Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে আসছে জিটি স্মার্টওয়াচ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৫ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে প্রদর্শন করা হলো বিশ্বব্যাপী সাড়া জাগানো বহুল আলোচিত হুয়াওয়ের ফোল্ডেবল ফাইভজি স্মার্টফোন। বার্সেলোনায় অনুষ্ঠিত এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) ফোনটি উন্মোচনের পর বিভিন্ন দেশ ঘুরে বাংলাদেশে এসেছে। রোববার (২৪ মার্চ) ঢাকার এক অভিজাত হোটেলে আলোচিত এ ফোনটি প্রদর্শন করা হয়। এছাড়া একইদিন হুয়াওয়ের স্মার্টওয়াচ জিটি প্রথমবারের মতো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াংসহ প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রদর্শনী অনুষ্ঠানে ফাইভজি সার্পোটেড ফোল্ডেবল হুয়াওয়ে মেট এক্স দেখার সযোগ পান আমন্ত্রিত অতিথিরা। তারা স্মার্টফোনটির বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে পারেন। উৎসুক অতিথিদের নানা প্রশ্নের উত্তর দেন হুয়াওয়ের কর্মকর্তারা।

হুয়াওয়ের প্রিমিয়াম স্মার্টওয়াচ জিটি গতবছর বিশ্ববাজারে উন্মোচন করা হয়। এরপর প্রযুক্তিপ্রেমীদের আলোচনায় আসে হুয়াওয়ের স্মার্টওয়াচটি। এবার বাংলাদেশের বাজারে জিটি আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। স্মার্টওয়াচ জিটির প্রস্থ ৪৬ মিলিমিটার। এছাড়াও এর উচ্চতা ১০.৬ মিলিমিটার। স্মার্টওয়াচটি দুই সপ্তাহ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। ওয়াচটির সাহায্যে হার্টবিট মনিটর, জিপিএস, অ্যাক্টিভিটি ট্র্যাকিং, কম্পাসসহ বিভিন্ন ইন্টেলিজেন্ট ফিচারের অত্যাধুনিক সুবিধা পাওয়া যাবে।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, “বাংলাদেশের বাজার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই হুয়াওয়ের বহুল আলোচিত উদ্ভাবন মেট এক্স এর বৈশ্বিক প্রদর্শনের পরপরই বাংলাদেশেও প্রদর্শন করা হচ্ছে। একইসাথে আমরা শিগগিরই স্মার্টওয়াচ জিটি বাংলাদেশের বাজারে নিয়ে আসছি।”

হুয়াওয়ে মেট এক্স একইসাথে স্মার্টফোন ও ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে। এতে রয়েছে নমনীয় ওএলইডি প্যানেল এবং একটি ফালকন উইং মেকানিক্যাল হিং।

ফোল্ডেবল অবস্থায় মেট এক্স এর ফুল ডিসপ্লে ৬.৬ ইঞ্চির সমান হয়। এছাড়াও ফোল্ড ছাড়া এর ডিসপ্লে ৮ ইঞ্চি ট্যাবলয়েডের মতো দেখা যায়। এর পুরুত্ব ৫.৪ মিলিমিটার। অতুলনীয় ফালকন উইং মেক্যানিকাল হিংসহ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ফাইভজির সবথেকে অত্যাধুনিক চিপসেট বেলং ৫০০০। হুয়াওয়ের ফাইভজি সার্পোটেড ফোল্ডেবল এ ফোনে ব্যবহার করা হয়েছে লেইকার ক্যামেরা। সেইসাথে থাকবে ক্যামেরা সংক্রান্ত অত্যাধুনিক সব প্রযুক্তি ও ফিচার।

মেট এক্স ফোনটিতে বিশে^ প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ৭ ন্যানোমিটারের ৫জি মডেম বেলং ৫০০০ চিপসেট। এর ডাউনলোড স্পিড গ্রাহকদের অভিভূত করবে। প্রতি সেকে-ে এর ডাউনলোড স্পিড পাওয়া যাবে ৪.৬ জিবিপিএস।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টওয়াচহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুই মাস বিনামূল্যে গেম খেলার সুযোগ দিচ্ছে গুগল
নির্বাচিত

দুই মাস বিনামূল্যে গেম খেলার সুযোগ দিচ্ছে গুগল

ফেসবুক কে পিছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ ডাউনলোড করা অ্যাপ এখন টিকটক
নির্বাচিত

ফেসবুক কে পিছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ ডাউনলোড করা অ্যাপ এখন টিকটক

মেরামতের সময়েও নিরাপদ থাকবে ব্যক্তিগত তথ্য
নির্বাচিত

মেরামতের সময়েও নিরাপদ থাকবে ব্যক্তিগত তথ্য

স্যামসাংয়ের নতুন ফোনে ৮কে ভিডিও
নির্বাচিত

স্যামসাংয়ের নতুন ফোনে ৮কে ভিডিও

ই-টিকিটের আওতায় আসছে সব বাস কোম্পানি
নির্বাচিত

ই-টিকিটের আওতায় আসছে সব বাস কোম্পানি

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

২৫-৩০ হাজার টাকার বাজেটে ক্যামেরা, ব্যাটারি ও দীর্ঘমেয়াদি ব্যবহারে সেরা ৫ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

২৫-৩০ হাজার টাকার বাজেটে ক্যামেরা, ব্যাটারি ও দীর্ঘমেয়াদি ব্যবহারে সেরা ৫ স্মার্টফোন

জিপির চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ
টেলিকম

জিপির চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা
নির্বাচিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

চিপ নিষেধাজ্ঞায় লাভবান চীন, যুক্তরাষ্ট্রকে ‘ধন্যবাদ’ হুয়াওয়ে চেয়ারম্যানের
প্রযুক্তি সংবাদ

চিপ নিষেধাজ্ঞায় লাভবান চীন, যুক্তরাষ্ট্রকে ‘ধন্যবাদ’ হুয়াওয়ে চেয়ারম্যানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ
নির্বাচিত

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ

বাজারে সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ এনেছে ডেল। নতুন মডেলটির...

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম-টিকটক নিষিদ্ধ

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম-টিকটক নিষিদ্ধ

রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণদের সাফল্য

রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণদের সাফল্য

৮০ হাজার কোটি ডলারের মেগা ফান্ড গঠন করছে অ্যালফাবেট

৮০ হাজার কোটি ডলারের মেগা ফান্ড গঠন করছে অ্যালফাবেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ মার্চ ২০১৯

দেশের বাজারে আসছে জিটি স্মার্টওয়াচ

Techzoom.TV |
TechzoomTV