Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিশুদের টাইফয়েডের টিকা দেবে সরকার, রেজিস্ট্রেশন করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
টাইফয়েডের টিকা
Share on FacebookShare on Twitter

দেশব্যাপী আগামী ১ সেপ্টেম্বর থেকে শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১ আগস্ট থেকে এই টিকাদান কর্মসূচির জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় শিশুদের কীভাবে নিবন্ধন করতে হবে, তা নিয়ে একটি বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

কারা এই টিকা পাবে?

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত পাঁচ কোটি শিশু বিনামূল্যে এই টিকা পাবে। এই বয়সের সব শিশু-কিশোরকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

রেজিস্ট্রেশন করবেন যেভাবে

টিকা পেতে হলে প্রতিটি শিশুকে প্রথমে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিচে ধাপে ধাপে নিবন্ধন প্রক্রিয়া বর্ণনা করা হলো—

https://vaxepi.gov.bd/registration/tcv– এ ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে জন্মতারিখ দিতে হবে। দিন, মাস ও বছরের ঘর পূরণ করতে হবে। এরপর প্রয়োজন হবে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদ। জন্ম নিবন্ধন সনদের নম্বর ইংরেজিতে লিখতে হবে। কারও জন্ম নিবন্ধন সনদ না থাকলেও বাবা-মায়ের মোবাইল নম্বর ব্যবহার করেও নিবন্ধন করা যাবে।

এরপর নারী না পুরুষ ঘরটি পূরণ করতে হবে। তারপর একটি ক্যাপচা কোড পূরণের মাধ্যমে আবেদনকারীর সব তথ্য যাচাইয়ের মাধ্যমে পরের ধাপে যাওয়া যাবে। পরের ধাপে গিয়ে আবেদনকারী মা-বাবার মোবাইল নম্বর, ই-মেইল, পাসপোর্ট নম্বর, বর্তমান ঠিকানার ঘর পূরণ করে ‘সাবমিট’ করতে হবে। ‘সাবমিট’ করার পর মোবাইল ফোনে আসা একটি ‘ওটিপি’ দেওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রাথমিক প্রক্রিয়া শেষ হবে।

দ্বিতীয় ধাপে টাইফয়েড অথবা মেনিনজাইটিসের মধ্য থেকে একটি বাছাই করতে হবে। টাইফয়েড অংশে ক্লিক করলে দুটি অপশন আসবে- শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণি ও সমমান পর্যন্ত সব শিক্ষার্থী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সব শিশু।

এখান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের অপশনে গেলে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, পুরো ঠিকানা, কোন শ্রেণিতে অধ্যয়নরত তা পূরণ করতে হবে। এরপর সাবমিট করলে টিকাদান কেন্দ্রের তথ্য আসবে। যে স্কুলে শিক্ষার্থী টিকা নিতে চায়, সেটা সিলেক্ট করতে হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত অপশনে গেলেও নিকটস্থ টিকাদান কেন্দ্র বাছাই করে নিতে হবে। এরপর ‘সাবমিট’ করতে হবে। সাবমিট করার পর ভ্যাকসিন কার্ড আসবে। সেখানে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে। এ কার্ড নিয়ে নির্ধারিত দিনে টিকাদান কেন্দ্রে যেতে হবে।

কোথায় এবং কখন টিকা দেওয়া হবে?

নিবন্ধন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত তারিখ ও সময়ে নির্বাচিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে হবে। এই টিকা কার্যক্রম শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এক ডোজের এই ইনজেকটেবল টিকাটি ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে।

এই কর্মসূচির মাধ্যমে দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং টাইফয়েডের মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করতে সরকার বদ্ধপরিকর। প্রতিটি অভিভাবককে তাদের শিশুদের সুরক্ষার জন্য দ্রুত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

Tags: টাইফয়েডের টিকা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
বিবিধ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

নির্বাচিত

দেশের বাজারে আসছে জিটি স্মার্টওয়াচ

বাংলালিংক আইটি ইনকিউবেটরের ৩য় ব্যাচের বাছাই শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলালিংক আইটি ইনকিউবেটরের ৩য় ব্যাচের বাছাই শুরু

চমচম, টমটম আর শাড়ি – এই তিনে মিলে টাঙ্গাইলের বাড়ি
বিবিধ

চমচম, টমটম আর শাড়ি – এই তিনে মিলে টাঙ্গাইলের বাড়ি

হোয়াটসঅ্যাপ শুধুমাত্র অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য নতুন যে ফিচার নিয়ে এলো
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ শুধুমাত্র অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য নতুন যে ফিচার নিয়ে এলো

শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো
বিবিধ

শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক
অর্থ ও বাণিজ্য

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix