গত ২০ জুন ২০২৫ তারিখে একটি অনলাইন পোর্টালে “ই-ক্যাবের নিয়ন্ত্রণ নিতে হত্যা মামলার আসামিদের তৎপরতা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট। আমি, বিপ্লব ঘোষ রাহুল, এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
উক্ত সংবাদে যে সকল তথ্য উপস্থাপন করা হয়েছে, তার একটিও সত্য নয় এবং সুনির্দিষ্ট কোনো তথ্য যাচাই না করেই সংবাদটি প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে আমার ব্যক্তিগত, সামাজিক ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে যেসব অভিযোগ হয়েছে তা সভ্যের এখলাপী এবং সঠিক তথ্য যাচাই ছাড়াই উদ্দেশ্যমলকভাবে জনমতকে বিভ্রান্ত করার জন্য পরিবেশিত হয়েছে।
আমি স্পষ্টভাবে জানাচ্ছি: ঘোষণা করেছে, যা অনুযায়ী নির্বাচন ২৬ জুলাই ২০২৫ অনুষ্ঠিত হবে।
প্রতিবেদনে উল্লিখিত সহায়ক কমিটির কোনো অংশেও আমি যুক্ত ছিলাম না। বর্তমানে এমন কোনো সহায়ক কমিটি সক্রিয় নয়। আমি কখনোই কোনো রাজনৈতিক প্রভাব বিস্তার, তদবির, হুমকি বা প্রশাসনিক দপ্তরে ভুয়া চিঠি প্রদানের কাজ করিনি। সংবাদে যে হত্যা মামলার উল্লেখ করা হয়েছে, সেটি একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা, যা ইতোমধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। আমার নাম চার্জশিটে অন্তর্ভুক্ত নেই, এবং আমি সম্পূর্ণ আইন মেনে চলা একজন উদ্যোক্তা। আমি ২০২৪ সালে সৎ ও পরিচ্ছন্ন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছিলাম এবং কোনো রাজনৈতিক দলের সদস্য বা পদধারী নই। অতীতেও কখনো রাজনৈতিক কর্মসূচিতে জড়িত ছিলাম না।
আমার অতীত ও বর্তমান কর্মকাণ্ডে কোথাও এমন কোনো তথ্য নেই যা এই ধরনের সংবাদকে সমর্থন করে। আমি বরাবরই ছাত্র, তরুণ উদ্যোক্তা এবং ডিজিটাল বাংলাদেশের উদ্যোক্তা সংস্কৃতির পক্ষে কাজ করে এসেছি যার প্রমাণ আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। আমি ই-ক্যাবের একজন প্রাথমিক সদস্য, এবং কোনো সময় সংগঠন বা সরকারি প্রকল্প থেকে আর্থিকভাবে সুবিধা গ্রহণ করিনি। বর্তমানে নির্বাচনকে সামনে রেখে কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে। তারা চায় পুরনো সুবিধাভোগীরা আবার ক্ষমতায় আসুক এবং সংগঠনের নিয়ন্ত্রণ নিক। এটি ই-ক্যাবের গণতান্ত্রিক ও সদস্যভিত্তিক কাঠামোর জন্য একটি হুমকি। আমাদের মতো ছোট উদ্যোক্তাদের ভবিষ্যৎ ১৫% ভ্যাট আরোপের প্রস্তাবের ফলে হুমকির মুখে পড়েছে, অথচ নতুন প্রার্থী বা নেতৃত্বের কাছ থেকে কোনো কার্যকর প্রতিবাদ আসছে না যা দুঃখজনক।
আমার দাবি:
আমি এই প্রতিবাদের মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই উক্ত প্রতিবেদনটি একটি পরিকল্পিত চরিত্রহননের অপপ্রয়াস। আমি সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানাই। আমি ই-ক্যাবের একটি স্বচ্ছ, গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক নেতৃত্ব দেখতে চাই, যারা অনলাইন ব্যবসায়ীদের সুরক্ষা ও স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবে। প্রেস বিজ্ঞপ্তি।



















