Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আদানি গ্রুপের চেয়ারম্যানের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 16 July 2023
আদানি গ্রুপের চেয়ারম্যানের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আদানি গ্রুপ

Share on FacebookShare on Twitter

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ঝাড়খন্ডের গোড্ডায় বিদ্যুৎকেন্দ্রের পূর্ণ কার্যক্রম শুরু উপলক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ভারত ও বাংলাদেশ উভয় দেশের মধ্যকার শক্তি ও অর্থনীতিভিত্তিক সম্পর্ক জোরদার করতে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। এটিই ভারতের একমাত্র প্রকল্প, যাতে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই অন্য দেশে সরবরাহ করা হচ্ছে। এই আনন্দ ভাগ করে নিতে আদানি গ্রুপের চেয়ারম্যান প্রধামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতের পর টুইটারে গৌতম আদানি বলেন, “১৬০০ মেগাওয়াট আলট্রা সুপার-ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম সম্পূর্ণভাবে শুরু ও হস্তান্তরের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলতে পেরে সম্মানিত বোধ করছি। করোনা মহামারির মধ্যে ভারত ও বাংলাদেশ থেকে যাদের অক্লান্ত পরিশ্রমে মাত্র সাড়ে তিন বছরে বিদ্যুৎ কমিশন শুরু হয়েছে তাদেরকে অভিবাদন।’’

গত ৬ এপ্রিল গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা শুরু হয়। এরপর ২৬ জুন তারিখে দ্বিতীয় ইউনিটও সক্রিয় করা হয়। এই দুটো ইউনিটই ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিপিএ (বিদ্যুৎ ক্রয় চুক্তি) এর আওতাধীন গোড্ডা ইউএসসিটিপিপি তথা আলট্রা সুপার-ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট থেকে আদানির সাবসিডিয়ারি কোম্পানি– আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেডের মাধ্যমে বাংলাদেশকে ১,৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ যোগান দেয়ার কথা। ২০১৭ সালে স্থাপিত, ২৫ বছরমেয়াদী একটি ৪০০ কিলোভোল্টের ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ গ্রিডের সাথে এই বিদ্যুৎকেন্দ্রটি সংযুক্ত থাকবে।

দুই বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারির প্রভাবের ফলে এই প্রকল্পে অনেক বাধা-বিপত্তি এসেছে। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও আদানি গ্রুপের প্রকৌশলী দল থেমে না থেকে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়েছে এবং ফলাফল হিসেবে বর্তমানে গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের সক্রিয় অবস্থাই এর প্রমাণ। এ প্রকল্পের মাধ্যমে আদানি বিশ্বমানের প্রজেক্ট ও অ্যাসেট ম্যানেজমেন্টের দৃষ্টান্ত স্থাপন করেছে।

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের বাড়তি সরবরাহের ফলে বাংলাদেশের বিদ্যুৎ সংকট নিরসনে এক ধাপ এগিয়ে যাওয়া হবে। ব্যয়বহুল তরল জ্বালানির প্রয়োজন কমবে। এর ফলে বিদ্যুতের মূল্য কমবে এবং বিদ্যুৎ বিষয়ক ভোগান্তি থেকে জনগণও অনেকটা রেহাই পাবে। এই কেন্দ্রটিতে শতভাগ ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন (এফজিডি), বাছাইকৃত ক্যাটালিক্টিক রিকনভার্টার (এসসিআর) এবং জিরো ওয়াটার ডিসচার্জ পদ্ধতি গ্রহণ করা হয়, যাতে করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নীতিমালা মোতাবেক পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করা যায়।

গোড্ডা ইউএসসিটিপিপি এর যাত্রা শুরু হওয়ার বিষয়টি একইসাথে আদানি গ্রুপ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জন্য অন্যতম মাইলফলক। অন্যদিকে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সংযোগ দেয়ার মাধ্যমে বাংলাদেশের শিল্পখাতেও সমৃদ্ধি বাড়বে, দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আদানিআদানি গ্রুপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল
বিবিধ

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল

“ফেনী জেলার নামকরণের আসল ইতিহাস”
বিবিধ

“ফেনী জেলার নামকরণের আসল ইতিহাস”

বিবিধ

ফোন কেনার জন্য ঋণ দেবে রবি

প্রযুক্তি সংবাদ

কর্পোরেট ব্যাক্তিবর্গদের মধ্যে সংযোগ বৃদ্ধির জন্য ‘দ্যা কর্পোরেট নেটওয়ার্ক’ এর যাত্রা শুরু

ই-কমার্স এর অন্যতম সেক্টর হতে পারে টাঙ্গাইলের কাঠের তৈরি আসবাবপত্র
বিবিধ

ই-কমার্স এর অন্যতম সেক্টর হতে পারে টাঙ্গাইলের কাঠের তৈরি আসবাবপত্র

বিবিধ

আশেপাশে কোথায় বজ্রপাত হবে জানাবে অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?

২৩ হাজার ছবির ভিড়ে সেরা ছবি বাছাইয়ের লড়াই
প্রযুক্তি সংবাদ

২৩ হাজার ছবির ভিড়ে সেরা ছবি বাছাইয়ের লড়াই

২ বছরের ওয়ারেন্টিসহ দেশে এলো শাওমির রেডমি নোট ১৭ সিরিজ
প্রযুক্তি বাজার

২ বছরের ওয়ারেন্টিসহ দেশে এলো শাওমির রেডমি নোট ১৭ সিরিজ

সেপ্টেম্বরে আসছে যে ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
প্রযুক্তি বাজার

সেপ্টেম্বরে আসছে যে ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য

কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে গত বৃহস্পতিবার সকালে অদ্ভুত এক...

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 July 2023

আদানি গ্রুপের চেয়ারম্যানের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Techzoom.TV |
TechzoomTV