Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হিট অফিসার বুশরার সঙ্গে অবৈধ সিসা বারের সাম্রাজ্য গড়ে তোলেন যারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
হিট অফিসার বুশরার সঙ্গে অবৈধ সিসা বারের সাম্রাজ্য গড়ে তোলেন যারা
Share on FacebookShare on Twitter

রাজধানীতে অবৈধ সিসা বার দেদারসে চলছে। ৫ আগস্টের পরও এই বাণিজ্যে ভাটা পড়েনি। কোনো কোনো ক্ষেত্রে হাতবদল হয়েছে মাত্র। সিসায় আসক্ত হয়ে বহু তরুণ-তরুণীর ভবিষ্যত ধ্বংস হয়ে যাচ্ছে।

রাজধানীতে সিসা বারের সাম্রাজ্য গড়ে ওঠে প্রভাবশালীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায়। সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন এই ব্যবসায় জড়িত। তার সঙ্গে আরও কয়েকজন সিসা বারের অবৈধ সাম্রাজ্য গড়ে তোলেন।

সূত্র বলছে, আওয়ামী লীগ আমলে গুলশান ও বনানী এলাকায় খোদ মন্ত্রী, সংসদ-সদস্য, মেয়র এবং কয়েকজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় বেশ কয়েকটি সিসা বার গজিয়ে ওঠে। এর মধ্যে গুলশানের কোর্ট ইয়ার্ড বাজার সিসা বার চালাতেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে হিট অফিসার বুশরা আফরিন।

তিনি ডিএনসিসির ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বুশরা বাংলাদেশসহ পুরো এশিয়ায় প্রথম চিফ হিট অফিসার (সিএইচও) ছিলেন।

গত ১৯ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশান থানা পুলিশ ‘দ্য কোর্ট ইয়ার্ড বাজার’ সিসা লাউঞ্জে এ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ সিসা, হুক্কা, বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

অভিযান প্রসঙ্গে গুলশান থানার ওসি হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, অভিযানে প্রায় চার কেজি সিসা, একাধিক হুক্কা-বার সেটআপ, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, লাউঞ্জের মালিককে পাওয়া যায়নি, তবে পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে। জায়গাটি মূলত ক্যাটারিং ব্যবসার জন্য ভাড়া নেওয়া হলেও পরবর্তী সময়ে অনুমোদন ছাড়া রেস্টুরেন্ট ও সিসা বার হিসেবে চালু করা হয়।

এ ঘটনায় বুশরার স্বামী জাওয়াদ, লাউঞ্জ পরিচালক আফরোজা বিনতে এনায়েতসহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বেশিরভাগই সিসা লাউঞ্জটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বলে নিশ্চিত করেছেন ওসি হাফিজুর রহমান।

গুলশানের আরএম সেন্টারের দ্বিতীয় তলায় ‘মন্টানা লাউঞ্জ’ নামের একটি সিসা বার ছিল। সম্প্রতি অভিযানের পর সেটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানটি ফের খুলে দিতে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে দেনদরবার চলছে। তবে এমন একটি বা দুটি নয়। রাজধানীর অভিজাত এলাকা গুলশান-বনানীর বেশ কয়েকটি সিসা বার খুলে দিতে রাজনৈতিক নেতাদের চাপে রীতিমতো চিড়েচ্যাপ্টা অবস্থা নারকোটিক্সের (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর)।

অনুসন্ধানে জানা গেছে, বনানীতে আল গিসিনো নামের সিসা বারের নেপথ্যে ছিলেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে রনি চৌধুরী, এবং ফারেন হাইট নামের এক সিসা বার চলত প্রভাবশালী শেখ পরিবারের সদস্য শেখ ফারিয়ার নামে। তবে গত বছর আগস্টে সরকার পতনের পরপরই তাদের সবাই অজ্ঞাত স্থানে গা ঢাকা দেন। ফলে সিসা বার পরিচালনার বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক সিসা বার রাতারাতি চর দখলের মতো দখল হয়েছে। এছাড়া জড়িত অনেকে ভোল পালটে নতুন রাজনৈতিক পরিচয়ে হাজির হয়েছেন। এর সঙ্গে কতিপয় অসাধু আইনজীবী, পদস্থ সরকারি কর্মকর্তা এবং হলুদ সাংবাদিকদের সিন্ডিকেট যুক্ত। এ কারণে ব্যাপক কড়াকড়ির পরও শেষ পর্যন্ত অবৈধ সিসা বারের ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হবে কি না-এমন সংশয় দেখা দিয়েছে।

সেলসিয়াস ও এক্সোটিক নামের দুটি সিসা বার আছে বনানী ১১ নম্বর রোডের ৪৩ নম্বর ভবনে। বুধবার সন্ধ্যায় ভবনের লিফটের সামনে দাঁড়ালে নিরাপত্তারক্ষীরা জানতে চান কোথায় যাবেন? সেলসিয়াস লাউঞ্জের কথা বলতেই দায়িত্বরত দুই নিরাপত্তারক্ষী একসঙ্গে বলে ওঠেন নারাকোটিক্সের কড়াকড়ির কারণে প্রতিষ্ঠান বন্ধ আছে। চালু হলে পরে আসবেন। কখন খুলবে জানতে চাইলে তাদের একজন বলেন, মালিকরা ওপরে কথাবার্তা বলছেন। হয়তো শিগগিরই চালু হবে।

সম্প্রতি বনানীতে সিগনেচার নামের একটি সিসা বারে সাঁড়াশি অভিযান চালায় নারকোটিক্স। সেখান থেকে মাদকসেবনের বিপুল পরিমাণ উপকরণ জব্দের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু সম্প্রতি তানভির নামের এক ব্যক্তি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে প্রতিষ্ঠান খুলে দেওয়ার তদবির শুরু করেছেন। নিজেকে প্রভাবশালী প্রমাণ করতে তিনি বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার প্রচুর ছবি ও সেলফি দেখান। এছাড়া বনানীর হাভানা ক্যাফে লাউঞ্জ নামের আরেক প্রতিষ্ঠানের মালিক রফিক ফরাজি আগে আওয়ামী লীগের শেলটারে থেকে সিসা বার চালাতেন। কিন্তু বর্তমানে তিনি ভোল পালটে নিজেকে বিএনপির পদধারী নেতা বলে পরিচয় দিচ্ছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য হাভানা ক্যাফের ট্রেড লাইসেন্সে দেওয়া রফিক ফরাজির মোবাইল নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি হাভানায় অভিযান চালিয়েছে নারকোটিক্স। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। এরপর থেকেই রফিক ফরাজির মোবাইল নম্বর বন্ধ।

সংশ্লিষ্টরা জানান, অবৈধ সিসা বার চালাতে রাজনৈতিক নেতাদের চাপ ছাড়াও সমাজের বিভিন্ন পর্যায় থেকে প্রভাবশালীদের তদবির আসছে। যেমন : বনানীতে ‘অরা’ নামের একটি সিসা বার খুলে দেওয়ার জন্য তদবির করছেন মেহেদী নামের এক সরকারি কর্মকর্তা। এছাড়া আল গিসিনো, থার্টি টু ডিগ্রি, ক্যাফে এক্সাইল, দ্য সিলভার লাউঞ্জ বা এস লাউঞ্জ ও ইয়া হাবিবিসহ আরও কয়েকটি সিসা বার চালাতে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এক প্রভাবশালী সচিবের ছেলে, এক অতিরিক্ত সচিব এবং একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিক নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন।

নারকোটিক্স কর্মকর্তারা বলছেন, অভিযান চালিয়ে সিসা বার বন্ধ করা হলেও প্রভাবশালীদের তদবিরে শেষ পর্যন্ত নমনীয় হতে হয়। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠান গোপনে মধ্যরাতে কার্যক্রম চালায়। যেমন : বনানী ১১ নম্বর রোডে অবস্থিত ‘হেইজ’ নামের একটি সিসা বার বন্ধ করে দেওয়ার কয়েকদিনের মাথায় নাম বদলে (সিয়াম লাউঞ্জ) ফের কার্যক্রম শুরু করে। রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত প্রতিষ্ঠান চালু রাখা হয়। এছাড়া গোপনে আবাসিক হোটেল এবং অভিজাত ফ্ল্যাটেও সিসা সেবনের আড্ডা বসছে।

সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়, নেশার পাশাপাশি সিসা বারের অভ্যন্তরীণ আলো-আঁধারি পরিবেশ উঠতি বয়সিদের বিপথগামী করে তুলছে। প্রায় অন্ধকার ঘর এবং ছোট ছোট খুপরিতে তরুণ-তরুণীদের ঘনিষ্ঠ হওয়ার সুযোগ করে দেওয়া হয়। এতে নৈতিকস্খলন বাড়ছে। সম্প্রতি কয়েকটি প্রতিষ্ঠান থেকে জব্দ করা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে সিসা সেবনরত তরুণ-তরুণীদের ঘনিষ্ঠ অবস্থায় সময় কাটাতে দেখা যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, সিসা সেবনে উচ্চমাত্রায় আসক্তি তৈরি হয়। তখন সিসা সেবন ছাড়া স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়ে। নিয়মিত সিসা সেবনে শ্বাসতন্ত্রের ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবল ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে নারীর ক্ষেত্রে গর্ভধারণে সমস্যা, এমনকি চিরস্থায়ী বন্ধ্যত্ব দেখা দিতে পারে। এছাড়া সিসা বারে যাতায়াত করা তরুণ-তরুণীদের একটি অংশ পরবর্তী সময়ে আরও ভয়ংকর নেশা যেমন : ইয়াবা ও আইসে আসক্ত হওয়ার ঝুঁকিতে থাকেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক ড. দুলাল কৃষ্ণ সাহা বলেন, সিসায় ব্যবহৃত নেশা উপকরণে উচ্চমাত্রার নিকোটিন থাকে। সিসার মাত্র এক পাফে প্রায় ২০০ সিগারেটের সমপরিমাণ নিকোটিন দেহে প্রবেশ করে। এছাড়া ধোঁয়া টানার সময় ‘টার’ ও কৃত্রিম ফ্লেভারসহ আরও কিছু রাসায়নিক উপাদান দেহে প্রবেশ করে।

তবে পাশ্চাত্য সংস্কৃতিতে আকৃষ্ট শহুরে অভিজাত শ্রেণির অনেকের মধ্যে সিসা সেবন নিয়ে একধরনের বিভ্রান্তি রয়েছে। তাদের কেউ কেউ মনে করেন, সিসা তেমন ক্ষতিকর নয়। ইউরোপ ছাড়াও মধ্যপ্রাচ্যের অনেক দেশে প্রকাশ্যে সিসা সেবন করা হয়। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-তে বলা হয়েছে, সিসায় শূন্য দশমিক দুই-এর বেশি নিকোটিন থাকলে তা ‘খ’ শ্রেণির মাদক হিসাবে চিহ্নিত। আইনে সিসা বার বা লাউঞ্জ পরিচালনা ও সেবন সম্পর্কিত অপরাধ প্রমাণিত হলে ন্যূনতম এক থেকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে।

অবৈধ সিসা বার সম্পর্কে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম বলেন, যত প্রভাবশালীর তদবির আসুক না কেন, অবৈধ সিসা বার কোনোভাবেই আর চালাতে দেওয়া হবে না। এক্ষেত্রে সরকারের উচ্চপর্যায় থেকেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে নিয়মিত পর্যবেক্ষণ ও নজরদারি অব্যাহত রাখা হয়েছে। কোথাও কোনো প্রতিষ্ঠান চলছে-এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে অভিযান চালাচ্ছি। জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যুগান্তর

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাঠাও-এর ‘অগ্রযাত্রার অগ্রদূত’ বইটির মোড়ক উন্মোচন
বিবিধ

পাঠাও-এর ‘অগ্রযাত্রার অগ্রদূত’ বইটির মোড়ক উন্মোচন

ময়মনসিংহের ই-কমার্সে আখ চাষ ও আখের চিনি ও গুড়ের সম্ভাবনা
বিবিধ

ময়মনসিংহের ই-কমার্সে আখ চাষ ও আখের চিনি ও গুড়ের সম্ভাবনা

ক্যানসারের টিকা তৈরি করেছে রাশিয়া, হবে বিনামূল্যে বিতরণ
বিবিধ

ক্যানসারের টিকা তৈরি করেছে রাশিয়া, হবে বিনামূল্যে বিতরণ

ইরানে যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র
বিবিধ

ইরানে যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

বিবিধ

সিটি ইউনিভার্সিটিতে ‘বিগ ডাটা’ শীর্ষক সেমিনার

‘প্রবাসীদের মনের কথা’ ফেসবুক লাইভে
বিবিধ

‘প্রবাসীদের মনের কথা’ ফেসবুক লাইভে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১
বিবিধ

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা
বিবিধ

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
অটোমোবাইল

বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix