Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফুরিয়ে আসছে ইসরায়েলের প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
ফুরিয়ে আসছে ইসরায়েলের প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার
Share on FacebookShare on Twitter

ইরানের সঙ্গে টানা চার দিনের যুদ্ধে ইসরায়েল দ্রুতগতিতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার ব্যবহার করছে বলে এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে মিডল ইস্ট আই (এমইই)। তিনি জানান, ইসরায়েলকে পুনরায় সরবরাহে যুক্তরাষ্ট্র কাজ করলেও এসব অস্ত্রের মজুদ ক্রমেই হ্রাস পাচ্ছে।

যুক্তরাষ্ট্র সরকারের কিছু অংশে আশঙ্কা রয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি হামলা চালালে, তার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের ওপর ইরান আরও বড় হামলা চালাতে পারে। এতে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী মজুদ থাকা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্র ‘ভয়ানক মাত্রায়’ কমে যেতে পারে বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন।

তিন-স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করে ইসরায়েল। তবে ইরানের সাম্প্রতিক হামলা এ ব্যবস্থার সবচেয়ে উন্নত স্তরগুলোকেও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

হামাস ও হেজবুল্লাহর ছোট পাল্লার রকেট ও ড্রোন হামলা মোকাবিলায় ব্যবহৃত হয় ‘আয়রন ডোম’। পরবর্তী স্তর ‘ডেভিড’স স্লিং’। এটি ভারী রকেট ও কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম। তৃতীয় স্তরে রয়েছে ‘অ্যারো-২’ ও ‘অ্যারো-৩’, যা ব্যালিস্টিক ও এক্সোঅ্যাটমোসফেরিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম।

তবে দীর্ঘদিন ধরেই ‘অ্যারো’ প্রতিরোধ ব্যবস্থার জোগান দেওয়া ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গত বছরের এপ্রিল মাসে ইরানের প্রথম হামলার পর থেকেই ইসরায়েল ‘অ্যারো’ পুনঃসরবরাহে হিমশিম খাচ্ছে বলে গত সেপ্টেম্বরেই একটি প্রতিবেদনে জানিয়েছিল এমইই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এসব ক্ষেপণাস্ত্র তৈরি করে।

ট্রাম্প প্রশাসনের সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা এবং ইরানের সঙ্গে সামরিক সংঘর্ষের বিরোধী ড্যান ক্যালডওয়েল এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং বিপুল পরিমাণে উৎপাদন করা কঠিন।’

তিনি আরও লেখেন, ‘ধরে নিচ্ছি ইসরায়েলের কাছে অ্যারো ও ডেভিড’স স্লিংয়ের ‘স্টানার’ ক্ষেপণাস্ত্রের ভালোসংখ্যক মজুদ ছিল। তবে হুথি ও ইরানের আগের হামলায় সেগুলোর অনেকটাই ব্যয় হয়ে গেছে। একারণে, এমন সম্ভাবনা রয়েছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে শীঘ্রই তাদের ক্ষেপনাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার সীমিত করা শুরু করতে হবে।’

গত ১৩ জুন থেকে ইরান ইসরায়েলের ওপর অন্তত ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে সোমবার জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রেস অফিস।

সীমিত সময়, সংকুচিত মজুদ

তবে ইসরায়েলের জন্য কিছুটা স্বস্তির বিষয় হচ্ছে, তারা ইরানের ওপর আকাশপথে নিয়ন্ত্রণ পেয়েছে বলে মনে করা হচ্ছে। মাত্র চার দিনের মধ্যে তেহরানের আকাশে দিনের আলোতেও ইসরায়েলি যুদ্ধবিমান উড়ছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা ইরানের ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণক্ষমতা ধ্বংস করতে সক্ষম হয়েছে।

ইসরায়েলের গাজা যুদ্ধকে যুক্তরাষ্ট্র সমর্থন করায় পদত্যাগ করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক কর্মকর্তা জোশ পল এমইই-কে বলেন, ‘ইসরায়েল বেছে বেছে ইরানের উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করছে। আমরা এখনো জানি না ইরান আরও কত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। তবে এটা অনেকটা উৎক্ষেপণ যন্ত্রের ঘাটতির সমস্যা, ক্ষেপণাস্ত্রের না।’

তবে এমইই’র সঙ্গে কথা বলা দুজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরান এখনো তার সর্বশক্তি প্রয়োগ করেনি। আংশিকভাবে এর পেছনে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে না টানার কৌশল কাজ করছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারী তিনজন আরব কর্মকর্তা সোমবার এমইই-কে বলেন, ‘তারা মনে করছেন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের হামলায় অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি।’

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ-সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে উঠছে। বর্তমান ও সাবেক বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা এমইই-কে বলেছেন, যুক্তরাষ্ট্র এখন কার্যত যুদ্ধের সহযোদ্ধায় পরিণত হয়েছে, কারণ তারা ইসরায়েলের প্রতিরক্ষায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

ইসরায়েলের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা ঘাটতির বিষয়টি পুষিয়ে দিতে কাজ করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র অন্তত একটি ‘টার্মিনাল হাই অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স’ (থাড) সিস্টেম ব্যবহার করেছে বলে জানিয়েছে কর্মকর্তারা। এছাড়া অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের একাধিক ‘প্যাট্রিয়ট’ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

সোমবার আরেকজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এমইই-কে নিশ্চিত করেছেন, ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র ‘এসএম-৩’ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে।

এসএম-৩ হলো প্যাট্রিয়টের নৌ-সংস্করণ। ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের ইউএসএস আর্লেই বার্ক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল থেকে ইসরায়েল রক্ষায় অংশ নেয়।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ২০২৪ সালে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে নৌবাহিনী একদিনেই এক বছরের সমপরিমাণ এসএম-৩ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল।

ইসরায়েল ও ইরানের যুদ্ধ যখন পঞ্চম দিনে প্রবেশ করেছে, যুক্তরাষ্ট্র এখন অঞ্চলটিতে আরও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে।

জাহাজ ট্র্যাকিং তথ্যানুযায়ী, ইউএসএস নিমিটজ বিমানবাহী রণতরী দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। এদিকে আগে থেকেই ইউএসএস কার্ল ভিনসন নামের আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে অবস্থান করছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভারত সীমান্তে তুরস্কের তৈরি নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ
বিবিধ

ভারত সীমান্তে তুরস্কের তৈরি নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতে পলকের শোক
বিবিধ

সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতে পলকের শোক

ইয়ুথ অ্যাওয়ার্ডস
বিবিধ

সাংবাদিক ও যোগাযোগকর্মীদের ইয়ুথ অ্যাওয়ার্ডস দেবে কমনওয়েলথ, আবেদন আহ্বান

টেলিকম

শুরু হচ্ছে নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন

মুন্সিগঞ্জের সম্ভাবনাময় পণ্য কোষা নৌকা
বিবিধ

মুন্সিগঞ্জের সম্ভাবনাময় পণ্য কোষা নৌকা

Load More

ট্রেন্ডিং টপিক

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
বিবিধ

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের ২৭টি সামরিক চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের
বিবিধ

আফগানিস্তানের ২৭টি সামরিক চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬-এর মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব...

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix