Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ে ইস্যুতে মার্কিন আহ্বানে সাড়া দেবে না ইইউ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৪ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

ফাইভজি নেটওয়ার্ক-সংশ্লিষ্ট ঝুঁকি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোকে আরো বেশি তথ্য বিনিময়ের আহ্বান জানাবে ইউরোপিয়ান কমিশন। তবে হুয়াওয়ে টেকনোলজিসের ওপর নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দেবে না ইইউ। আগামী সপ্তাহ নাগাদ এ-সংক্রান্ত সুপারিশ উপস্থাপন করা হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।

জানা গেছে, ইউরোপিয়ান ডিজিটাল প্রধান অ্যান্ড্রুস অ্যানসিপ আগামী মঙ্গলবার প্রয়োজনীয় সুপারিশ উপস্থাপন করবেন। অন্যদিকে চীনা বহুজাতিক নেটওয়ার্কিং এবং টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা ও সেবা সরবরাহকারী হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপের সঙ্গে লবিং করছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, কোম্পানিটির তৈরি যন্ত্রাংশের মাধ্যমে গুপ্তচরবৃত্তি করতে পারে চীন সরকার। তবে যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ কড়াভাবে প্রত্যাখ্যান করেছে হুয়াওয়ে এবং এ ইস্যুকে কেন্দ্র করে চলতি মাসের শুরুর দিকে মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করেছে হুয়াওয়ে।

সংশ্লিষ্ট সূত্রমতে, এনআইএস ডিরেক্টিভস নামে পরিচিত নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের (এনআইএস) নিরাপত্তার জন্য ইইউর নির্দেশনায় তৈরি যন্ত্রপাতি ব্যবহারে ইইউর দেশগুলোকে আহ্বান জানানো হবে। ২০১৬ সালে গৃহীত এ নির্দেশনাবলি সম্প্রতি সাইবার সিকিউরিটি অ্যাক্টে অনুমোদন দেয়া হয়েছে।

এনআইএস ডিরেক্টিভস অনুযায়ী, সদস্য দেশগুলো নিজেদের মধ্যে তথ্য বিনিময় করতে পারবে এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে সমন্বিত প্রভাব মূল্যায়ন গবেষণা করতে পারবে। এছাড়া ইন্টারনেট সংযুক্ত ডিভাইস ও ফাইভজি যন্ত্র নিয়ে সার্টিফিকেশনও করতে পারবে দেশগুলো।

তবে হুয়াওয়ের ওপর ইউরোপের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা দেয়া হবে না। অবশ্য জাতীয় নিরাপত্তা বিবেচনায় নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি দেশগুলোর হাতেই ছেড়ে দেয়া হয়েছে।

ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ফাইভজি নেটওয়ার্কে নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় ইইউর দেশগুলোর একটি সমমনা মনোভাব তৈরি করতে সুপারিশে গুরুত্ব দেয়া হয়েছে।

উপস্থাপিত হতে যাওয়া সুপারিশ অনুযায়ী, পদক্ষেপ গ্রহণ করা হলে এটি হবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর শুক্রবারের কথার আংশিক বাস্তবায়ন। প্রেসিডেন্ট বলেছেন, সম্ভাব্য চীনের নিয়ন্ত্রণ নিয়ে ‘ইউরোপীয়রা সজাগ’ হচ্ছে। একটি সম্মেলনে চীনের নীতিমালা নিয়ে ইইউর নেতাদের প্রথম আলোচনার পর মাখোঁ এ মন্তব্য করেছিলেন।

এদিকে দীর্ঘ কয়েক বছর চীনা বিনিয়োগের প্রতি উদার মনোভাব দেখানোর পর সম্প্রতি কঠোর ভূমিকা গ্রহণ করেছে ইইউর নির্বাহী শাখা ইউরোপীয় কমিশন। যদিও উচ্চপ্রযুক্তিপণ্য তৈরিতে প্রয়োজনীয় কাঁচামালের বৈশ্বিক সরবরাহের ৭০ শতাংশই চীনের দখলে।

ইউরোপের বড় বড় টেলিযোগাযোগ কোম্পানি হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হলে ফাইভজি প্রযুক্তি বিস্তারের ক্ষেত্রে অঞ্চলটি কয়েক বছর পিছিয়ে পড়বে। যদিও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অপারেটররা তাদের নেটওয়ার্কগুলোয় হুয়াওয়ের তৈরি যন্ত্র ব্যবহার বন্ধ রেখেছে।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

অটোমোবাইল

ভারতে চালু হচ্ছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি

লংকাবাংলা ফাইন্যান্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে
অর্থ ও বাণিজ্য

লংকাবাংলা ফাইন্যান্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?
বিবিধ

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?

গুগল সার্চিংয়ে শীর্ষে সাকিব
নির্বাচিত

গুগল সার্চিংয়ে শীর্ষে সাকিব

আসছে পিক্সেল ৫এ ৫জি
নির্বাচিত

আসছে পিক্সেল ৫এ ৫জি

ক্যামেরা ও ড্রোন ব্যবসার আড়ালে অর্থ পাচার
নির্বাচিত

ক্যামেরা ও ড্রোন ব্যবসার আড়ালে অর্থ পাচার

Load More

ট্রেন্ডিং টপিক

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix