Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর খাতে বিক্রি বেড়েছে ২৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর খাতে বিক্রি বেড়েছে ২৩ শতাংশ

ইলেকট্রনিক্স I সেমিকন্ডাক্টর I ডুপিং I পি-এনজাংশন I ডায়োড এর আলোচনা

Share on FacebookShare on Twitter

চলতি বছর তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর খাতে বিক্রি হয়েছে ১৬ হাজার ৬০০ কোটি ডলার মূল্যের পণ্য। সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ২ ও আগের প্রান্তিকের তুলনায় ১০ দশমিক ৭ শতাংশ বেশি। বৈশ্বিক সেমিকন্ডাক্টরের এ প্রবৃদ্ধিতে ৪৬ দশমিক ৩ শতাংশ ভূমিকা রেখেছে আমেরিকার অঞ্চল। এছাড়া এ বাজারে সর্বোচ্চ মাসিক বিক্রির রেকর্ড ছিল গত সেপ্টেম্বরে। বাণিজ্যিক সংস্থা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (এসআইএ) সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু।

সংস্থাটির তথ্যানুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ৫ হাজার ৫৩০ কোটি ডলার মূল্যের সেমিকন্ডাক্টর বিক্রি হয়েছে, যা গত আগস্টের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ বেশি। আগস্টে বিক্রি পৌঁছেছিল ৫ হাজার ৩১০ কোটি ডলারে।

এ বিষয়ে এসআইএর প্রেসিডেন্ট ও সিইও জন নিউফার বলেছেন, ‘২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বাজার অব্যাহতভাবে বেড়েছে। এছাড়া আগের প্রান্তিকের সঙ্গে তুলনায়, ২০১৬ সালের পর সর্বোচ্চ হারে বেড়েছে এ বাজার। গত সেপ্টেম্বরে যে পরিমাণ পণ্য বিক্রি হয়েছে, তা বাজারের সর্বোচ্চ মাসিক বিক্রির পরিমাণ।’

প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত সেপ্টেম্বরে সব প্রভাবশালী বাজারে সেমিকন্ডাক্টর বিক্রিতে প্রবৃদ্ধি লক্ষণীয় ছিল। যুক্তরাষ্ট্রে আগস্টের তুলনায় বিক্রি ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৭২৪ কোটি ডলারে পৌঁছেছে, যা আগস্টে ছিল ১ হাজার ৬৫৬ কোটি ডলার। ইউরোপে ৪ শতাংশ মাসিক বৃদ্ধি ঘটেছে ও বিক্রি পৌঁছেছে ৪৩০ কোটি ডলারে। জাপানে বিক্রি ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪২১ কোটি ডলার ও চীনে ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০৪ কোটি ডলারে। এদিকে এশিয়া-প্যাসিফিক ও অন্যান্য বাজারে ৪ দশমিক ৫ শতাংশ মাসিক প্রবৃদ্ধি ঘটেছে এবং বিক্রি দাঁড়িয়েছে ১ হাজার ৩৪০ কোটি ডলারে।

এছাড়া গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এ বছর সেমিকন্ডাক্টর বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে বেশির ভাগ অঞ্চলে। বার্ষিক হিসাবে আমেরিকায় বিক্রি বেড়েছে ৪৬ দশমিক ৩ শতাংশ ও চীনে বেড়েছে ২২ দশমিক ৯ শতাংশ। তবে এক্ষেত্রে চলতি বছর সেপ্টেম্বরে ইউরোপে সেমিকন্ডাক্টর বিক্রি কমেছে ৮ দশমিক ২ শতাংশ। ২০২৩ সালের সেপ্টেম্বরে বিক্রি পৌঁছায় ৪৮২ কোটি ডলারে, যা গত সেপ্টেম্বরে কমে দাঁড়িয়েছে ৪৪৩ কোটি ডলারে। এছাড়া এশিয়া-প্যাসিফিক ও অন্যান্য বাজারে বিক্রি ১৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে আরো উল্লেখ আছে, চলতি বছর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এ তিন মাসের গড় হিসাব করলে বিশ্বব্যাপী ৫ হাজার ৫৩২ কোটি ডলার মূল্যের সেমিকন্ডাক্টর বিক্রি হয়েছে। এটি আগের প্রান্তিক থেকে (এপ্রিল-জুন) ১০ দশমিক ৭ শতাংশ বেশি।

২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকেও (এপ্রিল-জুন) বৈশ্বিক সেমিকন্ডাক্টরের বাজার শক্তিশালী অবস্থায় ছিল। এসআইএর আগস্টের প্রতিবেদন অনুযায়ী, ওই প্রান্তিকে সেমিকন্ডাক্টর খাতে বিশ্বব্যাপী বিক্রি হয়েছে ১৪ হাজার ৯৯০ কোটি ডলার মূল্যের পণ্য। স্মার্টফোন থেকে শুরু করে স্মার্টওয়াচ, প্রায় সব ধরনের ইলেকট্রনিক পণ্য চিপ বা সেমিকন্ডাক্টরনির্ভর। ফলে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টরের চাহিদা অনেক বেশি। তাছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রচলন বেড়ে যাওয়ায় দিন দিন এর চাহিদা আরো বেড়ে যাচ্ছে। এআইয়ের প্রভাবে চলতি বছরের বাকিটা সময় সেমিকন্ডাক্টর খাতের আয় ঊর্ধ্বমুখী থাকবে বলে আশাবাদী বাজার বিশ্লেষকরা।

Tags: সেমিকন্ডাক্টর

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন নয়, এবার ফোল্ডেবল ডিসপ্লের ল্যাপটপ আনছে স্যামসাং
পাঁচমিশালি

স্মার্টফোন নয়, এবার ফোল্ডেবল ডিসপ্লের ল্যাপটপ আনছে স্যামসাং

স্বাধীনতার স্মরণে নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছে মেকানিক্স
পাঁচমিশালি

স্বাধীনতার স্মরণে নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছে মেকানিক্স

রিয়েলমির সবচেয়ে কমদামি ফোন রিয়েলমে সি২ এখন আরও সস্তা
পাঁচমিশালি

রিয়েলমির সবচেয়ে কমদামি ফোন রিয়েলমে সি২ এখন আরও সস্তা

ফেস আনলক বিভ্রাটে পিক্সেল ৪
পাঁচমিশালি

ফেস আনলক বিভ্রাটে পিক্সেল ৪

পাঁচমিশালি

যশোরে ‘স্টার্টআপ এক্সপোস ২০২০’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জমজমের পানি পৃথিবীর বিশুদ্ধ পানি, প্রমাণ করলেন জাপানের বিজ্ঞানী
পাঁচমিশালি

জমজমের পানি পৃথিবীর বিশুদ্ধ পানি, প্রমাণ করলেন জাপানের বিজ্ঞানী

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix