Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্কিন নিষেধাজ্ঞার ফাঁদে বিমানের ঢাকা-রোম ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 25 March 2024
মার্কিন নিষেধাজ্ঞার ফাঁদে বিমানের ঢাকা-রোম ফ্লাইট
Share on FacebookShare on Twitter

ইতালির রোমের সাথে আকাশপথে যোগাযোগ পুনরায় চালু করতে যাচ্ছে বাংলাদেশ বিমান। রাষ্ট্রীয় পতাকাবাহী এই এয়ারলাইনসের ঢাকা–রোম রুটে উড়োজাহাজ চলাচল আবার চালুর এই উদ্যোগ বাস্তবায়নের একেবারে শেষপ্রান্তে। কিন্তু এ ক্ষেত্রে বিপত্তি হিসেবে দেখা দিয়েছে ইরানের ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা।

ঢাকা–রোম রুটে বিমানকে ইরানের আকাশপথের ওপর দিয়ে পাড়ি দিতে হবে। এতেও কোনো সংকট নেই। সংকট হচ্ছে—এই আকাশপথ ব্যবহার করতে গেলে ইরানকে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে ঢাকাকে। এখানেই এসে যাচ্ছে মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গ।

এ বিষয়ে অ্যারোটাইম হাবকে বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে—আন্তর্জাতিক নিয়ম মোতাবেক ইরানের আকাশপথ ব্যবহার করতে হলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ওভারফ্লাইট ফি ও এয়ার ট্রাফিক কন্ট্রোল বাবদ চার্জ পরিশোধ করতে হবে। কিন্তু এ ধরনের যেকোনো পেমেন্ট ইরানের ওপর থাকা পশ্চিমা নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে। ফলে আমেরিকা এই ওভারফ্লাইয়িং পেমেন্ট পরিশোধে ঢাকাকে অনুমোদন দিচ্ছে না। মুশকিল হচ্ছে, ওই পেমেন্ট না দিলে ইরানও তার আকাশপথ বিমানকে ব্যবহার করতে দেবে না।

এ ক্ষেত্রে বিকল্প অবশ্য আছে বিমানের সামনে। আর তা হলো ইরানের আকাশপথ এড়িয়ে অন্য তিন দেশের আকাশপথ ব্যবহার করে রোমে যাওয়া। সে ক্ষেত্রে ফ্লাইটের সময় ও ব্যয় উভয়ই বাড়বে। ইরানের আকাশপথ ব্যবহার করলে ৯ ঘণ্টায় রোমে যাওয়া গেলেও বিকল্প পথে সময় লাগবে সাড়ে ১০ ঘণ্টা।

প্রায় ৯ বছর পর ইতালির রোমে ফ্লাইট শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৭ মার্চ শুরু হবে ফ্লাইট।

সূচি অনুযায়ী আগমী ৩১ মার্চ পর্যন্ত সপ্তাহে প্রতি সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঢাকা থেকে ফ্লাইট বিজি৩৫৫ স্থানীয় সময় রাত ২টায় রোমের উদ্দেশ্যে যাত্রা করবে। রোমে পৌঁছাবে স্থানীয় সময় সকাল ৭টায়। একই দিন রোম থেকে স্থানীয় সময় সকাল ৮ টা ৪৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত ১১ টা ৪৫ মিনিটে।

আগামী ১ এপ্রিল থেকে গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী প্রতি সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৩টায় যাত্রা করে বিমানের ফ্লাইট রোমে পৌঁছাবে সকাল ৯ টা ১০ মিনিটে। আর রোম থেকে স্থানীয় সময় সকাল ১০ টা ৪৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত সাড়ে ১২টায়। ১৯৮১ সালের ২ এপ্রিল বিমান প্রথম রোমে ফ্লাইট শুরু করে। তবে ২০১৫ সালের ৬ এপ্রিল থেকে রুটটি বন্ধ আছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এভিয়েশন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাহিম মুনতাসির মাসুম বর্তমানে সুপরিচিত একজন ব্র্যান্ড কমিউনিকেশন বিশেষজ্ঞ
বিবিধ

ফাহিম মুনতাসির মাসুম বর্তমানে সুপরিচিত একজন ব্র্যান্ড কমিউনিকেশন বিশেষজ্ঞ

খাদি কাপড় সম্পর্কে অজানা তথ্য!
বিবিধ

খাদি কাপড় সম্পর্কে অজানা তথ্য!

বিবিধ

রবিশপে ফোনে ৫০ শতাংশ ছাড়

ইরানের সঙ্গে একযোগে যুদ্ধে নামছে রাশিয়া ও চীন?
বিবিধ

ইরানের সঙ্গে একযোগে যুদ্ধে নামছে রাশিয়া ও চীন?

অ্যাপল-১ এর বিক্রয় মূল্য ১৭ লাখ ডলার!
প্রযুক্তি সংবাদ

অ্যাপল-১ এর বিক্রয় মূল্য ১৭ লাখ ডলার!

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান
বিবিধ

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট...

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 March 2024

মার্কিন নিষেধাজ্ঞার ফাঁদে বিমানের ঢাকা-রোম ফ্লাইট

Techzoom.TV |
TechzoomTV