Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উত্তরাঞ্চলের চাহিদা মেটাতে ভূমিকা রাখছে আদানির বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
উত্তরাঞ্চলের চাহিদা মেটাতে ভূমিকা রাখছে আদানির বিদ্যুৎ
Share on FacebookShare on Twitter

কৃষিপণ্যে সমৃদ্ধ দেশের উত্তরের দুই বিভাগ রাজশাহী ও রংপুর। এই দুই বিভাগের ১৬ জেলার বাসিন্দাদের প্রতি বছর গ্রীষ্ম ও সেচ মৌসুমে তীব্র বিদ্যুৎ সংকটের ভোগান্তি পোহাতে হয়। বিদ্যুতের অপর্যাপ্ততার কারণে অলস পড়ে থাকে ছোট খাটো শিল্প কারখানা, ব্যাহত হয় গৃহস্থলির দৈনন্দিন কাজও।

তবে সম্প্রতি এই চিত্রটা বদলাচ্ছে। এই বিভাগ দুইটি ইতোমধ্যে আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড (এপিজেএল) থেকে আমদানিকৃত বিদ্যুৎ পেতে শুরু করেছে। প্ল্যান্টটির প্রথম ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ ইউনিটটি এ মাসের শুরুতে কমিশনিং শুরু করে এবং বাংলাদেশের ট্রান্সমিশন নেটওয়ার্কের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করছে। এর ফলে সুফল পাচ্ছে স্থানীয় বাসিন্দারা।

দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা এলাকায় অপেক্ষাকৃত কম কার্বন নিঃসরণের অত্যাধুনিক একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২০১৭ সালে এপিজেএল এর সঙ্গে চুক্তি সম্পন্ন করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-বিপিডিবি। গোড্ডায় এই বিদ্যুৎ প্রকল্পের দুই ইউনিটের সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। চুক্তির আওতায় গত ২০ মার্চ এপিজেএল এর প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আমদানির কার্যক্রম প্রাথমিকভাবে শুরু করে বিপিডিবি। বিপিডিবি আদানির পাওয়ার প্ল্যান্ট থেকে রুটিন ভিত্তিতে প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করছে। বিদ্যুৎ আমদানির এই কার্যক্রম এ সময়ে গুরুত্বপূর্ণ, কারণ জ্বালানি আমদানির জন্য বাংলাদেশ মূল্যবান ফরেন এক্সচেঞ্জ ব্যয়ে বাধ্য হচ্ছে। ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে।

আদানি পাওয়ার এর ঝাড়খণ্ড প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য গোড্ডা থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত আদানি গ্রুপ ইতোমধ্যে ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ করেছে। এ সঞ্চালন লাইন এরপর রাজশাহীর সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে পৌঁছেছে বগুড়ায়। সেখানের সাবস্টেশনের মাধ্যমে আমদানিকৃত বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।

প্রাথমিকভাবে এই বিদ্যুৎ থেকে উপকৃত হচ্ছে উত্তরাঞ্চলের মানুষেরা এবং এটি দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ওপর চাপ কমিয়ে এনেছে। ফলে বাংলাদেশের অন্যত্র প্রয়োজন অনুসারে বিদুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। উল্লেখিত উত্তরাঞ্চলের ১৬ জেলার বাসিন্দারা উৎসবমুখর এই সময় ও তীব্র গরমে বিদ্যুৎ সংকট থেকে মুক্তি পেয়েছেন। পাশাপাশি সেচ, শিল্প ও নিত্যদিনের কাজে তাদের ভোগান্তি কমে এসেছে।

এ প্রসঙ্গে সুবিধাভোগী এনায়েত উল্লাহ খান বলেন, “উত্তরাঞ্চল অনেক আগে থেকেই বিদ্যুৎ সংকটে ভুগছে। গরমে আমাদের এখানে বিদ্যুৎ ঘাটতি মারাত্মক পরিস্থিতি ধারণ করায় অনেক শিল্প-কারখানা অলস পড়ে থাকে। এর প্রভাব পড়ে দৈনন্দিন আয়-রোজগারসহ স্বাভাবিক জীবনযাত্রায়। আদানির এই বিদ্যুৎ আসার ফলে বিদ্যুৎ-ভোগান্তির স্থায়ী সমাধান হবে বলে আমরা আশা করছি।”

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঢাকায় পারমাণবিক বোমা বিস্ফোরণের ভয়াবহতা কেমন হবে? 
বিবিধ

ঢাকায় পারমাণবিক বোমা বিস্ফোরণের ভয়াবহতা কেমন হবে? 

সোসাইটি নিবন্ধন পেলো তরুণদের সংগঠন “সংকল্প ফাউন্ডেশন”
বিবিধ

সোসাইটি নিবন্ধন পেলো তরুণদের সংগঠন “সংকল্প ফাউন্ডেশন”

অনেক তরুণীর জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠে টেলিগ্রাম গ্রুপ ‘পমপম’
বিবিধ

অনেক তরুণীর জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠে টেলিগ্রাম গ্রুপ ‘পমপম’

রাজধানীতে বিকাশের মাধ্যমে ভিক্ষা নিলেন ভিক্ষুক
বিবিধ

রাজধানীতে বিকাশের মাধ্যমে ভিক্ষা নিলেন ভিক্ষুক

বিবিধ

কক্সবাজারে ‘মাই হেলথ’ ক্যাম্প-এর আয়োজন করতে যাচ্ছে রবি ও মিলভিক

স্টার্টআপ উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ
ই-কমার্স

স্টার্টআপ উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ

Load More

ট্রেন্ডিং টপিক

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর
বিবিধ

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

আইকু ১৫আর: স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির চমক
নির্বাচিত

আইকু ১৫আর: স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির চমক

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
বিবিধ

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix