Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এসিতে ফ্রি সার্ভিসিং দিচ্ছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 28 March 2019
Share on FacebookShare on Twitter

এয়ার কন্ডিশনার বা এসিতে নতুন ক্যাম্পেইন চালু করেছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এ ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন এসির গ্রাহকদের ফ্রি সার্ভিসিং দেয়া হচ্ছে। এই সুবিধা পেতে মার্চ মাসের ২৬ থেকে ৩১ তারিখের মধ্যে গ্রাহকদের ১৬২৬৭ নম্বরে কল করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রার্ড গ্রাহকদের পরবর্তীতে সুবিধাজনক সময়ে ওয়ালটনের সার্ভিস এক্সপার্ট কর্তৃক ফ্রি সার্ভিস দেয়া হবে।

ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম কর্তৃপক্ষ জানায়, ফ্রি সার্ভিসিং এর আওতায় গ্রাহকরা শুধুমাত্র এসি ক্লিনিং সুবিধা পাবেন। তবে, এসিতে কোনো যন্ত্রাংশ প্রয়োজন হলে ওয়ারেন্টি নীতিমালা অনুযায়ী গ্রাহককে সেটির খরচ বহন করতে হবে।

ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের এয়ার কন্ডিশনিং ও রেফ্রিজারেশন বিভাগের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক বলেন, শীতের কারণে বছরের বেশ কয়েক মাস এসি বন্ধ থাকে বা প্রায় চালানোই হয় না। আবার এসময় বাতাসে ধূলাবালিও থাকে প্রচুর। এতে করে এসির এয়ার ফিল্টারে প্রচুর ধূলাবালি ও ময়লা জমে থাকে। এগুলো পরিস্কার না করে এসি চালু করলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও, বৈদ্যুতিক সংযোগসহ অন্যান্য দিকগুলো ঠিক আছে কিনা সেগুলো পরীক্ষা করে নেয়া উচিৎ। তাই গরমের শুরুতে এসি চালানোর পূর্বে দক্ষ টেকনিশিয়ান দিয়ে চেক-আপ এবং সার্ভিসিং করে নেয়া ভালো। এজন্যই এসিতে ফ্রি সার্ভিসিং-এর ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন।

এছাড়াও, এসি ক্রয়ে বেশ কিছু সুবিধা দিচ্ছে ওয়ালটন। দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এ ওয়ালটন এসি কিনে ক্রেতারা পাচ্ছেন পুরো এক বছরের বিদ্যুৎ বিলের টাকা ফ্রি পাওয়ার সুযোগ। পাশাপাশি ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে এসি কিনে ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ এক লাখ টাকার ক্যাশ ভাউচারসহ মোটরসাইকেল, ল্যাপটপ, ফ্রিজ, টিভিসহ অসংখ্য হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ফ্রি।

এদিকে ‘এসি এক্সচেঞ্জ’ অফারের আওতায় ওয়ালটন প্লাজা ও শোরুমে যে কোনো ব্র্র্যান্ডের ব্যবহৃত পুরাতন এসি জমা দিয়ে ক্রেতারা ওয়ালটনের নতুন এসি কিনতে পারছেন। এক্ষেত্রে পুরনো এসি জমা দিলে গ্রাহক তার পছন্দকৃত নতুন ওয়ালটন এসির মূল্য থেকে ২৫ শতাংশ ছাড় পাচ্ছেন। এছাড়াও, ওয়ালটন এসির সকল গ্রাহক পাচ্ছেন ফ্রি ইনস্টলেশন সুবিধা।
এসব সুবিধার পাশাপাশি ইনর্ভাটার এসির কম্প্রেসরে গ্যারান্টির সময় আরো দুই বছর বাড়িয়ে ১০ বছর করেছে ওয়ালটন। রয়েছে ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধাও। আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস সিস্টেমের আওতায় দেশব্যাপী ৭০টিরও বেশি সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন।

কর্তৃপক্ষ জানায়, ওয়ালটন এর প্রতিটি এসি আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ ছাড়ের পর বাজারজাতকরা হয়। ফলে স্থানীয় বাজারে গ্রাহকপ্রিয়তার শীর্ষে এখন ওয়ালটন এসি। দেশের গন্ডী পেরিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন এসি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি ৪এ গিগাবিট রাউটার রিভিউ
কিভাবে করবেন

কোথায় রাউটার রাখলে ওয়াই-ফাই সিগন্যাল ভালো আসবে

মাইক্রোসফটের সুদিন : ৬৬% আয় বেড়েছে নাদেলার
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফটের সুদিন : ৬৬% আয় বেড়েছে নাদেলার

স্মার্টফোনে ইউটিউব ব্যবহারে গুনতে হবে টাকা!
নির্বাচিত

ইউটিউবের দৈনিক ব্যবহারকারী ছাড়িয়েছে ১১ কোটি

দক্ষ মানবসম্পদ তৈরি করতে না পারলে দেশ পিছিয়ে পড়বে : পলক
নির্বাচিত

দক্ষ মানবসম্পদ তৈরি করতে না পারলে দেশ পিছিয়ে পড়বে : পলক

গুগলের কাছে আছে আপনার সব তথ্য, কিভাবে লোকেশন ট্র্যাকিং বন্ধ করবেন
নির্বাচিত

গুগলের কাছে আছে আপনার সব তথ্য, কিভাবে লোকেশন ট্র্যাকিং বন্ধ করবেন

শোককে শক্তিতে রূপান্তরিত করে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান পলকের
নির্বাচিত

শোককে শক্তিতে রূপান্তরিত করে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান পলকের

Load More

ট্রেন্ডিং টপিক

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং
অর্থ ও বাণিজ্য

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ
নির্বাচিত

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম
প্রযুক্তি সংবাদ

এসি ১৬-তে চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? রিমোটের সেটিংস বদলান

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 March 2019

এসিতে ফ্রি সার্ভিসিং দিচ্ছে ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV