Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের ৪টি রিয়ার ক্যামেরার স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
ওয়ালটনের ৪টি রিয়ার ক্যামেরার স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

দুর্দান্ত ফিচারসমৃদ্ধ আরেকটি মিড রেঞ্জের স্মার্টফোন বাজারে ছাড়ালো বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। যার মডেল ‘প্রিমো আরএক্সনাইন’। সম্পূর্ণ গ্লাস ডিজাইনে তৈরি দৃষ্টিনন্দন ওই ফোনটিতে রয়েছে ৪টি রিয়ার ক্যামেরা, ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, শক্তিশালী র‌্যাম-রম, ব্যাটারিসহ আকর্ষণীয় সব ফিচার।

জানা গেছে, ৮.৩ মিলিমিটার স্লিম ফোনটি বাজারে এসেছে ব্ল্যাক ও গ্রিন রঙে। এর দাম রাখা হয়েছে মাত্র ১৬,৯৯৯ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ই-প্লাজা (eplaza.waltonbd.com) থেকে ফোনটি কেনা যাবে। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা থাকছে।

ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) এসএম রেজওয়ান আলম বলেন, নিজস্ব কারখানায় তৈরি অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারের স্মার্টফোন দিয়ে আসছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় মিড রেঞ্জের ‘প্রিমো আরএক্সনাইন’ মডেলের ফোনটি বাজারে ছাড়া হয়েছে। ক্রেতাদের চাহিদা ও রুচিকে প্রাধান্য দিয়ে এর ডিজাইন ও ক্যামেরায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। সম্পূর্ণ গ্লাস প্যানেলে তৈরি বলে ফোনটি যেমন দৃষ্টিনন্দন, তেমনই টেকসই।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, নতুন এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ২০:৯ অ্যাসপেক্ট রেশিওর ৬.৫৫ ইঞ্চির এইচডি প্লাস আই নচ এলটিপিএস ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। ইনসেল প্রযুক্তির ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনের ফোনটির উভয় পাশে রয়েছে ২.৫ডি গ্লাস। ফলে ডিভাইসটিতে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার, ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিং হবে আরো বেশি মধুর।

অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত ওয়ালটনের এই ফোনে ব্যবহৃত হয়েছে ২.০ গিগাহার্জ গতির হেলিও জি-সিরিজ অক্টাকোর প্রসেসর। গ্রাফিক্স হিসেবে আছে পাওয়ার ভিআর জিই৮৩২০। এরসঙ্গে ৪ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‌্যাম থাকায় মিলবে দারুণ গতি। ফোনটিতে ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজের সাথে ২৫৬ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সুবিধা রয়েছে।

‘প্রিমো আরএক্সনাইন’ স্মার্টফোনের অন্যতম চমক রয়েছে এর ক্যামেরায়। ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ৪টি ক্যামেরা সেটআপ। পিডিএফ প্রযুক্তির এআই কোয়াড ক্যামেরার প্রধান সেন্সরটি ১৬ মেগাপিক্সেলের। যার অ্যাপারচার এফ/২.০। ৫পি লেন্স থাকায় ছবি হবে ঝকঝকে ও নিখুঁত। এর পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের ১২০ ডিগ্রি পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং আরেকটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। পেছনের ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে।

আকর্ষণীয় সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে এফ/২.০ অ্যাপারচারের পিডিএএফ প্রযুক্তির ৫পি লেন্স সমৃদ্ধ ২০ মেগাপিক্সেল ক্যামেরা। বিশেষ ফিচারের মধ্যে রয়েছে এআই ফেস বিউটি, ফোরএক্স ডিজিটাল জুম, ফেস ডিটেকশন, সেলফ টাইমার, টাচ ফোকাস, হোয়াইট ব্যালান্স, ফিংগারপ্রিন্ট ক্যাপচার, সেলফ টাইমার, ফ্রন্ট মিরর, ভলিউম কী শট, স্লো মোশন, পোর্টরেইড, টাইম-ল্যাপস, প্যানোরামা, ব্র্যান্ড মার্ক, বিউটি মোড, কিউআর স্ক্যান, ওয়াটার মার্ক, এইচডিআর ইত্যাদি।

দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি।

কানেক্টিভিটি হিসেবে আছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, ওয়ারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ইউএসবি টাইপ সি, ওটিএ এবং ওটিজি। সেন্সর হিসেবে রয়েছে প্রোক্সিমিটি, ওরিয়েন্টেশন, লাইট (ব্রাইটনেস), গ্রাভিটি (থ্রিডি), হল সেন্সর, কম্পাস, স্টেপ ডিটেক্টর, জিপিএস এবং এ-জিপিএস নেভিগেশন।

এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ফুল এইচডি ভিডিও প্লেব্যাক, বিল্ট-ইন স্ক্রিন রেকর্ডার, স্মার্ট কন্ট্রোল, সাসপেন্ড বাটন, ডিভাইস থিম, প্রেয়ার টাইমস, ফোরজি ভোল্টি সাপোর্টসহ হাইব্রিড সিম স্লট ইত্যাদি।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

জন্মমাসেই চলে গেলেন লোক বিজ্ঞান গবেষক আশরাফ সিদ্দিকী
পাঁচমিশালি

জন্মমাসেই চলে গেলেন লোক বিজ্ঞান গবেষক আশরাফ সিদ্দিকী

ফেসবুকের নতুন ম্যাসেঞ্জার অ্যাপ পাওয়া যাচ্ছে সব আইফোনে
পাঁচমিশালি

ফেসবুকের নতুন ম্যাসেঞ্জার অ্যাপ পাওয়া যাচ্ছে সব আইফোনে

স্মার্ট ফোনেই রক্ত পরীক্ষা, বলছে গবেষক
পাঁচমিশালি

স্মার্ট ফোনেই রক্ত পরীক্ষা, বলছে গবেষক

তৈরি হয়েও বাজারে আসেনি শাওমির একক ক্যামেরা ফোন
পাঁচমিশালি

তৈরি হয়েও বাজারে আসেনি শাওমির একক ক্যামেরা ফোন

পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল রাশিয়া
পাঁচমিশালি

পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল রাশিয়া

ঈদে অনার স্মার্টফোনে অবিশ্বাস্য ক্যাশব্যাক ও ১ বছর পর্যন্ত ফ্রি ইন্টারনেট
পাঁচমিশালি

ঈদে অনার স্মার্টফোনে অবিশ্বাস্য ক্যাশব্যাক ও ১ বছর পর্যন্ত ফ্রি ইন্টারনেট

Load More

ট্রেন্ডিং টপিক

অতর্কিতে হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’
বিবিধ

অতর্কিতে হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix