Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঝর্ণা রাণী ‘খৈয়াছড়া’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
ঝর্ণা রাণী ‘খৈয়াছড়া’
Share on FacebookShare on Twitter

পাহাড়, সমুদ্র, উপত্যকা ও বন‌-বনানীর কারণে চট্টগ্রামের মতো বৈচিত্রময় ভৌগোলিক অবস্থান বাংলাদেশের আর কোন জেলার নেই। আর চট্টগ্রামে প্রবেশ করতেই তারই প্রমাণ মিলে চট্টগ্রামের প্রবেশদ্বার মিরসরাই উপজেলায়। প্রকৃতির অপার মহিমায় পরিপূর্ণ এই উপজেলার সৌন্দর্যে বিমোহিত হয়ে উঠে প্রকৃতিপ্রেমী ভ্রমণপিপাসুগণ।

আকার আকৃতি ও গঠনশৈলির দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর একটি অবস্থিত এই উপজেলায়। ৯ ধাপ বিশিষ্ট এই বিস্ময়কর ঝর্ণার নাম খৈয়াছড়া ঝর্ণা। মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে ঝর্ণাটির অবস্থানের কারণে এই ঝর্ণার নামকরণ করা হয়েছে “খৈয়াছড়া ঝর্ণা”। এটি খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তর পার্শ্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪.২ কিলোমিটার পূর্বে অবস্থিত। এই ঝর্ণার মোট ৯ টি মূল ধাপ এবং অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ রয়েছে। এই ধাপগুলো প্রমান করে যে এমন ঝর্ণা বাংলাদেশে এখন পর্যন্ত আর একটিও দেখা যায়নি। আর এজন্যই ‘খৈয়াছড়া’ কে বলা হয় বাংলাদেশের ‘ঝর্ণা রাণী‘।

ধারণা করা হয় যে, প্রায় ৫০ বছর আগে পাহাড়ি ঢলের ফলে এই ঝর্ণাটি তৈরি হয়েছে, এবং এলাকাটি জনমানবহীন পাহাড়ি এলাকা এবং অধিক ঝোপ ঝাড়ের কারণে এটির অবস্থান আবিষ্কারে এত সময় লেগেছে। ২০১০ সালে সরকার বারৈয়াঢালা ব্লক থেকে বড়তাকিয়া পর্যন্ত ২৯৩৩.৬১ হেক্টর পাহাড়কে “জাতীয় উদ্যান” হিসেবে ঘোষণা করায় খৈয়াছড়া ঝর্ণা জাতীয় উদ্যানের আওতাভুক্ত হয়।

ভ্রমন নির্দেশনা-

ঢাকা হতে চট্টগ্রামের বাসযোগে মিরসরাই এর বড়তাকিয়ায় আসতে হবে শুরুতে। বাসের সুপারভাইজারকে বললেই বড়তাকিয়া বাজারে নামিয়ে দিবে। চট্টগ্রাম শহর থেকে যেতে চাইলে চট্টগ্রামের মাদাবাবাড়ি বাস স্ট্যান্ড, অলংকার কিংবা এ.কে.খান থেকেও সরাসরি বড়তাকিয়া বাজারের বাস পাওয়া যায়। ঝর্ণাটির অবস্থান পাহাড়ের ভেতরের দিকে হওয়ায় সরসরি কোন যানবাহন ব্যবহার করে ঝর্ণাটির পাদদেশ পর্যন্ত পৌছানো সম্ভব হয় না। ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পাশ থেকে পায়ে হেঁটে কিংবা সিএনজি ব্যবহার করে ঝর্ণাটির কাছাকাছি গ্রামে পৌছানো সম্ভব। ওখান থেকে পাহাড়ের পাদদেশের গ্রামের ভিতর দিয়ে ঝর্ণার মূল ধারা পর্যন্ত পায়ে হেঁটেই যেতে হয়। এই পায়ে হাঁটা পথের জন্য কিনে নিতে হবে বাঁশ। অবশ্য প্রয়োজনীয় বাঁশ এবং লাঠির ব্যবস্থা ওখানেই থাকে৷ এই বাঁশ ছাড়া পাহাড়ের ট্রেকিং এ হাঁটা সম্ভব না। পাহাড়ের যত ভেতরে যাবেন তত গভীর কাদা মাটি, সেইসঙ্গে ঝর্ণার পানির স্রোত। সবমিলিয়ে শরীরের ভারসাম্য ধরে রাখা কঠিন হয়ে পড়বে। তাই অতিরিক্ত সাপোর্ট হিসেবে বাঁশ রাখতে হয়।

থাকা-খাওয়া
বড়তাকিয়া বাজারে খাওয়ার ব্যবস্থা থাকলেও থাকার কোন হোটেল নেই। তবে মিরসরাই বা সীতাকুণ্ডে থাকার জন্য বেশ কিছু স্থানীয় হোটেল থাকলেও ভালো মানের হোটেলের জন্য চট্টগ্রাম শহরে চলে আসাই উত্তম।

-জুলিয়া আফরোজ
সত্ত্বাধিকারী – বর্ণিল রঙ্গন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইরানের হাতে রাশিয়ার বিধ্বংসী অ্যাটাক হেলিকপ্টার?
বিবিধ

ইরানের হাতে রাশিয়ার বিধ্বংসী অ্যাটাক হেলিকপ্টার?

ফ্লাইট এক্সপার্ট ও ফ্লাই ফারের পতন: আস্থার সংকটে গো জায়ান ও শেয়ারট্রিপ
বিবিধ

ওটিএ কেলেঙ্কারি: ক্ষোভের মুখে আটাব, গত এক দশকের নেতৃত্বকে দায়ী করছেন ব্যবসায়ীরা

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী
বিবিধ

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী

বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিওবার্তা
বিবিধ

বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিওবার্তা

টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেব না : গভর্নর
বিবিধ

টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেব না : গভর্নর

ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য তৈরিতে সতর্কতার আহ্বান
প্রযুক্তি সংবাদ

ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য তৈরিতে সতর্কতার আহ্বান

Load More

ট্রেন্ডিং টপিক

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
প্রযুক্তি সংবাদ

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড
নির্বাচিত

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

উবার অ্যাপে আসছে নতুন ২ সুবিধা
অটোমোবাইল

উবার অ্যাপে আসছে নতুন ২ সুবিধা

থাকছে না শূন্য রিটার্ন টিআইএন নিলেই কর
অর্থ ও বাণিজ্য

থাকছে না শূন্য রিটার্ন টিআইএন নিলেই কর

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অপো

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসির বিদ্যুৎ বিল কমানোর সহজ কৌশল
প্রযুক্তি পরামর্শ

এসির বিদ্যুৎ বিল কমানোর সহজ কৌশল

তীব্র গরমে প্রশান্তি পেতে এয়ার কন্ডিশনার বা এসি...

কম দামের এই ফিচার ফোনগুলোতে পাবেন স্মার্টফোনের স্বাদ

কম দামের এই ফিচার ফোনগুলোতে পাবেন স্মার্টফোনের স্বাদ

মেটার লুইজিয়ানা ডেটা সেন্টারে ৩.৩ বিলিয়ন ডলারের করছাড়

মেটার লুইজিয়ানা ডেটা সেন্টারে ৩.৩ বিলিয়ন ডলারের করছাড়

ভারী গেমারদের জন্য রেডমির চমক: ৭৫৬০ এমএএইচ ব্যাটারি ও ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা প্রসেসরে আসছে ‘টার্বো ৫’

ভারী গেমারদের জন্য রেডমির চমক: ৭৫৬০ এমএএইচ ব্যাটারি ও ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা প্রসেসরে আসছে ‘টার্বো ৫’

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix