Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের স্থান প্রকাশ করল পাকিস্তানি নিরাপত্তা সূত্র!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৪ মে ২০২৫
ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের স্থান প্রকাশ করল পাকিস্তানি নিরাপত্তা সূত্র!
Share on FacebookShare on Twitter

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক তীব্র সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে, পাকিস্তানি নিরাপত্তা সূত্র অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে, যার মধ্যে তিনটি রাফাল যুদ্ধবিমান রয়েছে বলে জানানো হয়েছে। এক্সপ্রেস নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে, নয়াদিল্লি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিমান ধ্বংস বা এ ধরনের কোনো ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে জানা যায়, গত ৬ ও ৭ মে রাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করে। এই অভিযানে ভারতীয় যুদ্ধবিমানগুলো পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ না করেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাকিস্তানের ছয়টি স্থানে বেসামরিক অবকাঠামোতে হামলা চালায়। এর জবাবে পাকিস্তানি বিমানবাহিনী গুলি করে একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে বলে দাবি করা হয়েছে। আরও বলা হয়, বিমানগুলোর ধ্বংসাবশেষ ভারতের সীমানার ভেতরেই পতিত হয়েছে, কারণ সেগুলো পাকিস্তানের সীমানা অতিক্রম করেনি।

সূত্রগুলো আরও দাবি করে, একটি রাফাল যুদ্ধবিমান জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার গাডুল কোকেরনাগ এলাকায় ভূপাতিত হয়, যেখানে বিমানের ইজেকশন সিট উদ্ধার করা হয়েছে। আরেকটি যুদ্ধবিমান পুলওয়ামার পাম্পোর এলাকায় বিধ্বস্ত হয়, এতে দুই পাইলট গুরুতর আহত হয়ে শ্রীনগরের হাসপাতালে চিকিৎসাধীন। তৃতীয় যুদ্ধবিমানটি রামবান জেলার পান্তিয়াল এলাকায় ভূপাতিত হয় এবং এর পাইলট ফ্লাইং অফিসার ইকবাল সিং আহত অবস্থায় উধমপুর সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন।

এছাড়াও, জম্মুর আখনূরের ভরদা কালান এলাকায় কৃষিজমিতে আরেকটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে, যার দুই পাইলট আহত অবস্থায় আখনূর মিলিটারি হাসপাতালে ভর্তি। পাঞ্জাবের ভাঠিন্ডা শহরেও একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছে সূত্রগুলো। পাশাপাশি, জম্মুর ১৩ মাইল পূর্বে ভারতের একটি ‘হেরন’ রিমোট পাইলটেড ড্রোনও গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়।

পাকিস্তান এই ঘটনাকে তাদের সামরিক সাফল্যের ‘১০০-০’ হিসেবে আখ্যায়িত করে বলেছে, এই অভিযান ভারতের সামরিক ব্যর্থতাকে স্পষ্ট করেছে। তারা আরও দাবি করে, এই অভিযানে পাকিস্তানের কোনো যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়নি এবং তারা সম্পূর্ণ সফলভাবে প্রতিরোধ গড়ে তুলেছে।

অন্যদিকে, ভারত আনুষ্ঠানিকভাবে তাদের যুদ্ধবিমান হারানোর বিষয়টি স্বীকার না করলেও, এয়ার মার্শাল এ. কে. ভারতী এক বিবৃতিতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা স্বীকার করে বলেছেন, ‘এটি যুদ্ধ এবং ক্ষয়ক্ষতি এর অংশ। কিন্তু আসল প্রশ্ন হলো আমরা কি আমাদের লক্ষ্য অর্জন করেছি? উত্তর হলো- জ্বলজ্যান্ত হ্যাঁ। আমরা সন্ত্রাসী পরিকাঠামো ধ্বংস করেছি’।

এই উত্তেজনার সূত্রপাত ঘটে গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায়। ভারত এর জন্য পাকিস্তানভিত্তিক গোষ্ঠীগুলোকে দায়ী করলেও কোনো সুনির্দিষ্ট প্রমাণ দাখিল করেনি। ইসলামাবাদ এই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করে, যার ফলে দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে। এর প্রতিক্রিয়ায় ২৩ এপ্রিল ভারত ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেয়, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে এবং সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণা দেয়। পাকিস্তান এটিকে ‘যুদ্ধের উসকানি’ বলে নিন্দা জানায় এবং আকাশপথ ও বাণিজ্য বন্ধসহ বিভিন্ন পাল্টা পদক্ষেপ গ্রহণ করে।

পরবর্তীতে ৬ ও ৭ মে ভারতের হামলার পর, ৯ ও ১০ মে রাতে পাকিস্তান ‘বুনিয়ান-উল-মারসুস’ নামে পাল্টা সামরিক অভিযান চালায়। এই অভিযানে ভারতের অভ্যন্তরে ২৬টি সামরিক অবস্থানে আঘাত হানা এবং একাধিক ব্রিগেড ও ব্যাটালিয়ন সদর দপ্তর ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান।

এদিকে, গত ১৩ মে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ভারতের হামলায় আজাদ কাশ্মির ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে মোট ৫১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪০ জন বেসামরিক নাগরিক ও ১১ জন সামরিক সদস্য রয়েছেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

লক্ষ্মীপুর জেলার মৃৎশিল্প ও মৃৎশিল্পীদের সম্ভাবনা
বিবিধ

লক্ষ্মীপুর জেলার মৃৎশিল্প ও মৃৎশিল্পীদের সম্ভাবনা

ইউনিলিভার ও কেওক্রাডংয়ের উদ্যোগে সেন্টমার্টিনে ‘কোস্টাল ক্লিনআপ’
বিবিধ

ইউনিলিভার ও কেওক্রাডংয়ের উদ্যোগে সেন্টমার্টিনে ‘কোস্টাল ক্লিনআপ’

সচল হচ্ছে ঈশ্বরদীসহ দেশের সাত বিমানবন্দর
বিবিধ

সচল হচ্ছে ঈশ্বরদীসহ দেশের সাত বিমানবন্দর

গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠাচ্ছে পাঁচ দেশ
বিবিধ

গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠাচ্ছে পাঁচ দেশ

বিবিধ

রাবিতে চাকরির মেলা শুরু

জমকালো আয়োজনে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইভ্যালির
বিবিধ

জমকালো আয়োজনে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইভ্যালির

Load More

ট্রেন্ডিং টপিক

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা
প্রযুক্তি সংবাদ

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix