Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের স্পন্সর ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৪ মার্চ ২০২২
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের স্পন্সর ওয়ালটন
Share on FacebookShare on Twitter

মুজিববর্ষে আয়োজিত বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের ‘টাইটেল স্পন্সর’ হয়েছে ওয়ালটন গ্রুপ।  এ নিয়ে টানা দশমবারের মতো ঢাকা লিগের টাইটেল স্পন্সর হলো বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন।  টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২১-২২ স্পন্সর্ড বাই ওয়ালটন।’

যেখানে ক্রিকেট, সেখানেই ওয়ালটন। বিশেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেখানেই খেলতে যাচ্ছে- সেখানেই ওয়ালটন থাকছে।  গত এক দশক ধরে এর তেমন কোনো ব্যত্যয় হয়নি। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট, সবখানেই রয়েছে ওয়ালটন গ্রুপ।  ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হোম সিরিজে পাওয়ার স্পন্সর হয়েছে ওয়ালটন। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ ও মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগে টানা দশ বছর এবং জাতীয় ক্রিকেট লিগে টানা এগারো আসরের স্পন্সর ওয়ালটন।

পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) একটি ফ্র্যাঞ্চাইজির মালিকও কোম্পানিটি। এরই মধ্যে তারা প্রতিযোগিতার প্রথম, চতুর্থ ও নবম আসরে চ‌্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। নবম আসরে বড় দৈর্ঘ‌্যের ক্রিকেটের পাশাপাশি পঞ্চাশ ওভারের ফরম‌্যাটেও চ‌্যাম্পিয়ন হয়েছিল ওয়ালটন।

সোমবার (১৪ মার্চ) দুপুরে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু ডিপিএলের স্পন্সর হিসেবে ওয়ালটন গ্রুপের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন, ওয়ালটন গ্রুপের জ‌্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও সিএমও মো. ফিরোজ আলম, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মিলটন আহমেদ, সিসিডিএমের চেয়ারম‌্যান সালাউদ্দিন চৌধুরী, সদস‌্য সচিব আলী হোসেন ও সমন্বয়ক আমিন খান।

বিসিবির প্রধান নির্বাহী সুজন বলেছেন, ‘ওয়ালটন গ্রুপ বাংলাদেশ ক্রিকেটের ডাকে বরাবরই সাড়া দিয়ে থাকে। দেশের বিভিন্ন প্রতিযোগিতায় সব সময় তারা পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসে। শুধু ঘরোয়া ক্রিকেটে নয়, আন্তর্জাতিক বিভিন্ন সিরিজে সবসময় ওয়ালটনের স্পন্সরশিপ দেখা যায়। দেশের গণ্ডি পেরিয়ে তারা বাইরেও পৃষ্ঠপোষকতা করছে। এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। ওয়ালটনের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। আমাদের পথ চলায়, অনেক অর্জনে- ওয়ালটন আমাদের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এজন্য ওয়ালটন পরিবারকে বিসিবির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।  আমরা আশা করব, বিসিবির সঙ্গে ওয়ালটন গ্রুপের যে সম্পর্ক, তা সামনেও অব্যাহত থাকবে।’

ওয়ালটন গ্রুপের জ‌্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও সিএমও মো. ফিরোজ আলম বলেছেন, ‘ওয়ালটন ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন ধরে আছে। আমরা দশমবারের মতো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে স্পন্সর করছি। আমরা প্রতি বছর ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থেকে যে পরিমাণ জনগণের ভালোবাসা কিংবা ক্রেতাদের সন্তুষ্টি পাই এজন‌্য বারবার ফিরে আসি। বাংলাদেশের মানুষের হৃদয়ের বড় অংশজুড়ে আছে ক্রিকেট। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং গণমাধ‌্যমের প্রচারেই বোঝা যায় ক্রিকেট বাংলাদেশের মানুষের জন‌্য কতটা গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বটাকে অনুধাবন করে আমরা ক্রিকেটের সঙ্গে ছিলাম। আশা করছি ভবিষ‌্যতেও থাকব।’

সিসিডিএমের চেয়ারম‌্যান সালাউদ্দিন চৌধুরী বলেছেন, ‘ওয়ালটন শুধুমাত্র যে আমাদের ঘরোয়া ক্রিকেটে আছে তা না, আমাদের দ্বিপাক্ষিক সিরিজগুলোতে বিসিবির পাশে থেকে পৃষ্ঠপোষকতায় সাহায‌্য করেছে। আমরা আসলে ওয়ালটনের কাছে কৃতজ্ঞ। আমরা সিসিডিএম থেকে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ টুর্নামেন্ট আয়োজন করি। আমরা তৃণমূলে ক্রিকেটের উন্নতির কাজ করার চেষ্টা করছি আমরা আশা করব ভবিষ‌্যতে ওয়ালটন সেখানেও হাত বাড়িয়ে দেবে।’

১১ দল নিয়ে ঢাকা লিগ শুরু হবে মঙ্গলবার (১৫ মার্চ) থেকে। মিরপুর ও বিকেএসপির দুইটি মাঠে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে ঢাকার সেরা ক্লাবগুলো।

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ ও মর্যাদার আসর ঢাকা লিগ। এবার শুরুতে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে না। তবে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে সাকিব, তামিমরা প্রত‌্যেকে নিজেদের ক্লাবে যোগ দেবেন। ফলে মাঠের লড়াইয়ে থাকবে উত্তেজনা, রোমাঞ্চ।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল টয়লেট পরিচালনা শিখতে বিদেশ যাবেন সরকারি কর্মকর্তারা
নির্বাচিত

মোবাইল টয়লেট পরিচালনা শিখতে বিদেশ যাবেন সরকারি কর্মকর্তারা

বিবিধ

ইনফিনিটি ডিসপ্লের স্যামসাং এ সিরিজ বাজারে আসবে সাশ্রয়ী মূল্যে

ময়মনসিংহের ই-কমার্সে রাবার শিল্পের সম্ভাবনা
নির্বাচিত

ময়মনসিংহের ই-কমার্সে রাবার শিল্পের সম্ভাবনা

আদানি গ্রুপের আম্বুজা সিমেন্ট কিনে নিল সাংঘি ইন্ডাস্ট্রিজকে
বিবিধ

আদানি গ্রুপের আম্বুজা সিমেন্ট কিনে নিল সাংঘি ইন্ডাস্ট্রিজকে

যুক্তরাষ্ট্রের ভিজিট ভিসা আবেদন করবেন যেভাবে
বিবিধ

যুক্তরাষ্ট্রের ভিজিট ভিসা আবেদন করবেন যেভাবে

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

Load More

ট্রেন্ডিং টপিক

নেসেট-এর সামনে আয়রন ডোম: ইরানের হামলার ভয়ে কাঁপছে ইসরায়েল!
বিবিধ

নেসেট-এর সামনে আয়রন ডোম: ইরানের হামলার ভয়ে কাঁপছে ইসরায়েল!

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!
নির্বাচিত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!

বিনা উস্কানিতে আক্রমণ, তেহরানের পাশে মস্কো
বিবিধ

বিনা উস্কানিতে আক্রমণ, তেহরানের পাশে মস্কো

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix