Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্ষমতা নয়, ন্যায়ের প্রতিনিধিত্ব করতে চাই: সাজ্জাদ সাব্বির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
ক্ষমতা নয়, ন্যায়ের প্রতিনিধিত্ব করতে চাই: সাজ্জাদ সাব্বির
Share on FacebookShare on Twitter

গত ৯ মে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ সংক্ষেপে আপ বাংলাদেশ এর নব গঠিত আহবায়ক কমিটির কেন্দ্রীয় সদস্য সাজ্জাদ সাব্বির আপ বাংলাদেশ ও বাংলাদেশের রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন টেকজুম-এর সাথে।

টেকজুম: আপ বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে মূল অনুপ্রেরণা কী ছিল?
সাজ্জাদ সাব্বির: ২০২৪ সালের গণআন্দোলনে জনগণের আত্মত্যাগ ও পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই আপ বাংলাদেশের জন্ম। আমরা বিশ্বাস করি, রাজনীতিকে মানুষকেন্দ্রিক, সুশাসনভিত্তিক ও মর্যাদাপূর্ণ করতে একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজন ছিল। সেই প্রয়োজনের তাগিদেই ৪৭,৭১ এবং ২৪ এর চেতনা সাথে নিয়েই আপ বাংলাদেশর প্রতিষ্ঠা।

টেকজুম: আপনারা কি নিজেকে রাজনৈতিক দল হিসেবে দেখেন, নাকি নাগরিক প্ল্যাটফর্ম?
সাজ্জাদ সাব্বির: বর্তমানে আমরা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছি, তবে ভবিষ্যতে এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপ নেবে কি নেবে না এই বিষয়ে সংগঠন সিদ্ধান্ত নিবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সচেতন নাগরিকদের সংগঠিত করা ও একটি বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ বিকল্প তৈরি করা।

টেকজুম: আপ বাংলাদেশের মূল আদর্শ বা দর্শন কী?
সাজ্জাদ সাব্বির: আমরা গণতান্ত্রিক উদারতাবাদে বিশ্বাস করি। সামাজিক সুবিচার, ধর্মীয় সহনশীলতা, মানবিক মর্যাদা এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন আমাদের প্রধান আদর্শ। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গঠন করায় আমাদের লক্ষ্য।

টেকজুম: বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে আপ বাংলাদেশ কীভাবে আলাদা?
সাজ্জাদ সাব্বির: আমরা পেশিশক্তি, দুর্নীতি, পারিবারিক রাজনীতি ও ব্যক্তিপূজার বিরুদ্ধে। আমাদের কাঠামো উন্মুক্ত, অংশগ্রহণমূলক ও সিদ্ধান্তে গণতন্ত্রসম্মত। আমাদের সঙ্গে জড়িত অধিকাংশ সদস্য শিক্ষিত, পেশাজীবী ও সমাজসচেতন নাগরিক। এদেশের অরাজনৈতিক মানুষদেরকে রাজনৈতিকভাবে সচেতন করাও আমাদের অন্যতম লক্ষ্য।

টেকজুম: আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী? নির্বাচনে অংশ নেবেন?
সাজ্জাদ সাব্বির: বর্তমানে আমাদের লক্ষ্য সংগঠন বিস্তার, জনগণের সঙ্গে সংযোগ তৈরি এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। আমরা নির্বাচনে অংশ নিব কিনা সেটা ভবিষ্যৎ নির্ধারন করবে। এর পূর্বে একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে চাই এবং সবসময় ক্ষমতাকে প্রশ্ন করতে চাই।

টেকজুম: আপ বাংলাদেশে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া কীভাবে হয়?
সাজ্জাদ সাব্বির: আমাদের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও গঠনমূলক। আমরা মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করি এবং ভবিষ্যতে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

টেকজুম: আপনাদের প্রতি তরুণ সমাজের আগ্রহ কেমন দেখছেন?
সাজ্জাদ সাব্বির: অত্যন্ত ইতিবাচক। তরুণদের মধ্যেই পরিবর্তনের স্পৃহা সবচেয়ে বেশি। আমাদের প্ল্যাটফর্মে অনেক শিক্ষার্থী, ফ্রেশ গ্র্যাজুয়েট ও উদ্যোক্তা স্বেচ্ছায় যুক্ত হচ্ছেন। তরুণদের ইতিবাচক আগ্রহের সুস্পষ্ট প্রতিফলন আপনি আমাদের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে দেখতে পাবেন।

টেকজুম: আপ বাংলাদেশে আপনার দায়িত্ব ও কাজ কী?
সাজ্জাদ সাব্বির: আমি বর্তমানে ইউনাইটেড পিপলস বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমার কাজ মূলত সংগঠনের ব্র্যান্ডিং, জনসংযোগ, এবং রাজনৈতিক বার্তা তরুণ সমাজের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করা। আমরা চাচ্ছি, নতুন এক রাজনীতির চর্চা হোক—যেটা মানুষকেন্দ্রিক, যুক্তিভিত্তিক এবং নৈতিক।

জাগরণ এক্সপ্রেস: আপ বাংলাদেশ কি শুধুই অন্য আরেকটি দল এর প্রয়োজনীয়তা কোথায়?
সাজ্জাদ সাব্বির: এটা শুধু আরেকটা দল নয়, এটা একটা জনতার প্রক্রিয়া। দেশে দীর্ঘদিন ধরে আমরা দেখছি—রাজনীতির নামে ক্ষমতার লড়াই, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের দৌরাত্ম্য। মানুষের কাছে রাজনীতি আজ আতঙ্ক বা বিরক্তির বিষয় হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি, রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণের মাধ্যম, সেটিকে পুনরুদ্ধার করার জন্যই “আপ বাংলাদেশ”।

টেকজুম: আপনাদের দৃষ্টিতে রাজনীতির সবচেয়ে বড় সংকট কী?
সাজ্জাদ সাব্বির: রাজনীতির বড় সংকট হচ্ছে বিশ্বাসযোগ্যতার ঘাটতি। মানুষ আর বিশ্বাস করতে পারছে না—কে সত্য বলছে, কে আদর্শিক। আমাদের প্রজন্ম প্রশ্ন করে, কিন্তু উত্তর পায় না। আমরা সেই নিরুত্তরতার জবাব হতে চাই, কারণ আমরা ক্ষমতা নয়, ন্যায়ের প্রতিনিধিত্ব করতে চাই।

টেকজুম: আপনাদের বিরুদ্ধে অনেকে বলে—’নতুন মুখ, পুরোনো চিন্তা’ এছাড়া কেউ কেউ বলেন ‘এক্স শিবিরের দল’। কী বলবেন?
সাজ্জাদ সাব্বির: আমি বলব—আমরা নতুন মুখ, নতুন চিন্তাই আনি। তবে জাতীয়তা, গণতন্ত্র ও ন্যায়বিচার—এসব কখনো পুরোনো হয় না। আমরা পুরোনো সমস্যার আধুনিক সমাধান দিতে চাই। আমাদের চিন্তা অনেকটাই rooted in values, but fresh in approach.

টেকজুম: আপ বাংলাদেশে সদস্য হওয়ার প্রক্রিয়া কী?
সাজ্জাদ সাব্বির: আমাদের ওয়েবসাইটে গিয়ে যে কেউ সদস্য হতে পারেন। এছাড়া স্থানীয় সংঠকদের মাধ্যমেও সংযুক্ত হতে পারেন। আমরা চাই, সচেতন, সৎ ও সমাজমুখী মানুষ আমাদের সঙ্গে যুক্ত হোক। সদস্যপদ পাওয়ার পর সংশ্লিষ্টদের মূল্যায়নের মধ্য দিয়ে সংগঠনের কাজে যুক্ত করা হয়।

টেকজুম: সাবেক সরকার বা বিরোধী দলের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি কী?
সাজ্জাদ সাব্বির: আমরা কারো বিরুদ্ধে নয়, তবে ব্যবস্থার সংস্কার চাই। সাবেক ক্ষমতাসীন বা তথাকথিত বিরোধী দল — উভয়ের মধ্যে গণতান্ত্রিক শূন্যতা, ক্ষমতার কেন্দ্রীকরণ ও জবাবদিহির অভাব স্পষ্ট। আমরা এ ধরনের রাজনীতির বিপরীতে জনগণের রাজনীতি করতে চাই। এবং আমরা চাই সরকার কিংবা বিরোধীদল তথা বাংলাদেশের প্রতিটি মানুষকে বাংলাদেশপন্থী হতে হবে।

টেকজুম: আপ বাংলাদেশে নারীদের অংশগ্রহণ কী রকম?
সাজ্জাদ সাব্বির: আমাদের আহ্বায়ক কমিটিতে এবং কেন্দ্রীয় নেতৃত্বে নারীদের সক্রিয় উপস্থিতি রয়েছে। আমরা বিশ্বাস করি, নারীর নেতৃত্ব ছাড়া একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক সংগঠন হতে পারে না।

টেকজুম: শেষ প্রশ্ন—আপ বাংলাদেশ পাঁচ বছর পর কোথায় দেখতে চান?
সাজ্জাদ সাব্বির: আমরা বিশ্বাস করি, পাঁচ বছরের মধ্যে আপ বাংলাদেশ হবে দেশের সবচেয়ে সংগঠিত ও আস্থাভাজন রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমাদের স্বপ্ন—একটি আদর্শিক, কর্মী-নির্ভর ও জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি গড়ে তোলা। নেতৃত্ব নয়, নেতৃত্ব তৈরি করাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ!

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্বাধীনতা সংগ্রামের  অফুরান প্রেরণার উৎস মহীয়সী নারী ফজিলাতুন্নেছা মুজিব
বিবিধ

স্বাধীনতা সংগ্রামের অফুরান প্রেরণার উৎস মহীয়সী নারী ফজিলাতুন্নেছা মুজিব

বিসিএস কম্পিউটার সিটিতে সংবাদ সম্মেলনে সাংবাদিক হেনস্থা
বিবিধ

বিসিএস কম্পিউটার সিটিতে সংবাদ সম্মেলনে সাংবাদিক হেনস্থা

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

প্রযুক্তি বাজার

শাওমি ফোনের দাম বাড়বে

৭২ ঘণ্টায় মিলবে ১০ বছর মেয়াদি পাসপোর্ট
বিবিধ

৭২ ঘণ্টায় মিলবে ১০ বছর মেয়াদি পাসপোর্ট

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি
বিবিধ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে
অর্থ ও বাণিজ্য

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix