Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টেলের স্মার্টফোন মডেম চিপ ব্যবসা কিনতে পারে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
ইন্টেলের স্মার্টফোন মডেম চিপ ব্যবসা কিনতে পারে অ্যাপল
Share on FacebookShare on Twitter

ইন্টেল ইনকরপোরেশন স্মার্টফোনে ব্যবহূত মডেম চিপ ব্যবসা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে বেশ কিছুদিন আগে। এ ব্যবসা কিনে নিতে মার্কিন চিপ নির্মাতা কোম্পানিটির সঙ্গে আলোচনা করছে অ্যাপল। গত সপ্তাহে কোয়ালকম ইনকরপোরেশনের সঙ্গে অ্যাপলের পেটেন্ট নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের মীমাংসা হওয়ার কয়েক ঘণ্টা পর ফাইভজি মডেম চিপ ব্যবসা থেকে সরে আসার কথা জানায় ইন্টেল। এর পরই প্রতিষ্ঠানটির স্মার্টফোন মডেম চিপ ব্যবসা বিভাগ অ্যাপল কিনতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।

গত শুক্রবার ওয়াল স্ট্রিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত গ্রীষ্ম থেকে ইন্টেলের সঙ্গে আলোচনা করছে অ্যাপল। কয়েক মাস ধরে এ আলোচনা চললেও কোয়ালকমের সঙ্গে মীমাংসার আগমুহূর্তে এসে তা স্থগিত করা হয়। সম্প্রতি এ দুই কোম্পানির পক্ষ থেকে দেয়া এক ঘোষণায় বলা হয়েছে, তারা পরস্পরের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে সমাপ্তি টেনেছে। কোম্পানি দুটি জানায়, তাদের মধ্যে একটি ছয় বছর মেয়াদি লাইসেন্স চুক্তি হয়েছে এবং নিজেদের মধ্যে কমমূল্যে পণ্য সরবরাহে একটি বহু বছরের চুক্তিও সম্পন্ন হয়েছে।

গত সপ্তাহে ইন্টেলের সিইও বব সোয়ান ফাইভজি মডেম ব্যবসা থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পরপরই অ্যাপল-কোয়ালকমের সমঝোতার খবরটি প্রকাশ হয়। আর দুই কোম্পানির সমঝোতা হওয়ার পর পরই মডেম চিপ ব্যবসা থেকে বের হওয়ার চূড়ান্ত ঘোষণা দেয় ইন্টেল। কোম্পানিটি জানায়, তারা আর নতুন প্রজন্মের ফাইভজি মডেম চিপ উন্নয়নে কাজ করবে না।

এ প্রসঙ্গে ওয়াল স্ট্রিট জার্নালকে পৃথকভাবে ইন্টেলের সিইও জানান, ‘অ্যাপল ও কোয়ালকমের এ ঘোষণার ফলে আমরা অনুমান করতে পারছি স্মার্টফোনের এ যন্ত্রাংশ সরবরাহ করে অর্থ উপার্জনের কোনো পথ পাওয়া যাবে না।’

এ অবস্থায় নিজেদের মডেম ব্যবসা নিয়ে নানারকম বিকল্প চিন্তা করছে ইন্টেল। এর মধ্যে অ্যাপল বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে ব্যবসা বিভাগটি বিক্রি করে দেয়ার পরিকল্পনাও রয়েছে। এ ধরনের কোনো চুক্তি হলে তা ইন্টেলকে কয়েকশ কোটি ডলার এনে দেবে বলে ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন কোম্পানি এরই মধ্যে ইন্টেলের এ ব্যবসা ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। ব্যবসা বিক্রির সামগ্রিক প্রক্রিয়া ব্যবস্থাপনার জন্য গোল্ডম্যান স্যাকসকে নিয়োগ দিয়েছে ইন্টেল। তবে এ প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

ইন্টেলের স্মার্টফোন মডেম চিপ ব্যবসা বিভাগ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করেনি অ্যাপল, ইন্টেল ও গোল্ডম্যান স্যাকস।

এদিকে অ্যাপল যদি শেষ পর্যন্ত ইন্টেলের স্মার্টফোন মডেম চিপ ব্যবসা ক্রয় করতে সক্ষম হয়, এটি হবে আইফোন নির্মাতা কোম্পানিটির বৃহত্তম অধিগ্রহণগুলোর মধ্যে একটি। অ্যাপলের সবচেয়ে বড় চুক্তিটি ছিল ২০১৪ সালে হেডফোন কোম্পানি বিটস ইলেকট্রনিকসকে ৩০০ কোটি ডলারে ক্রয়। টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের বিশ্লেষক মিং-চি কো বলেন, ২০২০ সাল নাগাদ ফাইভজি মডেমযুক্ত আইফোন বাজারে নিয়ে আসার প্রত্যাশা করছে অ্যাপল। অ্যাপলের পণ্য নিয়ে প্রায়ই বিভিন্ন পূর্বাভাস দিয়ে থাকেন মিং। তিনি জানিয়েছেন নতুন আইফোনে কোয়ালকম ও স্যামসাং ফাইভজি মডেম সরবরাহ করতে পারে।

ইন্টেল এ মুহূর্তে বাজারে থাকা অ্যাপলের বর্তমান প্রজন্মের আইফোনে ব্যবহূত এলটিই মডেম চিপটি সরবরাহ করছে। তবে কোয়ালকমের মডেম চিপকেই সর্বসম্মতভাবে সেরা মনে করা হয় এবং কোয়ালকমের থেকে পুনরায় চিপ কেনার আগ্রহ প্রকাশ করেছে অ্যাপল।

Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

best camera phone 2025 in BD
পাঁচমিশালি

২০২৫ সালের সেরা ৫ ক্যামেরা ফোন

যেভাবে শরীরে প্রবেশ করে করোনাভাইরাস
পাঁচমিশালি

যেভাবে শরীরে প্রবেশ করে করোনাভাইরাস

প্রথম টুইটের মূল্য উঠল ৪০৮ কোটি টাকা!
পাঁচমিশালি

প্রথম টুইটের মূল্য উঠল ৪০৮ কোটি টাকা!

গাছে গাছে কত কথা, কী গল্প হয় তাদের! সামনে এলো ভিডিও
পাঁচমিশালি

গাছে গাছে কত কথা, কী গল্প হয় তাদের! সামনে এলো ভিডিও

হুয়াওয়ে পি৪০ স্মার্টফোনে আসতে পারে হারমোনিওএস
পাঁচমিশালি

হুয়াওয়ে পি৪০ স্মার্টফোনে আসতে পারে হারমোনিওএস

২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২
পাঁচমিশালি

২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২

Load More

ট্রেন্ডিং টপিক

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা
বিবিধ

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix