Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেবা না দিলে চাকরি ছাড়তে হবে: সরকারি চাকুরেদের হাসনাত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
সেবা না দিলে চাকরি ছাড়তে হবে: সরকারি চাকুরেদের হাসনাত
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে প্রশাসনের অনেকের মধ্যে কাজ করতে অনীহা কাজ করছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। জনগণকে প্রত্যাশিত সেবা দিতে না পারলে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সোমবার বিকেলে খাগড়াছড়ি টাউন হলে এক সমাবেশে হাসনাত এসব কথা বলেন।

সরকারি চাকুরেদের উদ্দেশে এই সমন্বয়ক বলেন, “অতীত সরকারের পদবি, প্রমোশনের লোভ আপনাদেরকে নাগরিক বাহিনীর পরিবর্তে ‘দলীয় বাহিনীতে’ পরিণত করেছে। ভূমি অফিস, পাসপোর্ট, স্বাস্থ্য, বিআরটিএসহ বিভিন্ন সেবামূলক দপ্তরে ঘুষ বন্ধ হওয়ায় অনেকে কর্মচারী কাজের গতি কমিয়ে দিয়েছে।

“আমি তাদেরকে জনবান্ধব হওয়ার আহ্বান জানাচ্ছি। তারা জনগণকে সেবা দিতে না পারলে চাকরি শেষে কৃষি কাজ বা ব্যবসা করুক। জনগণের প্রত্যাশিত সেবা দিতে না পারলে ‘ফ্যাসিবাদী’ সরকারের আমলে নিয়োগকৃত কর্মচারীদের আমরা প্রত্যাহার করে নেব। ‘খুনি’ হাসিনাকে যেভাবে জনতা রিপ্লেস করেছে, আপনাদেরও সেভাবে রিপ্লেস করা হবে।”

সরকারি চাকরিজীবীদেরকে ক্ষমতামুখি না হয়ে জনগণমুখি হওয়ার পরামর্শ দিয়ে হাসনাত বলেন, “আপনারা যদি ক্ষমতামুখী হন তাহলে আপনারা বেনজীর (সাবেক আইজিপি বেনজীর আহমেদ) কথা মনে রাখবেন, ডিবি হারুনের (সাবেক গোয়েন্দা কর্মকর্তা হারুন অর রশীদ) কথা মনে রাখবেন।”

৫ অগাস্ট সরকার পতনের পর ‘নতুন একটা সংগ্রাম’ শুরু হয়েছে মন্তব্য করে হাসনাত বলেন, “একটা সিস্টেমের যে ‘মনিব’ (শেখ হাসিনা) ছিল, তাকে আমরা সীমান্তের ওপারে পাঠিয়েছি। কিন্তু মনিবের যারা ‘দাস’ ছিল, তারা আমাদের আশপাশে ঘোরাফেরা করছে। বাংলাদেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত আমাদেরকে সংগ্রাম জারি রাখতে হবে।”

রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে মন্তব্য করে তিনি বলেন, “সরকার মানুষের আস্থা ফেরাবে। আমরা এমন একটা স্বাস্থ্য কাঠামো দাঁড় করাব যেখানে রাষ্ট্রপতি ও সাধারণ মানুষ এক জায়গা থেকে চিকিৎসা নেবে।”

গত ১৬ বছরে দেশ থেকে ১১ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে অভিযোগ করে হাসনাত বলেন, “এ সময়ে আমাদের বিভাজিত করে রাখা হয়েছিল, আমরা বিভক্ত ছিলাম। আমাদেরকে বিভাজনে রেখে আমাদের মাথায় ‘কাঁঠাল ভেঙে’ খেয়েছে।”

শাসকরা সব সময় সাম্প্রদায়িক বিভাজনে ইন্ধন দিয়েছে মন্তব্য করে হাসনাত বলেন, “সাম্প্রতিক রাজনৈতিক বন্যার সময় আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সংকট মোকাবেলা করেছি। আমরা রাস্তায় নেমে এসেছি।

“আন্দোলন পরবর্তী সময়েও কেউ আমাদেরকে বিভাজিত করতে পারবে না।… আমরা ছাত্র জনতা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি সহ্য করব না।”

এই বিভাগ থেকে আরও পড়ুন

বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠী বম ও তাদের আলাপন
বিবিধ

বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠী বম ও তাদের আলাপন

ইরানের মিসাইল ক্ষমতাকে কেন এতো ভয় পায় শত্রুরা
বিবিধ

ইরানের মিসাইল ক্ষমতাকে কেন এতো ভয় পায় শত্রুরা

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল
বিবিধ

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল

ইরান নিয়ে ১০ দিনের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছার ইঙ্গিত ট্রাম্পের
বিবিধ

ইরান নিয়ে ১০ দিনের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছার ইঙ্গিত ট্রাম্পের

অ্যাসেন্ট হেলথ: ঢাকায় অত্যাধুনিক ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার উদ্বোধন
বিবিধ

অ্যাসেন্ট হেলথ: ঢাকায় অত্যাধুনিক ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার উদ্বোধন

ময়মনসিংহের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে সম্ভাবনাময় পণ্য -মধু
বিবিধ

ময়মনসিংহের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে সম্ভাবনাময় পণ্য -মধু

Load More

ট্রেন্ডিং টপিক

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল
বিবিধ

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 
বিবিধ

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix