Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেঘনার ইলিশ ও লক্ষ্মীপুর জেলা!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৯ অক্টোবর ২০২১
মেঘনার ইলিশ ও লক্ষ্মীপুর জেলা!
Share on FacebookShare on Twitter

অনেকের কাছে বিষয়টা সম্পূর্ণ অজানা হতে পারে কারণ সবাই জানে চাঁদপুর, মাওয়া ঘাট, বরিশাল ইলিশ পাওয়া যায়, লক্ষ্মীপুরের নাম তেমনভাবে জানে না। লক্ষ্মীপুরে যে ইলিশ পাওয়া যায় তা হলো মেঘনা নদীর ইলিশ! যা এই জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম, সহ বিভিন্ন অন্য জেলায় রপ্তানি হয়। লক্ষ্মীপুর জেলার রামগতি মেঘনা অববাহিকায় প্রচুর ইলিশ আহরণ করা হয়,সদরের মজু চৌধুরীর ঘাট,সহ রায়পুর উপজেলার জেলেরাও মেঘনা নদীতে ইলিশ আহরণ করে।

মৌসুমের সময় মেঘনা নদীর ইলিশ ছাড়াও পাশ্ববর্তী চাঁদপুর জেলার ইলিশও এই জেলায় পাওয়া যায়।

পদ্মার ইলিশ দেশসেরা,এত দিন এমন ধারণাই মানুষের মুখে মুখে প্রচার পেয়ে আসছে। এবার গবেষণা করে একদল বিজ্ঞানী বলেছেন, দেশের ইলিশের বেশির ভাগই মেঘনা থেকে আসে। স্বাদে ও পুষ্টিতে এই মোহনার মাছ শুধু দেশের মধ্যেই নয়, বিশ্বসেরা। আর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়ে পুষ্টি ও স্বাদে সেরা ইলিশগুলো ধরা পড়ে।

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর গবেষণা সংস্থা (নোয়া) থেকে পাওয়া ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে এসব কথা জানাচ্ছেন দেশের একদল গবেষক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের চারজন গবেষক যৌথভাবে ওই গবেষণা করেছেন।

যুক্তরাষ্ট্রের নেচার পাবলিশিং গ্রুপের বিজ্ঞান সাময়িকী সায়েন্স রিপোর্টস–এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। ‘প্রাইমারি প্রোডাক্টিভিটি কানেক্টস হিলশা ফিশারিজ ইন বে অব বেঙ্গল’ শীর্ষক ওই গবেষণা প্রতিবেদনে ইলিশের স্বাদ ও ওজন বৃদ্ধির কিছু কারণ তুলে ধরা হয়। এতে বলা হয়, সাধারণত সমুদ্রে থাকা অবস্থায় ইলিশের ওজন ও স্বাদ কিছুটা কম থাকে। কারণ, সেখানে তার জন্য প্রয়োজনীয় খাদ্য উদ্ভিদ ও প্রাণিকণা কম থাকে। নদী ও মোহনায় তা বেশি থাকে। বিশেষ করে মেঘনা অববাহিকায় এর উপস্থিতি সবচেয়ে বেশি। সাগর থেকে নদীতে আসার সময় ইলিশ স্রোতের উল্টো দিকে ঘণ্টায় ৭১ কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটে। যাওয়ার পথে শক্তি অর্জনের খাবারও গ্রহণ করে। মেঘনা অববাহিকায় উদ্ভিদকণা বেশি থাকায় ইলিশ তা খায় এবং এতে তার শরীরে প্রচুর ফ্যাটি অ্যাসিড ও ওমেগা থ্রি তৈরি হয়। ওই দুটি উপাদান একই সঙ্গে খুবই পুষ্টিকর ও সুস্বাদু। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, ভাইরাসের আক্রমণ প্রতিরোধ করাসহ নানা কাজে ওই দুই উপাদান মানুষের জন্য খুবই উপকারী।

গবেষণাটিতে বলা হয়েছে, বাংলাদেশে ইলিশের উৎপাদনের মাত্র ২ শতাংশ আসে পদ্মা থেকে। তাও সেগুলো আকৃতিতে ছোট হয়। বড় ও স্বাদের ইলিশের বেশির ভাগই পাওয়া যায় মেঘনা অববাহিকায়।

গবেষণায় সুপারিশ হিসেবে মেঘনা অববাহিকায় জাটকা ধরা কঠোরভাবে নিয়ন্ত্রণ, দূষণ কমানো এবং বেহুন্দি জাল বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশে যে পরিমাণ ইলিশ ধরা পড়ে, তার আর্থিক মূল্য দুই বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৭ হাজার কোটি টাকা। বাংলাদেশের প্রায় পাঁচ লাখ জেলে ওই মাছ ধরার ওপরে জীবিকা চালায়। আর বাজারজাত করা মিলিয়ে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান এই মাছের ওপর নির্ভরশীল।
নাসির উদ্দিন

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইরানে হামলার প্রস্তুতি ট্রাম্পের! মধ্যপ্রাচ্যে রণতরী ও পরমাণু সাবমেরিন মোতায়েন
বিবিধ

ইরানে হামলার প্রস্তুতি ট্রাম্পের! মধ্যপ্রাচ্যে রণতরী ও পরমাণু সাবমেরিন মোতায়েন

বিবিধ

এসএসডি ব্যবহার করবেন কেন?

আন্তর্জাতিক মানের কফিশপ ‘ক্লাউড কফি’ -এর যাত্রা শুরু
বিবিধ

আন্তর্জাতিক মানের কফিশপ ‘ক্লাউড কফি’ -এর যাত্রা শুরু

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাবের যাত্রা
বিবিধ

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাবের যাত্রা

আইভিএসি
বিবিধ

নিরাপত্তা শঙ্কায় সাময়িক বন্ধ ঢাকার ভারতীয় ভিসা সেন্টার

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল
বিবিধ

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল

Load More

ট্রেন্ডিং টপিক

স্টার্টআপে উদ্ভাবনের পথে চুয়েটের নতুন গতি
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপে উদ্ভাবনের পথে চুয়েটের নতুন গতি

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু
প্রযুক্তি সংবাদ

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

গুজবকারীদের সাইবার আইনের আওতায় আনার বিষয়টি বিবেচনা করছে সরকার: সংসদে তথ্যপ্রযুক্তিমন্ত্রী

প্রযুক্তির যথাযথ ব্যবহারে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে —বিজ্ঞান সচিব
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তির যথাযথ ব্যবহারে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে —বিজ্ঞান সচিব

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অবৈধ ওয়াকিটকি ব্যবহারে সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

অবৈধ ওয়াকিটকি ব্যবহারে সতর্কবার্তা

অবৈধ ওয়াকিটকি ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ...

দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস

দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!

জুয়া ও হুন্ডির অভিযোগ: ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করল বিএফআইইউ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ অক্টোবর ২০২১

মেঘনার ইলিশ ও লক্ষ্মীপুর জেলা!

Techzoom.TV |
TechzoomTV