Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেনীর প্রাচীন ঐতিহ্য ও নিদর্শন বিজয় সিংহ দীঘি রয়েছে পর্যটন সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
ফেনীর প্রাচীন ঐতিহ্য ও নিদর্শন বিজয় সিংহ দীঘি রয়েছে পর্যটন সম্ভাবনা
Share on FacebookShare on Twitter

হাজার বছরের প্রাচীন ঐতিহ্যে ভরপুর বাংলাদেশের একটি জেলা ফেনী। ইতিহাস বলে বহু রাজা ও শাসকের বারবার পালবদলের বদৌলতে এখানে রয়েছে বহু ঐতিহাসিক স্থাপনা , দীঘি , ও দর্শনীয় স্থান। প্রাচীন সমটত জনপদের অন্তর্গত ফেনী জেলা আজও এসব ঐতিহাসিক নিদর্শনকে লালন করছে। অজস্র প্রাচীন নিদর্শন ছড়িয়ে আছে ফেনীর গ্রাম থেকে গ্রামান্তরে। আজ বলব শতবছরের প্রাচীন রুপকথা আর ঐতিহ্যে ভরপুর একটি নিদর্শন ❝বিজয় সিংহ দীঘি❞ নিয়ে।

তবে এই দীঘীর ইতিহাস নিয়ে নানা রকম কাহীনি প্রচলিত। রয়েছে অনেক মতপার্থক্য । অনেকের মতে এটি বাংলার বিখ্যাত সেন বংসের প্রতিষ্ঠাতা বিজয় সেনের অমর কীর্তি। বলা হয় ৫০০থেকে ৭০০ শত বছর আগে সেন বংশের প্রতিষ্ঠাতা এটি খনন করেছিলেন । আবার অনেক মনে করেন দীঘিটি খনন করেন স্থানীয় রাজা বিজয় সিংহ। বিজয় সিংহ তার মাকে খুশি করার জন্য এটি খনন করেন ।

বিখ্যাত এই দীঘি নিয়ে বহু রুপকথা ও কাহিনী লোকমুখে শোনা যায় । কথিত আছে একসময় এই দীঘিতে সোনা রুপার থালা ভেসে উঠত। বিভিন্ন আচার অনুষ্ঠানের আগে কত পিস লাগবে বলে রাখা হত । পরদিন ছোট ডিঙি নৌকায় থালাবাসন ভেসে উঠত! একবার একটি থালা চুরি হয় । এরপর থেকে আর থালা ভেসে উঠে না।
এছাড়া জনশ্রুতি আছে এই দীঘিতে বড় বড় মাছ পাওয়া যেত সেগুলোর একেকটির ওজন ৮০-১০০ কেজি পর্যন্ত হত । বিজয় সিংহ দীঘির নামে গ্রামের নাম হয় পশ্চিম বিজয় সিংহ। গ্রাম বাসিরা মনে করে এটি প্রায় ৭ টি পুকুরের সমান এবং স্থানীয়রা অনেকে এটিকে ৭ পুকুর বলেও অভিহিত করে থাকে।

ফেনীর কৃতি সন্তান ঔপনাস্যিক জহির রায়হান তার কালজয়ী উপন্যাস ❝ হাজার বছর ধরে❞ কমলা সুন্দরীকে জিন দিঘীতে নামানোর কথা উল্লেখ করেন। ধারনা করা হয় এই সেই পরীর দীঘি যার কথা তিনি বর্ননা করেছেন তার লেখনীতে। আরো একটি অত্যন্ত আশ্চর্যের বিষয় দীঘিটি সম্পূর্ণভাবে সেচ করা সম্ভব হয়নি কখনো । তবে বহু দূর থেকে মানুষ আসে এই দীঘির পবিত্র পানিতে গোসল করতে।

ঐতিহ্যের নিদর্শন এই দীঘিটির আয়তন ৩৭ দশমিক ৫৭ একর। এটি ফেনী জেলার দুই কিলোমিটার পশ্চিমে সার্কিট হাউজের পাশে বিজয় সিংহ গ্রামে অবস্থিত। এর ৩ দিক ঘিরে রয়েছে উঁচু পাহাড়ের মত,যা পরিপূর্ণ হয়ে আছে সবুজ গাছ আর লতাপাতায় । প্রকৃতির অনন্য এই লিলাভূমিতে দর্শনার্থীরা বিকেল বেলায় ঘুরতে আসেন। একপাশে সমতল যেখানে রয়েছে গোসল ও অজু করার ঘাট । পাশেই একটি মসজিদ, দীঘির অপর পাশে সার্কিট হাউজ , পাসপোর্ট অফিস ও সরকারি অফিস যা পুরো জায়গাটার সর্বক্ষন নিরাপত্তা নিশ্চিত করছে। একসময় বহু প্রাচীন বিশাল বৃক্ষরাজী দিয়ে ঘেরা থাকলেও বেশিরভাগ কালের বিবর্তনে নানা দুর্যোগ মোকাবেলা করতে গিয়ে হারিয়ে গেছে। ১৯৯৫ সালে সরকারি উদ্যোগে প্রচুর বৃক্ষদিয়ে এটি পুনরায় সুসজ্জিত করা হয়। বিজয় সিংহ দীঘিকে ঘিরে ফেনীর পর্যটন সম্ভাবনা রয়েছে প্রচুর এবং এটির উন্নতি ও সৌন্দর্য বর্ধনেরর দিকে নজর দিতে এখানে ২০১৮ সালে নির্মিত হয় হাটাপথ, আরসিসি গ্যালারি, লাইটিং, সীমানা প্রাচীর, শৌচাগার।

প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভীড় জমায় দীঘির পাড়ে। এর সুসোভীত গাছের ছায়ার বসে বহু মানুষ গল্প ও আড্ডায় মশগুল হয়ে যায় । মৃদুমন্দ বাতাসে দোল খাওয়া নির্মল পরিবেশে দূর থেকে ঘুরতে আসা পর্যটকরা প্রশান্তি অনুভব করে। ফেনীর স্থানীয়রা বিকেল বেলায় চলে আসে দিঘিটির টলটলে পানির স্নিগ্ধতা ও বৃক্ষঘেরা সৌন্দর্য মন্ডিত পরিবেশটি উপভোগ করতে। রাতের বেলা এই দিঘী রুপ নেয় অপার সৌন্দর্যের আধার হয়ে। দিঘীর চারপাশে ঘিরে লাইটিং দীঘির সৌন্দর্য বাড়িয়ে দেয় কয়েকগুন।

ভ্রমনপিপাসু যারা প্রকৃতির কাছে যেতে চান অথবা বাতাস ও শুদ্ধ জলের সাথে সময় কাটাতে চান তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। চাইলে এই দীঘির সৌন্দর্য উপভোগ করতে এখানে রাত্রিযাপন করতে পারেন। বিজয় সিংহ দীঘির পাড়ে গড়ে তোলা হয়েছে সার্কিট হাউজ। এখান থেকে ৩ কিলোমিটার দূরে মিজান রোডে অবস্থিত ফেনী জেলা পরিষদের ডাক বাংলো । এছাড়া এল ই জি ডি রেস্ট হাউজ, পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউস ও পল্লী বিদ্যুৎ সমিতির রেস্টহাউসে রাতে থাকা যায়। এছাড়া রয়েছে আবাসিক হোটেল। তাই ফেনী জেলার একটি অন্যতম প্রাচীন নিদর্শন বিজয় সিংহ দিঘীর পর্যটন সম্ভাবনা রয়েছে। এবং ভাল একটি টুরিস্ট ও পিকনিক স্পট হিসেবে এটি প্রসার লাভ করছে।

Tags: টেক-ট্রাভেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘প্রবাসীদের মনের কথা’ ফেসবুক লাইভে
বিবিধ

‘প্রবাসীদের মনের কথা’ ফেসবুক লাইভে

আমেরিকার অস্ত্রেই আমেরিকাকে মারবে ইরান
বিবিধ

আমেরিকার অস্ত্রেই আমেরিকাকে মারবে ইরান

ইনস্টাগ্রামে তারকাদের কার ফলোয়ার কত?
বিবিধ

ইনস্টাগ্রামে তারকাদের কার ফলোয়ার কত?

 সিল্কের সোনালী ইতিহাস 
বিবিধ

 সিল্কের সোনালী ইতিহাস 

বিবিধ

ল্যাপটপ বন্ধ করার সঠিক

নির্বাচিত

শাওমি নতুন ফাস্ট-চার্জার

Load More

ট্রেন্ডিং টপিক

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা
বিবিধ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা

বিবিধ

ইরানের হামলায় বাংকারে লুকাচ্ছে ইসরায়েলিরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix