Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে চালু হচ্ছে রেডিয়েন্ট আইপি টিভি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৩ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

ইন্টারনেটে যুক্ত স্মার্টফোন কিংবা টেলিভিশনের মাধ্যমে সব জনপ্রিয় টেলিভিশন চ্যানেল দেখা, ভিডিও অন ডিমান্ড ও বিভিন্ন অনুষ্ঠানের স্ট্রিমিং দেখার সুবিধা দিতে দেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে রেডিয়েন্ট আইপি টিভি।

প্রায় ৬ বছর আগে যুক্তরাষ্ট্রে চালু হওয়া জনপ্রিয় এই আইপি টিভি সেবা ইতিমধ্যেই দেড় শতাধিক টেলিভিশন চ্যানেল, রেকর্ডকৃত ভিডিও, মুভি, নাটক, সিরিয়াল ইত্যাদি নিয়ে বাংলাদেশের গ্রাহকদের পরীক্ষামূলকভাবে সেবা দিতে শুরু করেছে।

ক্যাবল টিভি বা ডিসের লাইনে শুধুমাত্র ইচ্ছেমতো চ্যানেল বদলানো যায়। এর বাইরে তেমন কোনো সুবিধা নেই। কিন্তু আইপি টিভির ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা আপনি কোনো টেলিভিশন অনুষ্ঠান সময়মতো না দেখতে পারলে পরেও রেকর্ডকৃত ভিডিও দেখে নিতে পারবেন।

বাংলাদেশে সচরাচর ক্যাবল টিভিতে একশ’র কম চ্যানেল দেখা যায়। কিন্তু রেডিয়েন্ট আইপি টিভির মাধ্যমে বর্তমানে দেড় শতাধিক চ্যানেল দেখার সুযোগ রয়েছে। আগামীতে আরও অনেক চ্যানেল যুক্ত করা হবে। বাংলাদেশের বাইরে রেডিয়েন্ট আইপি টিভির চ্যানেল সংখ্যা আড়াই শতাধিক।

রেডিয়েন্ট আইপি টিভির বাংলাদেশের অপারেশন ম্যানেজার আতিকুর রহমান জানান, সম্প্রতি টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বাংলাদেশে স্ট্রিমিং সেবা, আইপি টিভি ও ভিওডি সেবা দেয়ার পথ উন্মুক্ত করে দিয়েছে। আবেদনের ভিত্তিতে ইতিমধ্যেই এই সেবার জন্য লিখিত অনুমতিও মিলেছে। তাই শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাদের এই সেবাটি চালু হবে।

তিনি আরও জানান, স্মার্টফোন ও স্মার্ট টেলিভিশনে রেডিয়েন্ট আইপি টিভির সেবা গ্রহণ করা যাবে। আগ্রহীরা গুগল প্লে স্টোর অথবা অ্যাপলের অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এতে ৩২টি বাংলাদেশি চ্যানেল, ১৫টি হিন্দি চ্যানেল, ১৫টি কিডস চ্যানেল, ৩০টি স্পোর্টস চ্যানেল, ১৩টি ভারতীয় বাংলা চ্যানেল, ৩০টি ইংরেজি চ্যানেল ও ১৭টি ইসলামিক চ্যানেলসহ ৭ দিনের ডিভিআর ও আনলিমিটেড ভিওডি রয়েছে।

ওয়ালটনসহ দেশি টেলিভিশন নির্মাতা প্রতিষ্ঠানগুলো আগামীতে তাদের টেলিভিশনে ডিফল্টভাবে রেডিয়েন্ট আইপি টিভি ইনস্টল করার বিষয়ে আগ্রহ জানিয়েছে বলেও জানান আতিকুর রহমান।

উল্লেখ্য, রেডিয়েন্ট আইপি টিভি দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশনের সহযোগী প্রতিষ্ঠান। আইসিসি (http://icc.com.bd/) বর্তমানে দেশের প্রায় ৪০টি জেলায় ইন্টারনেট ও আইপি টেলিফোন সেবা প্রদান করছে। তারা সারা দেশে একই সংযোগে কোয়ার্ডপ্লে (ইন্টারনেট, টিভি, ফোন ও হোম অটোমেশন) বাস্তবায়ন করবে।

প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম রেডিয়েন্ট আইটি টিভি চালু করা হয়। বর্তমানে কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াসহ অন্তত ১৬টি দেশে এই সেবা চালু রয়েছে। বিস্তারিত https://www.radiantiptv.com ওয়েবসাইট থেকে জানা যাবে।

Tags: আইপি টিভি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবিধ

স্মার্টওয়াচের বাজারে অ্যাপলই শীর্ষে

ঔষধ প্রশাসনের অনুমোদন পেল মিনিস্টার সার্জিক্যাল মাস্ক
বিবিধ

ঔষধ প্রশাসনের অনুমোদন পেল মিনিস্টার সার্জিক্যাল মাস্ক

হরমুজ প্রণালিতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

হরমুজ প্রণালিতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

বিবিধ

কীভাবে বুঝবেন আপনার ফোনে কেউ আড়ি পাতছে?

তাজিংডং বা বিজয়,প্রকৃতির অনন্য উদাহরণ
বিবিধ

তাজিংডং বা বিজয়,প্রকৃতির অনন্য উদাহরণ

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

Load More

ট্রেন্ডিং টপিক

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান
বিবিধ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix