভিন্ন রঙের ঘনঘটা নীলাচলকে করে তোলে আরো রঙ্গিন। মোটামুটি সব সিজনেই ঘুরে ভালো লাগবে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই নীলাচলে।

নীলাচল প্রকল্পে রয়েছে শুভ্রনীলা,‘ঝুলন্ত নীলা’, ‘নীহারিকা’ এবং ‘ভ্যালেন্টাইন পয়েন্ট। কমপ্লেক্সে আছে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এবং বসার ব্যবস্থা । পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এ জায়গাগুলো। ভিন্ন ভিন্ন জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্যও ভিন্ন ভিন্ন রকম। একটি থেকে আরেকটি একেবারেই আলাদা, স্বতন্ত্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬শ’ ফুট উঁচু এই জায়গায় বর্ষা, শরৎ কি হেমন্ত— তিন ঋতুতে ছোঁয়া যায় মেঘ।

মেঘমুক্ত আকাশে কক্সবাজারর সমুদ্রসৈকতের অপুর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকেরা উপভোগ করতে পারেন। নীলাচলে বাড়তি আকর্ষণ হল এখানকার নীল রং এর রিসোর্ট। নাম নীলাচল স্কেপ রিসোর্ট। সাধারণ পর্যটকদের জন্য এ জায়গায় সূর্যাস্ত পর্যন্ত অনুমতি আছে।

নীলাচল পাহাড়ি এলাকাটি অনেকেই স্বর্গভূমি বলে থাকেন।বিশেষকরে নীলাচলের সুর্যাস্তের দৃশ্য মনে অপার্থিব অনুভূতি জাগিয়ে তোলে এবং এর নির্মল বাতাসে যে কোন পুরানো রোগনিরাময়ে সহায়ক বলে কথিতআছে।

নীলাচলে এলে আপনার ভিতর ঘুমিয়ে থাকা শৈল্পিক সত্তা জেগে উঠবে।গুনগুনিয়ে গাইবেন প্রিয় কোন গান বা লিখতে ইচ্ছে করবে প্রকৃতির প্রতি আপনার প্রেম।আপনাকে ভাবিয়ে নিয়ে অনেক দূর। মনের বিশালতা বেড়ে হুট করে।একপলকেই প্রেমের আসন দখল করবে নীলাচল।

তাহলে আর কেন প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে আপনি ও বেড়িয়ে পড়ুন আপন মনে জাগতিক ঝঞ্জাট ছেড়ে।মাঝে মাঝে প্রকৃতির কাছ কিছু ঋণ নিতে হয় অপরিশোধীয় ঋণ।যা আমাদের জীবন চলার পথে আরেকটু মহৎ,আরেকটু মহান আরেকটু উদারতার শিক্ষা দেয়, শিক্ষা প্রকৃতির মতো নিজেকে বিলিয়ে দিতে।

সতর্কতাঃনিজস্ব ড্রাইভার নিয়ে কখনোই এখানে যাওয়া উচিত নয়।স্হানীয় পর্যায়ের ড্রাইভার গুলো বেচে নেয়া উত্তম।

চট্টগ্রাম শহর থেকে কিংবা কক্সবাজার থেকে সরাসরি বাস আছে।বান্দরবানের নির্দিষ্ট বাস পূরবী।স্হানীয় পর্যায়ের গাইড হলে ভ্রমণে আনন্দের মাত্রা বাড়ে এবং নিরাপদ থাকা যায়।

রাহাত সোলতানা
অভিরুচি বুটিকস

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি উপভোগ করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
বিবিধ

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি উপভোগ করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক
বিবিধ

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক

প্রথম বারের মতো দেশে এবং বিদেশে পালিত হতে যাচ্ছে “শেখ রাসেল দিবস-২০২১”
বিবিধ

প্রথম বারের মতো দেশে এবং বিদেশে পালিত হতে যাচ্ছে “শেখ রাসেল দিবস-২০২১”

টাঙ্গাইল ই-কমার্স সেক্টর অবদান রাখতে পারে বিদেশী ফল
বিবিধ

টাঙ্গাইল ই-কমার্স সেক্টর অবদান রাখতে পারে বিদেশী ফল

ই-কমার্স: কী-কেন-কীভাবে?
বিবিধ

ই-কমার্সের নামে ৬০০ কোটি টাকা লুট

ফরেক্স ট্রেডিং কি ইসলামে হালাল নাকি হারাম ?
বিবিধ

ফরেক্স ট্রেডিং কি ইসলামে হালাল নাকি হারাম ?

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!
বিবিধ

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix