Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নকিয়া ফোনে ত্রুটি ছিল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 27 March 2019
Share on FacebookShare on Twitter

নকিয়ার সব স্মার্টফোন চীনা সার্ভারে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য পাঠাচ্ছে। বেশ কয়েকদিন ধরে চলমান এ বিতর্কের মুখে অবশেষে ব্যাখ্যা দিল ফিনিশ কোম্পানি এইচএমডি গ্লোবাল। ফোনের ত্রুটি থাকার কথা স্বীকার করলেও এতে কারো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়নি বলে দাবি করেছে কোম্পানিটি। সেই সঙ্গে গত ফেব্রুয়ারিতেই একটি নিরাপত্তা হালনাগাদের মাধ্যমে এ ত্রুটি সারানো হয়েছে বলে জানিয়েছে নকিয়া ফোন নির্মাতা এ প্রতিষ্ঠান। খবর গেজেট ৩৬০ ডিগ্রি।

সম্প্রতি নকিয়া স্মার্টফোনগুলোর চীনা সার্ভারে তথ্য পাঠানোর অভিযোগের ভিত্তিতে ফিনল্যান্ড কর্তৃপক্ষও নড়েচড়ে বসে। দেশটির তথ্যনিরাপত্তা ন্যায়পাল জানিয়েছেন, নকিয়া ফোন তথ্যনিরাপত্তা আইন লঙ্ঘন করছে কিনা, তা তারা খতিয়ে দেখতে চান।

এরই পরিপ্রেক্ষিতে এইচএমইডি গ্লোবাল এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সফটওয়্যার ত্রুটির কারণেই অনেকের এমন মনে হয়েছে। আর এটি ঘটেছে একটি মাত্র মডেলেই। নকিয়া সেভেন প্লাস ফোনের একটি সফটওয়্যার ত্রুটি এ ধারণা দিয়েছে। তবে কারো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করা হয়নি, এটা নিশ্চিত।

বিবৃতিতে বলা হয়েছে, বিশ্লেষণ করে দেখা গেছে চীনা সংস্করণের ডিভাইসগুলোর জন্য তৈরি অ্যাক্টিভেশন ক্লায়েন্টটি ভুল করে নকিয়া সেভেন প্লাসের সফটওয়্যারেও দেয়া হয়েছিল। এ ভুলের কারণে এই ফোনগুলো থার্ড পার্টি সার্ভারে অ্যাক্টিভেশন ডাটা পাঠানোর চেষ্টা করছিল। তবে এ ধরনের ডাটা কখনই প্রসেস করা হয়নি। ফলে এ ডাটার মাধ্যমে কাউকে শনাক্ত করা অসম্ভব। অর্থাৎ এতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য পাচারের কোনো ভয় নেই।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বিষয়টি গত ফেব্রুয়ারিতেই সমাধা করা হয়েছে। এরই মধ্যে এমন ভুল সফটওয়্যারযুক্ত ডিভাইসগুলোয় নিরাপত্তা হালনাগাদ পাঠিয়ে ত্রুটি সারানো হয়েছে।

একই সঙ্গে নকিয়ার অন্যান্য ফোন থেকেও এভাবে থার্ড পার্টির সার্ভারে তথ্য পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে এইচএমডি গ্লোবাল। তারা নিশ্চিত করে বলেছে, চীনা সংস্করণসহ সব নকিয়া ফোনের ডিভাইস ডাটা সিঙ্গাপুরে অ্যামাজনের কাছ থেকে নেয়া এইচএমডি গ্লোবালের নির্দিষ্ট সার্ভারে সংরক্ষণ করা হয়। এতে তথ্যনিরাপত্তা আইনের কোনোভাবেই লঙ্ঘন হচ্ছে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যামাজনএইচএমডি গ্লোবালনকিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিক্রির শীর্ষে অ্যাপল ওয়াচ
নির্বাচিত

বিক্রির শীর্ষে অ্যাপল ওয়াচ

দেশের বাজারে জি-টাইড ব্রান্ডের কলিং স্মার্টওয়াচ আনল মোশন ভিউ
নির্বাচিত

দেশের বাজারে জি-টাইড ব্রান্ডের কলিং স্মার্টওয়াচ আনল মোশন ভিউ

বিদেশি বিনিয়োগে উৎপাদিত স্মার্টফোনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষতিসাধনের নিন্দা
নির্বাচিত

বিদেশি বিনিয়োগে উৎপাদিত স্মার্টফোনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষতিসাধনের নিন্দা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে আইকনসিএস সম্মেলন
নির্বাচিত

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে আইকনসিএস সম্মেলন

স্যামসাংয়ের এক্সিনসের চেয়ে দ্রুতগতির চিপ বানাল শাওমি
নির্বাচিত

স্যামসাংয়ের এক্সিনসের চেয়ে দ্রুতগতির চিপ বানাল শাওমি

ফাইভজি ডিজিটাল প্রকৌশল সমাধান আনল হুয়াওয়ে
নির্বাচিত

ফাইভজি ডিজিটাল প্রকৌশল সমাধান আনল হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার
প্রযুক্তি সংবাদ

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার

রাইড শেয়ারিং
অটোমোবাইল

`উবার’ সার্ভার থেকে গ্রাহক ও চালকের তথ্য চুরি

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন
প্রযুক্তি সংবাদ

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে
নির্বাচিত

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 March 2019

নকিয়া ফোনে ত্রুটি ছিল

Techzoom.TV |
TechzoomTV