Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাসওয়ার্ডের উদ্ভাবন ও হ্যাক করার ইতিহাস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

১৯৬২ সালে এমন একটি জিনিস আবিষ্কার হয় যা বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলোর একটি এবং অনেকেই হয়তো বলবেন, এটি আধুনিক জীবনের সবচেয়ে বিরক্তিকর একটি জিনিসও বটে।

আর সেটা হলো পাসওয়ার্ড – কম্পিউটারের পাসওয়ার্ড।

ততদিনে পৃথিবীতে কম্পিউটার চালু হয়ে গেছে এবং মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠেছে এই যন্ত্রটি। কিন্তু তখনও এর নিরাপত্তার জন্যে সেরকম কোনও ব্যবস্থা গড়ে ওঠেনি।
সেসময় এই নিরাপত্তার এক উপায় বের করলো যুক্তরাষ্ট্রের প্রখ্যাত এক শিক্ষা প্রতিষ্ঠান- ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি বা এমআইটি। এই ব্যবস্থাটিই আজকের দিনের পাসওয়ার্ড।

পাসওয়ার্ড উদ্ভাবন

কম্পিউটার অ্যানালিস্ট অ্যালান শেয়ার বলছেন, “সেসময় কম্পিউটার ব্যবহার করার জন্যে একটা অ্যাকাউন্ট নম্বর ছিল। তখন অবশ্য ‌সেটাকে বলা হতো প্রবলেম নম্বর। আজকের দিনে সেটা হবে ইউজার আইডি বা ব্যবহারকারীর নম্বর।”

এই নম্বর ব্যবহার করে একজন কম্পিউটার ব্যবহারকারী টেলিফোনের মাধ্যমে পৃথিবীর যেকোনো স্থান থেকে তার কম্পিউটারের সাথে যুক্ত হতে পারতেন। এমআইটির উদ্ভাবিত এই প্রযুক্তির নাম ছিল টাইম শেয়ারিং সিস্টেম।

এর উদ্দেশ্য ছিল যেকোনো স্থান থেকে একটি কম্পিউটারকে ব্যবহার করতে পারা।

এই পাসওয়ার্ড সিস্টেম যারা প্রথমবারের মতো ব্যবহার করেছিলেন তাদেরই একজন ছিলেন এই অ্যালান শেয়ার। সেসময় তিনি এমআইটিতে পিএইচডি করছিলেন। তিনি বলেন, “এমআইটির একদল লোক মিলে এই সিস্টেমটা তৈরি করেছিল। ওই সিস্টেম প্রোগ্রামিং-এর নেতা ছিলেন ফার্নান্দো কোরবাতো। সিস্টেমের নিরাপত্তার জন্যে তার নেতৃত্বে তখন কিছু পাসওয়ার্ড তৈরি করা হলো।”

কম্পিউটিং আর স্মার্টফোনের মতো অত্যাধুনিক প্রযুক্তির যুগে আজকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরী বিষয় হয়ে উঠেছে এসবের নিরাপত্তা, যার সূচনা হয়েছিল গত শতাব্দীর ষাটের দশকের শুরুতে।

“এই পাসওয়ার্ডের উদ্দেশ্য হলো- কেউ যখন কোন একটি কম্পিউটারে লগ ইন করবে তাকে চিনতে পারা। যতো দূর মনে করতে পারি লগ অন কমান্ড দিয়ে তখন আমাদেরকে একটা কম্পিউটারে লগ ইন করতে হতো। তখনই লগ অন, লগ ইন এসব শব্দের উদ্ভাবন ঘটলো,” – বলেন মি. শেয়ার।

লগ ইনের জন্যে কিছু নম্বর দিয়ে এই পাসওয়ার্ড তৈরি করা হলো।

তিনি বলেন, “টাইম শেয়ারিং সিস্টেমে যারা কাজ করতো তাদের জন্যে নির্দিষ্ট কিছু সময় বরাদ্দ করা থাকতো। সময় শেষ হয়ে গেলে তারা আর ওই কম্পিউটারে লগ ইন করতে পারতো না। এটা নিশ্চিত করতেই পাসওয়ার্ড ব্যবস্থা চালু করা হয়েছিল – যাতে নিজের সময় পার হয়ে যাওয়ার পর অন্যের জন্যে নির্ধারিত সময়ে কেউ কম্পিউটার ব্যবহার করতে না পারেন।”

পাসওয়ার্ডের গোপনীয়তা

পাসওয়ার্ডটি নিশ্চিত করে দিতো কম্পিউটার ব্যবহারকারীর পরিচয় এবং তিনি কতক্ষণ ধরে কম্পিউটারটি ব্যবহার করেছেন।

কিন্তু তখনও কি তাদের মনে এই ধারণা তৈরি হয়েছিল যে এসব পাসওয়ার্ড শুধুমাত্র তার নিজের এবং এটাকে গোপন রাখতে হবে?

এই প্রশ্নের জবাবে অ্যালেন শেয়ার বলেন যে তিনি সেরকম কিছু মনে করতে পারছেন না।

“একজন আরেকজনকে এবিষয়ে কিছু বলেছে বলে আমার মনে নেই। তারা তো খুবই মেধাবী লোক ছিলেন। তাদেরকে আলাদা করে বলার কোন প্রয়োজন ছিল না যে পাসওয়ার্ড গোপন রাখতে হবে। এটা তো একজনকে তার ওয়ালেটে টাকা রাখতে বলার মতো।”

এই পাসওয়ার্ড ব্যবস্থা এমআইটির সব গবেষক মেনে নিয়েছিল। তারা সবাই জানতো যে লগ ইন করতে হলে তার একটি পাসওয়ার্ড লাগবে। কিন্তু ‘একটা পাসওয়ার্ড মানে একজন মানুষের পরিচয়’ তখনও এরকম কোন বিষয় ছিল না। এটাকে কারিগরি একটি বিষয় বলেই মনে করা হতো।”

তবে পাসওয়ার্ড যে একেবারেই নতুন একটি বিষয় একথা বলা যাবে না। কারণ এর আগেও এই পাসওয়ার্ডের ব্যবহার ছিল। বিশেষ করে যুদ্ধের সময়।

প্রথম হ্যাকিং

যেকোনো নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলতে যেমন কিছু সময়ের দরকার হয়, ঠিক তেমনটা ঘটলো কম্পিউটার পাসওয়ার্ডের ক্ষেত্রেও। তাহলে কোন ব্যক্তি প্রথমবারের মতো এই কম্পিউটার পাসওয়ার্ড হ্যাক করেছিল?

এই কাজটা করেছিলেন আর কেউ নন, অ্যালান শেয়ার নিজেই।

“পিএইচডি গবেষণার অংশ হিসেব টাইম শেয়ারিং সিস্টেম কতোটা কার্যকরী ছিল আমি সেটা নিয়ে কাজ করছিলাম। যেমন ব্যবহারকারীদের রেসপন্স টাইম কতোটুকু ছিল, কোন কিছুতে সাড়া দিতে একজন ব্যবহারকারীর কতো সময় লাগতো, তারা আসলে কী করছিল, তাদের প্রোগ্রাম কতো বড় ছিল ইত্যাদি নানা বিষয়ে আমি কাজ করতাম।”

তিনি বলেন, “এসব করার জন্যে অপারেটিং সিস্টেমে আমার একটা এক্সেস ছিল। সমস্যা হলো আমার জন্যে হয়তো বরাদ্দ ছিল মাত্র ১০ ঘণ্টা কিন্তু আমি তারচেয়েও আরো বেশি সময় কম্পিউটারে কাজ করতে চাইতাম। কিন্তু তারা তো আমাকে সেই সময় দিতে চাইতো না। তখন আমি একটা কাজ করলাম যাতে আমি আরো বেশি সময় ধরে কম্পিউটার ব্যবহার করতে পারি।”

“আমি তাদেরকে দেখালাম যে আমি যতোটুকু সময় কম্পিউটার ব্যবহার করেছিলাম সেটা ছিল শূন্য ঘণ্টা। তখন তারা আমাকে ওই অপারেটিং সিস্টেম ব্যবহার করার জন্যে আবারও অনুমতি দিতো।”

কিভাবে করলেন এই কারসাজি?

অ্যালেন শেয়ার বলেন, “আমাদের একটা পাসওয়ার্ড ফাইল ছিল যার নাম আমি জানতাম। নামটা ছিল ‘ইউজার অ্যাকাউন্ট সিক্রেট।’ আমি দেখলাম যে সিক্রেট শব্দটির বানান উল্টো করে লেখা। তখন আমি ভাবলাম আমি তো আসলে ওই ফাইলের একটা প্রিন্ট নিতে পারি। পাসওয়ার্ডের তালিকা থেকে আমি সবকটা পাসওয়ার্ড নিয়ে নিলাম এবং তারপর থেকে আমি যখন ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা, এই সিস্টেম ব্যবহার করতে পারতাম। আর সেটা করতাম আমার ব্যবহৃত সময় শূন্য দেখানোর মাধ্যমে।”

এমআইটিতে টাইম শেয়ারিং সিস্টেম এবং তার কম্পিউটার ব্যবহারের জন্যে অর্থ দিতো এডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নামের একটি সংস্থা। অ্যালান শেয়ার তখন তাদের সাথে একটি সমঝোতায় পৌঁছালেন।

“যিনি এসব খরচের মূল দায়িত্বে ছিলেন তাকে ফোন করে আমি যা করেছি সেটা তাকে বলে দিলাম। এই অপরাধ থেকে আমি মুক্তি চাইলাম তার কাছে এবং বললাম আমার কাছে যেসব পাসওয়ার্ড আছে সেগুলো তাকে পাঠিয়ে দেব। তিনি তাতে রাজি হলেন।”

এখন যেমন আমাদের দৈনন্দিন জীবনে পাসওয়ার্ডের দরকার হয় তখনও পর্যন্ত বিষয়টা সেরকম ছিল না। কিন্তু সেরকম কিছু যে হতে যাচ্ছে সেটা তখন থেকেই আঁচ করা যাচ্ছিল।

“ষাটের দশকের মাঝামাঝি আপনি যদি কোন বিমানবন্দরে এজেন্ট হিসেবে কাজ করতেন তখনও আপনার পাসওয়ার্ডের দরকার হতো। রিজার্ভেশন, বোর্ডিং কার্ড এসবের জন্যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হতো। সত্তরের দশকে ব্যাঙ্কেও পাসওয়ার্ড ব্যবহার করে এই লগ অন সিস্টেম চালু হলো। তারপর আশির দশকে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে যখন একটি মাত্র কম্পিউটার বহু মানুষ ব্যবহার করতে শুরু করলো তখন সেখানেও পাসওয়ার্ড সিস্টেম চালু হয়ে গেল,” বলেন অ্যালান শেয়ার।

এমআইটি শেষে মি. শেয়ার আইবিএমে কাজ করেছিলেন – যেখানে তিনি তৈরি করেছিলেন যোগাযোগের সফটওয়্যার থেকে শুরু করে মিনি কম্পিউটারে ব্যবহারের জন্যে নানা রকমের অ্যাপস।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নৌযানে মার্কিন হামলা, নিহত ৩
বিবিধ

নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

প্রতিদিন দেশে ১৮ হাজার ৫০০ মোবাইল ফোন ছিনতাই হয়
নির্বাচিত

প্রতিদিন দেশে ১৮ হাজার ৫০০ মোবাইল ফোন ছিনতাই হয়

পাঠাও-এর ‘অগ্রযাত্রার অগ্রদূত’ বইটির মোড়ক উন্মোচন
বিবিধ

পাঠাও-এর ‘অগ্রযাত্রার অগ্রদূত’ বইটির মোড়ক উন্মোচন

ইরান কি আসলেই পরমাণু অস্ত্র তৈরি করছে
বিবিধ

ইরান কি আসলেই পরমাণু অস্ত্র তৈরি করছে

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

আইসিটিইএসবি-এর কার্যনির্বাহী কমিটির ঈদ পুনঃ মিলন ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিবিধ

আইসিটিইএসবি-এর কার্যনির্বাহী কমিটির ঈদ পুনঃ মিলন ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা
বিবিধ

ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল
বিবিধ

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix