Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সোস্যাল মিডিয়া সম্মেলনে আমন্ত্রণ পায়নি ফেসবুক-টুইটার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
সোস্যাল মিডিয়া সম্মেলনে আমন্ত্রণ পায়নি ফেসবুক-টুইটার
Share on FacebookShare on Twitter

‘সামাজিক যোগাযোগ মাধ্যম সম্মেলন’ আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুরু হয়েছে সম্মেলন। কিন্তু প্রধান দুই সোস্যাল মিডিয়া ফেসবুক ও টুইটার এ আয়োজনে আমন্ত্রণ পায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কট্টর রক্ষণশীল রিপাবলিকানদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে বলে মনে করেন ট্রাম্প। এ কারণেই দুই জায়ান্টকে আমন্ত্রণ জানানো হয়নি বলে ধারণা করা হচ্ছে। খবর ব্লুমবার্গ।

সিএনএনের বরাত দিয়ে দ্য হিল পত্রিকা জানিয়েছে, সম্মেলনে সামাজিক যোগাযোগ মাধ্যমের বর্তমান নানা সমস্যা ও সামাজিক প্রভাবসংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে অনুমান করা যাচ্ছে। তবে এ ব্যাপারে হোয়াইট হাউজের পক্ষ থেকে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

এ রকম একটি সম্মেলনে ফেসবুক ও টুইটার না থাকার বিষয়টি নিয়ে অনেকেই ভ্রু কোঁচকালেও প্রকৃত সত্য হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকেই এ দুই সোস্যাল মিডিয়ার বিরুদ্ধে বিষোদ্গার করে আসছেন। তার ধারণা, এ দুটি প্ল্যাটফর্ম রিপাবলিকানদের মতামতকে সম্মান দেখায় না।

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসির সঙ্গে সর্বশেষ বৈঠকে ট্রাম্পকে বারবার একটি প্রশ্নই করতে দেখা যায়। তিনি ডরসির কাছে জানতে চান, কেন তার টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা কমে যাচ্ছে! তার ধারণা, টুইটার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করছে!

এদিকে হোয়াইট হাউজ সম্প্রতি একটি টুল উন্মোচন করেছে। ফেসবুক বা টুইটারে কেউ ভুলভাবে সেন্সরের শিকার হলে এবং কেউ তার অ্যাকাউন্ট নিষিদ্ধ অথবা স্থগিত হওয়ার মতো পরিস্থিতির শিকার হলে এ টুলের মাধ্যমে সরাসরি হোয়াইট হাউজকে রিপোর্ট করা যাবে।

ফেসবুক ও টুইটারে রক্ষণশীল মত সেন্সর করা হচ্ছে— রিপাবলিকান পার্টির নেতাদের পক্ষ থেকে এমন গুরুতর অভিযোগের পর পরই হোয়াইট হাউজ থেকে ওই টুল উন্মোচন করা হয়।

তবে এ ব্যাপারে টুইটারের একজন মুখপাত্র বলেন, টুইটার তার নিজস্ব নীতি প্রয়োগে কখনো বৈষম্য করে না। এখানে কারো রাজনৈতিক পরিচয় বিবেচ্য বিষয় নয়। তার পরও এ বিষয়ে আরো স্বচ্ছতা আনতে টুইটার অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।

সিনেট জুডিশিয়ারি কমিটি প্যানেলের চেয়ারম্যান টেড ক্রুজও সোস্যাল মিডিয়ার ব্যাপারে সবসময় খড়্গহস্ত। এ রিপাবলিকান সিনেটর গত এপ্রিলে অভিযোগ করেন, ফেসবুক ও টুইটার রক্ষণশীলদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করে। এমনকি সিলিকন ভ্যালির জায়ান্টরা বরাবরই দক্ষিণপন্থীদের মতামত সেন্সর করে বলে মন্তব্য করেন টেড ক্রুজ।

এর আগে মার্চে এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, ফেসবুক, গুগল ও টুইটার চরম বামপন্থী ডেমোক্র্যাটদের সমর্থন করে।

Tags: টুইটারফেসবুকসোস্যাল মিডিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার এক নোটিশে অফিস বন্ধ করলো কিউকম
ই-কমার্স

কিউকমের ফস্টারে আটকে থাকা ৫৯ কোটি টাকা ফেরত পাবেন গ্রাহকেরা

মাস্টারকার্ডে হঠাৎ বিভ্রাট
নির্বাচিত

মাস্টারকার্ডে হঠাৎ বিভ্রাট

অক্টোবরে রিয়েলমি’র ফাটাফাটি অফার, সি৩০ ও সি৩০এস ফোনে থাকছে আকর্ষণীয় ছাড়
নির্বাচিত

অক্টোবরে রিয়েলমি’র ফাটাফাটি অফার, সি৩০ ও সি৩০এস ফোনে থাকছে আকর্ষণীয় ছাড়

চ্যাটজিপিটির রেকর্ড ভেঙে পাঁচ দিনে ১০ লাখ ডাউনলোড সোরার
নির্বাচিত

চ্যাটজিপিটির রেকর্ড ভেঙে পাঁচ দিনে ১০ লাখ ডাউনলোড সোরার

আকর্ষণীয় অফারে রিয়েলমি ফ্যান ফ্যাস্টিভ্যাল শুরু হচ্ছে দারাজে
ই-কমার্স

আকর্ষণীয় অফারে রিয়েলমি ফ্যান ফ্যাস্টিভ্যাল শুরু হচ্ছে দারাজে

হারানো ১০৫টি মোবাইল ফোন উদ্ধার: পল্টন থানা পুলিশের সাফল্য ও মালিকদের হাসি
নির্বাচিত

হারানো ১০৫টি মোবাইল ফোন উদ্ধার: পল্টন থানা পুলিশের সাফল্য ও মালিকদের হাসি

Load More

ট্রেন্ডিং টপিক

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন
শিক্ষা ও ক্যাম্পাস

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix