Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্বাস্থ্য বাতায়নে যুক্ত হল আরো নতুন তিন সেবা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ নভেম্বর ২০২০
স্বাস্থ্য বাতায়নে যুক্ত হল আরো নতুন তিন সেবা
Share on FacebookShare on Twitter

জাতীয় স্বাস্থ্য সেবার কল সেন্টার “স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩”-এ যুক্ত হতে যাচ্ছে যৌন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা। এরই অংশ হিসাবে স্বাস্থ্য বাতায়নের ডাক্তারদের যৌন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা সম্পর্কে আরও দক্ষ করে তুলতে স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, আন্তর্জাতিক সংগঠন আইপাস বাংলাদেশ (Ipas, Bangladesh) এবং দেশের প্রথম সারির আইসিটি ও সর্ববৃহৎ ডিজিটাল স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিনেসিস আইটি’র সমন্বয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি এই প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্ভোধন করা হয়। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান-আরা বানু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা ও শিশু সেবা, লাইন ডিরেক্টর (এমসি-আরএএইচ), পরিচালক ডাঃ মোহাম্মাদ শরীফ, এমআইএস এবং স্বাস্থ্য অধিদপ্তরের এম আই এস ও ই-হেলথ বিভাগের পরিচালক ডঃ হাবিবুর রাহমান। আরও উপস্থিত ছিলেন আইপাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাক্তার সৈয়দ রুবাইয়াত, সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী এবং সিনেসিস হেল্‌থ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ নিজাম উদ্দিন আহমেদ।

এই প্রকল্পটির মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং আইপাস বাংলাদেশের সাথে কাজ শুরু করলো সিনেসিস আইটি’র সিনেসিস হেল্‌থ বিভাগ। এই প্রশিক্ষণের মাধ্যমে ৯০ জন ডাক্তার ৩ দিনে সকাল ৯ টা থেকে দুপুর ১২:৩০ ঘটিকা পর্যন্ত প্রশিক্ষণ গ্রহণ করবেন। ডাঃ মোহাম্মাদ আবুল খায়ের, সিনিয়র উপদেষ্টা, স্বাস্থ্য সেবা, আইপাস বাংলাদেশ এবং ডাঃ সায়েদা খাদিজা আক্তার, উপদেষ্টা, আইপাস বাংলাদেশ এই প্রশিক্ষণ প্রদান করবেন।

সিনেসিস হেল্‌থ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ নিজামউদ্দিন আহমেদ উক্ত অনুষ্ঠানের সূচনা করেন এবং স্বাস্থ্য বাতায়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। তিনি জানান, “বাংলাদেশ সরকারের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে গত ২০১৫ সাল থেকে স্বাস্থ্য বাতায়ন দেশের জনগণকে নিরলস ভাবে সেবা প্রদান করে যাচ্ছে। ২০১৭ সালের পর থেকে এই সেবার বেশ উন্নয়ন করা হয়েছে এবং ভবিষ্যতে সেবা গুলো উন্নীত করণে আমরা কাজ করে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় আজ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাথে আমরা যুক্ত হতে পেরে বেশ আনন্দিত। এই প্রশিক্ষণ প্রোগ্রাম ভবিষ্যতের পরিবার পরিকল্পনায় আরও বেশি যুগ উপযোগী স্বাস্থ্য সেবা প্রদানের অনুপ্রেরণা যোগাবে”।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান-আরা বানু বলেন, “প্রত্যান্ত অঞ্চলের অনেকেই পরিবার পরিকল্পনা বিষয়টি সম্পর্কে জানেন না। আমার বিশ্বাস স্বাস্থ্য বাতায়নের মাধ্যমে দেশের জনগণকে প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন এবং পরামর্শ প্রদান স্বাস্থ্য সেবায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

আইপাস বাংলাদেশের (Ipas, Bangladesh) কান্ট্রি ডিরেক্টর ডাঃ সৈয়দ রুবাইয়াত জানান, “আইপাস বাংলাদেশ যৌন স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য সেবা নিয়ে বহু বছর ধরে কাজ করে আসছে, আমরা আশা করছি এই উদ্যোগ আমাদের সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাবে”।

এছাড়াও মা ও শিশু সেবা, লাইন ডিরেক্টর (এমসি-আরএএইচ), পরিচালক ডাঃ মোহাম্মাদ শরীফ বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষজন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে অজ্ঞ, এক্ষেত্রে যৌন এবং প্রজনন বিষয়ের পাশাপাশি পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞের সেবা গ্রহণের ব্যবস্থা থাকলে দেশ ও জনগণের অনেক উপকারে আসবে”।

স্বাস্থ্য অধিদপ্তরের এম আই এস ও ই-হেলথ বিভাগের পরিচালক ডঃ হাবিবুর রাহমান বলেন, “স্বাস্থ্য বাতায়ন ২০১৫ সাল থেকে দেশ ও জনগণকে অত্যন্ত দক্ষতার সাথে সেবা প্রদান করে যাচ্ছে। সিনেসিস আইটির পরিচালনায় এটি এখন আর কল সেন্টারের মধ্যে সীমাবদ্ধ নেই, স্বাস্থ্য বাতায়ন এখন স্বাস্থ্য সেবার ডিজিটাল হাসপাতাল হিসেবে কাজ করছে। করোনা কালীন সময়ে স্বাস্থ্য বাতায়নের বেশ অগ্রগতি হয়েছে। আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে সেতু বন্ধন তৈরি হল, এই প্রশিক্ষণ প্রোগ্রাম নতুন পথ চলা সেই অগ্রগতিকে আরও প্রসারিত করবে”।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী। তিনি জানান, “সিনেসিস আইটি স্বাস্থ্য সেবার পাশা পাশি বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছে দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় ধরে। এই পথচলায় প্রায় ১৫০ এর ও অধিক সরকারের গুরুত্বপূর্ণ সকল ডিজিটাল সেবা নিয়ে কাজ করেছে। আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই; ই-গভার্নেন্স ও কল সেন্টার সেবার পাশাপাশি সিনেসিস আইটি আজ দেশের সর্ববৃহৎ ডিজিটাল স্বাস্থ্য সেবা প্রদানকারি প্রতিষ্ঠান। সিসেসিস আইটির ডিজিটাল স্বাস্থ্য সেবা’র মধ্যে স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ দেশের স্বাস্থ্য সেবায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। স্বাস্থ্য বাতায়নের পাশাপাশি সিসেসিস আইটির ডিজিটাল স্বাস্থ্য সেবার আওতায় দেশের সর্বপ্রথম এবং একমাত্র মানসিক স্বাস্থ্য সেবার কল সেন্টার “মাইন্ড টেল”, সেনা স্বাস্থ্য সেবা, ডিজিটাল হেল্‌থ ৭৮৯, প্রবাস বন্ধু, কোভিড-১৯ টেলি-হেল্‌থ সেন্টার, মা টেলি-হেল্‌থ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিশেষায়িত কল সেন্টার উল্লেখযোগ্য। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাথে নতুন করে এই পথ চলা শুরু করতে পেরে আমরা অনেক বেশি আনন্দিত, আশা করছি এই প্রশিক্ষণ প্রোগ্রাম আমাদের ডাক্তারদের নতুন করে অনেক কিছু শিখাবে এবং দেশ ও জনগণের সেবায় অনুপ্রেরণা যোগাবে”।

 

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্যালাক্সি এস২০ নিয়ে যে কারণে এত আলোচনা
পাঁচমিশালি

গ্যালাক্সি এস২০ নিয়ে যে কারণে এত আলোচনা

এবার প্রশ্নপত্রে সেফুদা, ফেসবুকে ভাইরাল
পাঁচমিশালি

এবার প্রশ্নপত্রে সেফুদা, ফেসবুকে ভাইরাল

সস্তায় ওয়ালটনের ফোরজি ফোন ‘প্রিমো এইচএইট’
পাঁচমিশালি

সস্তায় ওয়ালটনের ফোরজি ফোন ‘প্রিমো এইচএইট’

ধরনের মেকআপ প্রয়োজন জানিয়ে দেবে প্রযুক্তিযন্ত্র
পাঁচমিশালি

ধরনের মেকআপ প্রয়োজন জানিয়ে দেবে প্রযুক্তিযন্ত্র

তারাও ঘুমাতে পারেনি, সেদিন চাঁদে
পাঁচমিশালি

তারাও ঘুমাতে পারেনি, সেদিন চাঁদে

করোনাভাইরাসের অবিশ্বাস্য ওষুধ আবিষ্কারের দাবি
পাঁচমিশালি

করোনাভাইরাসের অবিশ্বাস্য ওষুধ আবিষ্কারের দাবি

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!
বিবিধ

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix