Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মঙ্গল গ্রহে মহাকাশযান বহনকারী রকেট উৎক্ষেপণ করল ব্লু অরিজিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
মঙ্গল গ্রহে মহাকাশযান বহনকারী রকেট উৎক্ষেপণ করল ব্লু অরিজিন
Share on FacebookShare on Twitter

মহাকাশ গবেষণার ক্ষেত্রে নতুন ইতিহাস গড়ল জেফ বেজোসের ব্লু অরিজিন। মঙ্গল গ্রহ অভিমুখে যমজ নাসা মহাকাশযান বহনকারী রকেট ব্লু (Blue) এবং গোল্ড (Gold) ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়েছে। বৃহস্পতিবার মঙ্গল গ্রহগামী নিউ গ্লেন বুস্টার সফলভাবে পাড়ি দিয়েছে।

এই সাফল্য ব্লু অরিজিনকে স্পেসএক্সের ফ্যালকন-৯ পুনঃব্যবহারযোগ্য মডেলের আরও কাছাকাছি নিয়ে গিয়েছে। আগামী দিনে তা বাণিজ্যিক এবং নাসার মিশনের সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে সবাই আশাবাদী।

ব্লু অরিজিনের ৩২১ ফুট লম্বা নিউ গ্লেন রকেটটি বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এপি নিউজ জানিয়েছে, এই মিশনটি নাসার জন্য যমজ ESCAPADE মহাকাশযান এবং Viasat এর জন্য একটি প্রদর্শনী পেলোড বহন করেছে।

জানা গেছে, রকেটের প্রথম পর্যায়ের বুস্টারটি স্বায়ত্তশাসিতভাবে সমুদ্র-ভিত্তিক প্ল্যাটফর্ম জ্যাকলিন-এ সোজা হয়ে অবতরণ করেছে। এই অঞ্চলটি আটলান্টিকের প্রায় ৩৭৫ মাইল ডাউনরেঞ্জে অবস্থিত। এপি এটিকে পুনরুদ্ধার পর্যায়ে একটি অসাধারণ অর্জন হিসেবে চিহ্নিত করেছে। প্রসঙ্গত, জানুয়ারিতে নিউ গ্লেনের প্রথম উৎক্ষেপণ কক্ষপথে পৌঁছালেও বুস্টারটি অবতরণ করতে ব্যর্থ হয়।

এপির প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে ESCAPADE মঙ্গলে পৌঁছাবে। এরপরের শরতে যখন পৃথিবী এবং মঙ্গল গ্রহ আদর্শ সারিবদ্ধ অবস্থায় থাকবে, তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ ESCAPADE কে মঙ্গল গ্রহে ভ্রমণ করতে সাহায্য করবে।

মঙ্গল গ্রহ প্রদক্ষিণ করার পর মহাকাশযানটি ওই গ্রহের বাইরের বায়ুমণ্ডল এবং বিক্ষিপ্ত চৌম্বক ক্ষেত্র পরীক্ষা করবে। একই সঙ্গে সৌর বায়ুর সঙ্গে এই বায়ুমণ্ডলগুলি কীভাবে মিথস্ক্রিয়া করে তা পরীক্ষা করবে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই শক্তিশালী রকেটটি ৩২ তলা উঁচু। ১৬ জানুয়ারি নিউ গ্লেনের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণের পর এটি ব্লু অরিজিনের প্রথম অভিযান। দিন কয়েক আগেই তা উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত কারণে তাতে কিছুটা বিলম্ব হয়।

এসকাপেডের প্রধান বিজ্ঞানী, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে-এর রব লিলিস উৎক্ষেপণের আগে জানান, মঙ্গল গ্রহের সঙ্গে সৌর বায়ুর মিথস্ক্রিয়াকে এখনকার চেয়ে আরও ভালোভাবে বুঝতে চাইছেন তারা।

এই মিশনের লক্ষ্য কী?
মঙ্গল গ্রহের আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত গবেষণা করার জন্য এই জোড়া মহাকাশযানকে পাঠানো হচ্ছে। তাদের কাজ হবে মঙ্গলের চারপাশের পরিবেশ ভালোভাবে পর্যবেক্ষণ করা। সেই সঙ্গে মঙ্গল সম্পর্কে বেশি করে তথ্য সংগ্রহ করা। মিশনটি সফল হলে মঙ্গল গ্রহ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বিজ্ঞানীদের হাতে আসবে।

এই দুটি মহাকাশযানের ২০২৭ সালে মঙ্গলে পৌঁছনোর কথা থাকলেও দু’টি মহাকাশযানের গতিপথ কিছুটা আলাদা। এরা প্রথমেই মঙ্গলের দিকে উড়ে যাবে না। প্রথমে মহাকাশযান দুটি পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে গিয়ে পৌঁছাবে। সেই জায়গাটা হলো পৃথিবী-সূর্যের মাঝে L2 পয়েন্ট বা ল্যাগারাঞ্জিয়ান পয়েন্ট। তারা সেখানে থাকবে ২০২৬ সালের শেষ পর্যন্ত। এর পরে দুটি মহাকাশযান মঙ্গলের দিকে যাত্রা শুরু করবে।

এই উৎক্ষেপণের ফলে মঙ্গল গ্রহ সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য বিজ্ঞানীদের হাতে আসবে তাই নয়, বরং তা ভবিষ্যতের রকেট প্রযুক্তির জন্যও একটা বড় পদক্ষেপ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগামী মাসে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
বিবিধ

আগামী মাসে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ঢাকা- ৫ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা আল মেহেদী তালুকদার
বিবিধ

ঢাকা- ৫ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা আল মেহেদী তালুকদার

প্রযুক্তি সংবাদ

কুককে ‘টিম অ্যাপল’ নামে ডাকলেন ট্রাম্প

বাংলাদেশিদের ভিসা না দিয়ে বিপাকে ভারত
বিবিধ

বাংলাদেশিদের ভিসা না দিয়ে বিপাকে ভারত

‘ইদ’ থেকে ‘ঈদ’ এ ফিরছে
ফিচার

‘ইদ’ থেকে ‘ঈদ’ এ ফিরছে

ইরান উত্তেজনার মধ্যেই ‘মধ্যপ্রাচ্যের পথে’ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী
বিবিধ

ইরান উত্তেজনার মধ্যেই ‘মধ্যপ্রাচ্যের পথে’ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী

Load More

ট্রেন্ডিং টপিক

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য
সোশ্যাল মিডিয়া

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য

ফ্যামিলি কার্ড বিতরণের ডাটাবেস সিস্টেমে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড বিতরণের ডাটাবেস সিস্টেমে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল
বিবিধ

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix