Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ডিজিটাল কমার্স মেলা’ নিয়ে উদ্যক্তাদের মতামত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৮ মে ২০২২
‘ডিজিটাল কমার্স মেলা’ নিয়ে উদ্যক্তাদের মতামত
Share on FacebookShare on Twitter

মানিকগঞ্জে তাঁতের শাড়ি ও শাড়ির মান অজানাই ছিলো শাড়ির প্রেমিদের কাছে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর যৌথ উদ্যোগে ‘ডিজিটাল পল্লী’র প্রজেক্টের মাধ্যমে ইন্টারনেট জুড়ে মানিকগঞ্জের তাঁতের শাড়ির পরিচিতি বিস্তার লাভ করেছে।

আগামী ২৯ মে (রবিবার) ডিজিটাল পল্লী প্রজেক্টের অধীনে ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে ‘ডিজিটাল কমার্স মেলা’র যৌথ আয়োজন করছে বিপিসি ও ই-ক্যাব। মেলায় অংশগ্রহণ করা স্টলের মধ্যে ২০ টিতে থাকছে শুধুমাত্র মানিকগঞ্জের তাঁতের শাড়ির প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা । এই ২০ স্টলের উদ্যোক্তাদের মতামত ধারাবাহিক ভাবে তোলে ধরছেন আওয়ার শেরপুর এর প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন।

দিনাজপুর থেকে কাজ করেন ঘরকুনো সিনজিনির স্বত্বাধিকারী খুরশিদা ইসলাম রুকু। ডিজিটাল কমার্স মেলায় তার স্টলে থাকছে শুধু মাত্র মানিকগঞ্জ তাঁতের শাড়ি। নিজের পণ্যের পরিবর্তে মানিকগঞ্জের শাড়ির প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা নিয়ে জানতে চাইলে তিনি বলেন- আমি কাজ করছি দিনাজপুরের আম ও রাজশাহী সিল্ক শাড়ি নিয়ে। তবে আসন্ন ডিজিটাল কমার্স মেলায় মানিকগঞ্জের তাঁতের শাড়ি নিয়ে অংশগ্রহণ করেছি। আর এটিই হতে যাচ্ছে মেলায় অংশগ্রহণের আমার প্রথম অভিজ্ঞতা।

খুরশিদা ইসলাম রুকু, স্বত্বাধিকারী : ঘরকুনো সিনজিনি

তিনি আরও বলেন, তাঁত ও দেশি পণ্যের প্রতি ভালোলাগা থেকে মানিকগঞ্জের তাঁতের শাড়িকে সহযোগীতা করছি। আঞ্চলিক পণ্যের পরিচিতি বাড়াতে যত বেশি সহযোগীতা করতে পারবো দেশি পণ্যের পরিচিতি ও ব্যবহার তত বাড়বে। এতে আমার জেলা পণ্যের কদর বাড়বে।

ফারজানা আফরোজ রত্না, স্বত্বাধিকারী : ক্যামেলিয়া

ক্যামেলিয়ার স্বত্বাধিকারী ফারজানা আফরোজ রত্না। কাপড়ে আকাআকি বা হ্যান্ডপেইন্টিং নিয়ে রত্নার উদ্যোগ। ডিজিটাল কামর্স মেলায় রত্নার স্টলে শুধুমাত্র মানিকগঞ্জের তাঁতের শাড়ির প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মানিকগঞ্জের সাটুরিয়ায় ২২ থেকে ৩৪ রকমের শাড়ি বুনা হয় তা অজানাই ছিল। ডিজিটাল পল্লী প্রকল্পের মাধ্যমে মানিকগঞ্জের তাঁতের শাড়ি চিনতে ও ব্যবহার করতে পারছি।

রত্না আরও বলেন, মানিকগঞ্জ জেলার তাঁত শিল্পের প্রচারনার অংশ হতে ডিজিটাল কমার্স মেলায় স্টল নিয়েছি। তাই মানিকগঞ্জের তাঁতের শাড়িতে হ্যান্ডপেইন্ট করে আমার স্টলে প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা রাখছি। দেশের নির্দিষ্ট একটি জেলার তাঁত শিল্পের প্রচারণায় ক্ষুদ্র অংশ হতে পেরে আমি আনন্দিত।

সঞ্চিতা বসাক, স্বত্বাধিকারী : আকৃতা

ব্লক-বাটিক নিয়ে কাজ করেন আকৃতা’র স্বত্বাধিকারী সঞ্চিতা বসাক। মেলায় তার স্টলেও থাকছে শুধুমাত্র মানিকগঞ্জের তাঁতের শাড়ি। এ নিয়ে তিনি বলেন, ডিজিটাল কমার্স মেলায় স্টল নিতে পেরে আমি খুবই আনন্দিত। সঞ্চিতা বসাক আরও বলেন, দেশের এমন একটি জেলার তাঁত শিল্পের প্রচারে সুযোগ পাচ্ছি, যা এতদিন ছিল অবহেলিত। এরফলে মানিকগঞ্জের তাঁত পণ্যের নিজস্ব ব্র্যান্ডিং ও মার্কেট তৈরি হয় নি। মেলায় অংশ নেওয়ার উদ্দেশ্য হলো- মানিকগঞ্জের তাঁত শিল্পের ব্র্যান্ডিং শক্তিশালী করা। যেন নিজ জেলার নামেই পরিচিতি পায় মানিকগঞ্জের তাঁত পণ্য।

মেহজাবীন রাখী, স্বত্বাধিকারী : রূপ’স হ্যাভেন

গয়না-শাড়ি নিয়ে কাজ করেন রূপ’স হ্যাভেনের স্বত্বাধিকারী মেহজাবীন রাখী। ডিজিটাল কমার্স মেলায় মানিকগঞ্জের শাড়ি নিয়ে থাকা ২০ টি স্টলের মধ্যে রয়েছে রাখীর স্টল। এই উদ্যোক্তা বলেন, যেহেতু মেলার মাধ্যমে মানিকগঞ্জের তাঁতের শাড়ি প্রচারের সুযোগ রয়েছে তাই এতে প্রাধান্য দিচ্ছি। এই শাড়ির প্রচার ও পরিচিতি বাড়াতে বেশ কিছুদিন ধরে নিজ অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছি। তিনি আরও বলেন, এই মেলা থেকে নিজেকে নতুন একটি অভিজ্ঞতা দিতে পারবো বলে বিশ্বাস করি। রাখী ডিজিটাল পল্লী প্রকল্প ও ডিজিটাল কমার্স মেলা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

জাকিয়া ফেরদৌস, স্বত্বাধিকারী : জাকিয়া’স ড্রীম

জাকিয়া’স ড্রীমের স্বত্বাধিকারী জাকিয়া ফেরদৌস। কাজ করেন দেশি শাড়ি নিয়ে। তবে ডিজিটাল পল্লী সম্পর্কে জানার মাধ্যমে তিনি উদ্যোমী হয়েছে ডিজিটাল কমার্স মেলায় মানিকগঞ্জের শাড়ির স্টল দিতে। ইতিমধ্যে মেলায় স্টল দেওয়ার অনুমোদন মিলেছে জাকিয়ার। বহুবছর আগে থেকে সাটুরিয়ার তাঁত পল্লীতে ২২ ধরণের বেশি তাঁতের শাড়ি বুনা হয় তা প্রচারের অভাবে দেশবাসীর কাছে ছিল অজানা। গুণগত মান ভালো হওয়ার কারণে বাজার চাহিদাও তুঙ্গে। অথচ বিভিন্ন কারণে বন্ধ হতে চলছে মানিকগঞ্জের তাঁত শিল্প। ডিজিটাল পল্লী প্রজেক্টের কারণে মানিকগঞ্জের তাঁত পণ্যের শক্তিশালী ব্র্যান্ডিং গড়ে উঠবে বলে বিশ্বাস করেন জাকিয়া। এই প্রকল্পের উদ্যোগ নেওয়ার জন্য তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের বিপিসি ও ই-ক্যাব কে আন্তরিক ধন্যবাদ দেন।

নান্দনিক কালেকশনের স্বত্বাধিকারী মিনা ভৌমিক। কাজ করেন দেশি পণ্য নিয়ে। তিনি বলেন, ডিজিটাল কমার্স মেলায় অংশগ্রহণ করতে পেরে খুব আনন্দিত ও গর্বিত। এই মেলাকে ঘিরে মানিকগঞ্জের তাঁত পণ্যের প্রচার ও পরিচিতি বাড়বে। জেলার নামে পরিচিতি পাবে মানিকগঞ্জের তাঁত শিল্প। সেই প্রত্যাশা থেকে আমি স্বতঃস্ফূর্ত ভাবে মেলায় অংশগ্রহণ করছি। প্রচারের মাধ্যমে দেশে বিদেশে সমাদৃত হোক মানিকগঞ্জের তাঁত শিল্প। তিনি আরও বলেন, এই প্রথম কোন মেলায় অংশগ্রহণ করছি। তাই আমি ভীষণ এক্সাইটেড।

রেহমুমা হোসেন রিংকি, স্বত্বাধিকারী : রিংকি’স এ্যটায়ারে

রিংকি’স এ্যটায়ারের স্বত্বাধিকারী রেহমুমা হোসেন রিংকি জানালেন ভিন্ন কথা। এই উদ্যোক্তা জানালেন, মানিকগঞ্জের সাটুরিয়ার তাঁত পল্লীতে মসলিন থেকে শুরু করে বালুচুরী, কোটা, হাফসিল্ক, সফ্ট সিল্ক, জামদানি, দোতারি, রেশমী, সালোয়ার কামিজ, গজ কাপড়, লুঙ্গি, গামছা এবং মণিপুরী শাড়ি তৈরি করা হয়। মানিকগঞ্জের তাঁতের সাথে জেলার নাম জুড়ে যাবে এইটাই তার প্রত্যাশা। একজন দেশি পণ্যের উদ‍্যোক্তা হিসেবে ডিজিটাল পল্লীর ঢেউয়ে মানিকগঞ্জের তাঁতের শাড়ির প্রচার করা নিজের দায়বদ্ধতা বলে গণ্য করেন রিংকি।

জেনিস ফারজানা তানিয়া, স্বত্বাধিকারী : আলিয়া’স কালেকশন

আলিয়া’স কালেকশনের স্বত্বাধিকারী জেনিস ফারজানা তানিয়া টেকজুম কে বলেন, ডিজিটাল কমার্স মেলায় স্টল পেয়ে আমার খুবই ভালো লাগছে। এ মেলার মাধ্যমে সরকারের ডিজিটাল পল্লী প্রজেক্টে মানিকগঞ্জের তাঁতের শাড়ির প্রচারণার অংশ হতে পেরে আমি আনন্দিত। আমার স্টলে শুধুমাত্র সাটুরিয়ার তাঁতের শাড়ির প্রদর্শনী ও বিক্রির সুযোগ রাখছি। তবে মেলার আগেই সারাদেশ থেকে ক্রেতারা স্টলের শাড়ি অর্ডার করছেন।

আরিফা খাতুন,
স্বত্বাধিকারী : আফাফ ক্রিয়েশনস

ময়মনসিংহের উদ্যোক্তা আরিফা খাতুন। কাজ করছেন ঢাকাইয়া জামদানি নিয়ে। তার উদ্যোগের নাম আফাফ ক্রিয়েশনস। তিনি টেকজুম কে বলেন, মানিকগঞ্জের শাড়ি সম্পর্কে জেনেছি মাত্র কয়েকদিন আগে। শাড়ির রঙ, সুতা, কাজের কোয়ালিটিও বেশ ভালো। মানিকগঞ্জের তাঁতপল্লীর সম্ভাবণা অনেক বেশি। তাই আমরা সবাই মিলে বিভিন্ন ভাবে প্রচার করছি, যেন এই তাঁত শিল্প আবার ওঠে আসে। ইতিমধ্যে পরিচিতি পেয়ে গেছে এবং শাড়ি বিক্রিও ভালো হচ্ছে। ডিজিটাল পল্লী থেকে যে মেলা আয়োজন হচ্ছে সেখানে আমার স্টলেও শুধু মানিকগঞ্জের শাড়ি থাকবে। মানিকগঞ্জের শাড়ি প্রচারের অংশ হতে পেরে ভালো লাগা কাজ করছে।

সেতু পোদ্দার, স্বত্বাধিকারী : মাধবী

মাধবীর স্বত্বাধিকারী সেতু পোদ্দার একজন দেশি পণ্যের উদ্যোক্তা। আসন্ন ডিজিটাল কমার্স মেলায় তিনিও স্টল দিচ্ছেন মানিকগঞ্জের শাড়ি নিয়ে। এ নিয়ে তিনি বলেন, ডিজিটাল পল্লী প্রজেক্টের ‘ডিজিটাল কমার্স মেলা’য় আমার স্টল নেওয়ার সুযোগ হয়েছে। মূলত মেলা টি হচ্ছে মানিকগঞ্জের তাঁতের শাড়ির প্রচারের লক্ষ্যে। মানিকগঞ্জের তাঁত শিল্প খুব সমৃদ্ধ। শুধু মাত্র তাদের পরিচিতি, বাজার ব্যবস্থা, প্রযুক্তিগত জ্ঞান নেই বলেই মানুষ জানতে পারছে না।

তিনি আরও বলেন, একজন দেশীয় পণ্যের উদ্যোক্তা হিসেবে মানিকগঞ্জের তাঁতের শাড়ির প্রচারে সহযোগিতা করা দায়িত্ব মনে করি। একটি জেলার সম্ভাবনাময় তাঁত শিল্প উঠে আসলে উদ্যোক্তা, কর্মসংস্থান এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। মানিকগঞ্জের তাঁতিরা নিজস্বতা ও ঐতিহ্য ধরে রাখতে পারবে। ডিজিটাল ই-কমার্স মেলায় স্টল নেওয়ার মাধ্যমে মানিকগঞ্জের তাঁত পণ্যের প্রচারে অংশ হতে পেরে আমি সত্যি গর্বিত।

Tags: ডিজিটাল কমার্স মেলা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইরানের আকাশে আমেরিকার ‘ডিজিটাল জাল’: যুদ্ধের কি চূড়ান্ত কাউন্টডাউন শুরু?
বিবিধ

ইরানের আকাশে আমেরিকার ‘ডিজিটাল জাল’: যুদ্ধের কি চূড়ান্ত কাউন্টডাউন শুরু?

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ই-কমার্স সম্ভাবনায় মুন্সিগঞ্জের সরিষা মধু
বিবিধ

ই-কমার্স সম্ভাবনায় মুন্সিগঞ্জের সরিষা মধু

ফেনীর প্রাচীন ঐতিহ্য বহনকারী ৪০০ বছরের পুরোনো চাঁদগাজি ভূঁইয়া জামে মসজিদ
বিবিধ

ফেনীর প্রাচীন ঐতিহ্য বহনকারী ৪০০ বছরের পুরোনো চাঁদগাজি ভূঁইয়া জামে মসজিদ

টাঙ্গাইল এর ঐতিহ্যবাহী মসজিদগুলো
বিবিধ

টাঙ্গাইল এর ঐতিহ্যবাহী মসজিদগুলো

সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন: মোস্তাফা জব্বার
বিবিধ

সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix