Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হারিয়ে যাওয়া ফোনের ডেটা কিভাবে ডিলিট করবেন? জেনে নিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৭ এপ্রিল ২০২১
ফোনের ইন্টারনেট ডাটা বাঁচানোর পাঁচ উপায়
Share on FacebookShare on Twitter

বর্তমান সময়ে হাতের অ্যান্ড্রয়েডই হয়ে উঠেছে আমাদের প্রাণভোমরা! ফলে, এক মুহূর্তের জন্যেও মুঠোফোনকে চোখছাড়া করার বিষয়টি সবার কাছেই না পসন্দ! কিন্তু দুর্ভাগ্যবশত শখের অ্যান্ড্রয়েড ফোনটি হারিয়ে ফেললে বা চুরি হয়ে গেলে কী হবে সেই চিন্তা আমাদের মধ্যে একাংশকেই তাড়া করে বেড়ায়। আবার যাদের সাথে এই দুর্ঘটনা ঘটে তাদের ফোন তো হাতছাড়া হয়ই, তার সাথে ফোনে থাকা ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্যাদি বে-হাতে হয়ে পড়ারও ব্যাপক সম্ভাবনা থাকে। এরকম পরিস্থিতিতে কী করব বা কোনোভাবে ফোনে থাকা ডেটার অপব্যবহার হলে কী হবে এইসব ভেবে আমরা প্রায় দিশাহারা হয়ে যাই। কিন্তু এতে চিন্তার তেমন কোনো ব্যাপার নেই! কারণ কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করলেই আপনি জানতে পারবেন যে কীভাবে ফোনটি খুঁজে বের করা যাবে এবং দূর থেকেই সেটিকে রিমোট লক করা যাবে বা ফোনের গুরুত্বপূর্ণ তথ্যাদি মুছে ফেলা যাবে।

এক্ষেত্রে হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড খুঁজে সেটির ডেটা মুছে ফেলার জন্য যা করতে হবে, তা হল:

১. হারিয়ে যাওয়া ফোনে যে Google অ্যাকাউন্ট বা Gmail আইডি সংযুক্ত করা ছিল, সেই অ্যাকাউন্ট নিশ্চিত করে অন্য একটি অ্যান্ড্রয়েড ডিভাইসে তা দিয়ে সাইন ইন করুন৷

২. এরপর, https://www.google.com/android/find -এ যান অথবা Google-এ গিয়ে ‘ফাইন্ড মাই ডিভাইস’ লিখে সার্চ করুন।

৩. জানিয়ে রাখি, ফাইন্ড মাই ডিভাইস ওয়েব পেজ খোলার সাথে সাথেই, আপনার হারিয়ে যাওয়া ফোনে একটি নোটিফিকেশন উপলব্ধ হবে। তবে, আপনি যদি মনে করেন যে ফোনে কোনো নোটিফিকেশন যায়নি, তাহলে উক্ত ওয়েবপেজে প্রদর্শিত হারিয়ে যাওয়া ফোনের ছবির ডান পাশে রিফ্রেশ বাটনে ক্লিক করুন।

৪. রিফ্রেশ বাটনে ক্লিক করা মাত্রই আপনার হারিয়ে যাওয়া ফোনে আবার একটি নোটিফিকেশন পাঠানো হবে। সেক্ষেত্রে যখনই ফোনটি নোটিফিকেশন পাবে, তখন আপনি মানচিত্রে এটির সম্ভাব্য অবস্থান দেখতে পাবেন। অন্যথায়, আপনি ফোনটি শেষবার অন থাকাকালীন অবস্থান বা লাস্ট নোন লোকেশন দেখতে পাবেন।

৫. তবে লোকেশন দেখতে পেলে আপনি স্ক্রিনের বাম দিকে প্লে সাউন্ড, সিকিওর ডিভাইস এবং ইরেজ (Erase) ডিভাইসের মত তিনটি অপশনও দেখতে পাবেন।

এই প্রসঙ্গে বলে রাখি, আপনি যদি প্রথম অপশন অর্থাৎ প্লে সাউন্ড বেছে নেন, তাহলে সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে থাকলেও আপনার ফোন ফুল ভলিউমে টানা ৫ মিনিট ধরে বাজবে। ফলে ফোনটি কাছাকাছি থাকলে তা আপনি সহজেই খুঁজে বের করতে পারবেন। অন্যদিকে, সিকিওর ডিভাইস অপশনে ক্লিক করলে আপনি পিন, পাসওয়ার্ড বা স্ক্রিন লক দিয়ে দূর থেকেই ফোনটিকে লক করতে পারবেন এবং পিন/ পাসওয়ার্ড/ সাধারণ স্ক্রিন লকের সাথে যেকোনো কন্ট্যাক্ট নম্বর বা মেসেজ সংযুক্ত করতে পারেন যাতে কেউ ফোনটি খুঁজে পেলে আপনার সাথে যোগাযোগ করতে পারে। আবার, ইরেজ ডিভাইসে ক্লিক করলে ফোনের নেটিভ স্টোরেজের সমস্ত ডেটা স্থায়ীভাবে মুছে যাবে । তবে একইসাথে ডিভাইসে ‘ফাইন্ড মাই ডিভাইস’ অপশনের কার্যকারিতাও বন্ধ হয়ে যাবে। তাই এই অপশনটি সিলেক্ট করার আগে যথেষ্ট ভাবনাচিন্তা করবেন।

তাছাড়া এই পদ্ধতিটি অনুসরণ করার আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার হারিয়ে যাওয়া ফোনে ‘লোকেশন অ্যাক্সেস’ এবং ‘ ফাইন্ড মাই ডিভাইস’ অপশন দুটি টার্নড অন ছিল কিনা। তাছাড়া মাথায় রাখতে হবে যে, ফোনটি ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকলে তবেই এই পদ্ধতি কাজ করবে। সুতরাং, খোয়া বা চুরি যাওয়ার পর যদি কেউ ফোনটি হাতে পেয়ে সেটিংয়ে কোনো কারসাজি করে অথবা ফোনটি সুইচ অফ করে দেয় সেক্ষেত্রে এই উপায় কোনো কাজে আসবে না।

Tags: হারিয়ে যাওয়া ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনে পিডিএফ ডকুমেন্টে স্বাক্ষর যুক্ত করার উপায়
পাঁচমিশালি

আইফোনে পিডিএফ ডকুমেন্টে স্বাক্ষর যুক্ত করার উপায়

ওয়াসা
পাঁচমিশালি

ঢাকা ওয়াসার সুপেয় পানির দাবি এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবিতে মানববন্ধন

অনলাইন ক্লাসের ক্যামেরা চালু করে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক!
পাঁচমিশালি

অনলাইন ক্লাসের ক্যামেরা চালু করে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক!

উবার চালকের হাতে শ্লীলতাহানির শিকার অভিনেত্রী
পাঁচমিশালি

উবার চালকের হাতে শ্লীলতাহানির শিকার অভিনেত্রী

শাওমি রেডমি টার্বো ৪ প্রো: একটি পারফরম্যান্স-কেন্দ্রিক স্মার্টফোন
পাঁচমিশালি

শাওমি রেডমি টার্বো ৪ প্রো: একটি পারফরম্যান্স-কেন্দ্রিক স্মার্টফোন

মোবাইলের পাশাপাশি যন্ত্রাংশও বিক্রি করছে মটোরোলা
পাঁচমিশালি

মোবাইলের পাশাপাশি যন্ত্রাংশও বিক্রি করছে মটোরোলা

Load More

ট্রেন্ডিং টপিক

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!
নির্বাচিত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক
অর্থ ও বাণিজ্য

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix