Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেমোরি চিপের ব্যবসা নিয়ে উদ্বিগ্ন স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

চলতি বছর স্যামসাংয়ের মেমোরি চিপ ব্যবসা খুব ভালো যাবে না বলে মনে করা হচ্ছে। কারণ হিসেবে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারের সংকোচন ও ডাটা সেন্টার কোম্পানিগুলোর বিনিয়োগ হ্রাসের কথা জানিয়েছে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং। গতকাল স্যামসাং ইলেকট্রনিকসের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ইলেকট্রনিক সরঞ্জাম বাজারের ভবিষ্যৎ সম্পর্কে শেয়ারহোল্ডারদের সামনে এমন চিত্রই তুলে ধরেন কোম্পানির সহ-প্রধান নির্বাহী (কো-সিইও) কিম কি-নাম।

চিপ ও স্মার্টফোনের বিক্রি কমে যাওয়ার এ পরিস্থিতিতে স্যামসাং এখন নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাণের ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছে বলে জানান কিম। পাশাপাশি সেমিকন্ডাক্টরের ব্যবসায় আরো সাহসী বিনিয়োগ অব্যাহত রাখার কথাও বলেন তিনি।

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, অনলাইন বাজারে স্যামসাং স্মার্টফোনের চাহিদা এখনো সন্তোষজনক নয়। কোম্পানিটিকে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে এখনো খুচরা দোকান এবং শিপমেন্ট চ্যানেলের ওপর নির্ভর করতে হয়। তাছাড়া দুই বছর ধরে তাদের উদ্ভাবনও তেমন নজর কাড়তে সক্ষম হয়নি।

২০১৮ সালে স্যামসাং মোট ২৯ কোটি ২৩ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছে। এ সময় বাজারে অংশীদারিত্ব ছিল ২০ দশমিক ৮ শতাংশ। আর চীনা প্রতিদ্বন্দ্বী শাওমি ১২ কোটি ২৬ লাখ ইউনিট সরবরাহ করে ৮ দশমিক ৭ শতাংশ বাজার অংশীদারিত্ব নিশ্চিত করেছে।

পাশাপাশি ২০১৮ সালের শেষ প্রান্তিকে স্যামসাং স্মার্টফোনের বিক্রিও ৫ দশমিক ৫ শতাংশ কমে ৭ কোটি ৪০ লাখে নেমে যায়। যদিও বাজার অংশীদারিত্ব অ্যাপল ও হুয়াওয়ের চেয়ে সামান্য বেশিই ছিল। একই সঙ্গে ২০১৮ সালে বিশ্বব্যাপী স্যামসাং স্মার্টফোনের বিক্রি ৮ শতাংশ কমে ২৯ কোটি ২৩ লাখে নেমে যায়।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) বলছে, দুয়ারে কড়া নাড়ছে ফাইভজি প্রযুক্তি। এখন এ নতুন প্রতিযোগিতার বাজারে স্যামসাং নিজের অস্তিত্ব কতটা জোরালোভাবে জানান দিতে পারে, সেটাই দেখার বিষয়।

যেখানে কো-সিইও কিম কি-নাম এজিএমে বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্য উত্তেজনা, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি এবং ডাটা সেন্টার কোম্পানিগুলো থেকে মেমোরি চিপের চাহিদা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে ২০১৯কে কঠিন বছর হিসেবেই দেখছেন তারা।

এ পরিস্থিতিতে শাওমির জন্য উজ্জ্বল ভবিষ্যৎ দেখছে আইডিসি। তারা বলছে, পশ্চিম ইউরোপ, বিশেষ করে স্পেনে শাওমি অসম্ভব ভালো করেছে। উদীয়মান বাজারগুলোয় তাদের রেডমি সিরিজ সবচেয়ে এগিয়ে আছে। তবে মি মিক্স/ম্যাক/প্রো ডিভাইসগুলো ক্রমেই অপ্রতিরোধ্য ফ্ল্যাগশিপ ডিভাইসে পরিণত হচ্ছে। এখানে ডিভাইসগুলোর দামই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।

এদিকে স্মার্টফোনের লাইনআপ নিয়েও ভাবছে শাওমি। তারা বেশি দামের ডিভাইসের দিকে নজর দিচ্ছে, যা তাদের প্রান্তিক মুনাফা (প্রফিট মার্জিন) বৃদ্ধিতে সহায়তা করবে। শাওমির আর্থিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, চীনের বাজারে শাওমির ফোনগুলোর গড় দাম বেড়েছে ১৭ শতাংশ এবং অন্যান্য দেশে ১০ শতাংশ।

বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির হিসাবে, শাওমির বিক্রি ১১ কোটি ৮৭ লাখে পৌঁছেছে। এর ফলে ২০১৮ সালে বিক্রি বেড়েছে ২৯ দশমিক ৮ শতাংশ। যেখানে একই সময়ে স্মার্টফোনের বৈশ্বিক বাজার কমেছে ৪ দশমিক ১ শতাংশ।

স্মার্টফোনের বাজার সংকোচনের এ ধারাবাহিতা চলতি বছরও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইডিসি। তাদের হিসাবে, ২০১৯ সালে স্মার্টফোনের বাজার শূন্য দশমিক ৮ শতাংশ কমে ১৩৯ কোটি ইউনিটে নেমে যাবে। স্মার্টফোন নির্মাতারা এ বছর ৬৭ লাখ ফাইভজি স্মার্টফোন, ৫ কোটি ৭৫ লাখ থ্রিজি এবং ফোরজি স্মার্টফোন সরবরাহ করবে ১৩৩ কোটি ৬ লাখ ইউনিট।

Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্স

ফেসবুকের মাধ্যমে ই-কমার্স ব্যবসার পূর্ণাঙ্গ গাইডলাইন

বিবিধ

নৌবাহিনীতে এসএসসি পাসে চাকরি

খাদ্যপণ্যের মান যাচাই করেন দেশের পরমাণু বিজ্ঞানীরা
বিবিধ

খাদ্যপণ্যের মান যাচাই করেন দেশের পরমাণু বিজ্ঞানীরা

২০২৬ অলিম্পিক ফ্রিস্টাইল স্কিইং: বিশেষ হাইলাইটস
বিবিধ

২০২৬ অলিম্পিক ফ্রিস্টাইল স্কিইং: বিশেষ হাইলাইটস

ইরানের ১০ হাজার কিলোমিটারের ক্ষেপণাস্ত্র পরিক্ষা
বিবিধ

ইরানের ১০ হাজার কিলোমিটারের ক্ষেপণাস্ত্র পরিক্ষা

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!
বিবিধ

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

গেম চেঞ্জার স্যামসাং: Galaxy S26 Ultra-তে এলো বিশ্বের প্রথম বিল্ট-ইন ‘প্রাইভেসী ডিসপ্লে’!
নির্বাচিত

গেম চেঞ্জার স্যামসাং: Galaxy S26 Ultra-তে এলো বিশ্বের প্রথম বিল্ট-ইন ‘প্রাইভেসী ডিসপ্লে’!

উত্তর ইসরায়েলে নয়তলা ভবনে আঘাত
বিবিধ

উত্তর ইসরায়েলে নয়তলা ভবনে আঘাত

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক আনতে আবারও প্রস্তুত যুক্তরাজ্যভিত্তিক...

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix